
কিশোরগঞ্জের ভৈরবে উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১০০-১৫০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় মামলা করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে ভৈরব রেলওয়ে স্টেশনমাস্টার আবু ইউসুফ বাদী হয়ে মামলাটি করেন।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ভৈরব পৌর এলাকার একটি গ্রামের তিন কিশোরকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। তাদের থানায় নিয়ে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন রেলওয়ে ওসি সাঈদ আহমেদ।
এজাহারে উল্লেখ করা হয়, সোমবার সকাল ১০টা ২৫ মিনিটের দিকে ভৈরব রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে ‘ভৈরবকে ৬৫তম জেলা বাস্তবায়ন চাই’ ব্যানারে ২০০-২৫০ জন ছাত্র-জনতা রেললাইনে অবস্থান নিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। ১ নম্বর প্ল্যাটফর্মে অবস্থানরত আন্দোলনকারীরা ইচ্ছাকৃতভাবে ট্রেনের সামনে ১ নম্বর লাইনের ওপর দণ্ডায়মান হয়ে ট্রেন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস (৭১১) ট্রেনটি ভৈরব স্টেশনের পূর্ব আউটারে আটকা পড়ে। পরে নিরাপত্তার স্বার্থে ট্রেনটি প্ল্যাটফর্মে আনা হয়। এদিন বেলা ১১টা ৩৫ মিনিটে ট্রেনটি যাত্রা শুরু করলে বিক্ষোভকারীদের একাংশ দলবদ্ধভাবে পাথর নিক্ষেপ শুরু করে। এতে ট্রেনের ইঞ্জিন বগি, গার্ডরুম ও যাত্রী কোচের কাচ ভেঙে যায়। ইঞ্জিনের হেডলাইট, সাইডলাইটসহ বিভিন্ন স্থানে রংচটা হয়ে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ভৈরব রেলওয়ে স্টেশনমাস্টার আবু ইউসুফ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলা করা হয়েছে। বর্তমানে স্টেশন এলাকার পরিস্থিতি স্বাভাবিক।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ বলেন, অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করে মামলা রুজু হয়েছে।

সাতক্ষীরায় জনবলের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে মাছের ভাইরাস পরীক্ষার আট কোটি টাকার ল্যাব। এদিকে ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় প্রতিবছর মরে যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে সচল করা হোক বহুল কাঙ্ক্ষিত এই ল্যাব।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা জমে উঠেছে। গতকাল শুক্রবার নগরীর বাণিজ্যিক এলাকা চকবাজার, গির্জামহল্লা, বিবির পুকুর পাড়ের বিপণিবিতানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। নগরীতে গরিবের বাজার খ্যাত হাজী মো. মহসীন মার্কেট এবং সিটি মার্কেটেও ঈদবাজার করতে এসেছেন অনেকে।
৪ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় বিশেষ স্থান করে নিয়েছে ‘ফকির কবিরের’ চাক সেমাই। প্রায় ৯০ বছরের ঐতিহ্য ও স্বাদের ধারাবাহিকতায় এখনো জনপ্রিয় এই সেমাই। নগরের চকবাজার এলাকার কাপাসগোলা সড়কের তেলিপট্টির মুখে অবস্থিত মেসার্স ফকির কবির বেকারি।
৪ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলায় মোট ৩৩টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৭টিরই কোনো ধরনের অনুমোদন নেই। জনবসতি এবং এর আশপাশে গড়ে তোলা এসব ভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে আশপাশের গাছপালা ও কৃষিজমির ক্ষতি করছে।
৪ ঘণ্টা আগে