
আরিফুজ্জামান তুহিন, ঢাকা
আরিফুজ্জামান তুহিন, ঢাকা
সকল লেখা

গ্যাস উৎপাদনে ধস, তীব্র সংকটে শিল্প
দেশের খনি থেকে প্রাপ্ত গ্যাস এবং বিদেশ থেকে আমদানি মিলিয়ে ২০২৪ সালের ২৮ মে গ্যাসের সরবরাহ ছিল ২৬১ কোটি ২৭ লাখ ঘনফুট। সেই উৎপাদন গত ২৮ মে নেমে এসেছে ২০০ কোটি ৪৮ লাখ ঘনফুটে। তার মানে, এক বছরের ব্যবধানে দৈনিক গ্যাসের উৎপাদন কমেছে ৬০ কোটি ঘনফুট।

বিদ্যুতে গ্যাস দিলে শিল্পে টান
দেশের শিল্পকারখানায় চরম গ্যাস-সংকট দেখা দিয়েছে। গ্যাস না থাকায় অনেক স্থানে উৎপাদন বন্ধ রয়েছে। আবার কোথাও কোথাও উৎপাদন নেমে এসেছে তিন ভাগের এক ভাগে। শুধু শিল্প নয়, বাসাবাড়ি ও সিএনজি স্টেশনেও চলছে গ্যাসের জন্য হাহাকার। গ্রীষ্মে লোডশেডিং কমাতে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ বাড়ানোয় এই সংকট তৈরি হয়েছে বলে

গরমে ভোগাবে অসহনীয় লোডশেডিং
এপ্রিলের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি—এই তিন মাস তীব্র গরম অনুভূত হয় দেশে। গ্রীষ্মের এ সময়ে বিদ্যুতের দৈনিক চাহিদা থাকে গড়ে ১৮ হাজার মেগাওয়াট। চাহিদার এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে কেন্দ্রগুলোয় জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে হবে।

আদানির সঙ্গে চুক্তি বাতিলের সুযোগ নিচ্ছে না সরকার
অনুমতির ক্ষেত্রে দুর্নীতি, বিদ্যুতের বেশি দাম ও বিদ্যুৎকেন্দ্রের কারণে পরিযায়ী পাখির ক্ষতি হবে–এমন দাবির মুখে শ্রীলঙ্কা সরকার ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তি বাতিল করেছিল। তবে এই আদানি গ্রুপের সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ কেনার চুক্তি নিয়ে অনেক...

শিল্পে গ্যাসের দাম বাড়ছে, চাপে পড়বে অর্থনীতি
গত মাসের শুরুর দিকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে দেশের শিল্পকলকারখানার পাইকারি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করে পেট্রোবাংলা। এরপর খুচরা গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাসসহ দেশের ছয়টি বিতরণ সংস্থা গ্যাসের দাম বাড়ানোর আবেদন করে। এতে শিল্পের প্রতি ঘনমিটার...

বেশি দামে কেনা নেপালের বিদ্যুতেও ভারতনির্ভরতা
হিমালয়ের বিভিন্ন নদীর ওপর বাঁধ দিয়ে নেপাল জলবিদ্যুৎ উৎপাদন করছে। এই বিদ্যুতের ইউনিটপ্রতি উৎপাদন খরচ গড়ে দেড় টাকার মতো। সেই দেড় টাকার নেপালি জলবিদ্যুৎ বাংলাদেশ কিনবে আনার খরচসহ প্রায় ১০ টাকা দামে।

রান্নার চুলা জ্বলছে না, ধুঁকছে কারখানাও
দেশে দৈনিক ৪৩০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। এর বিপরীতে পেট্রোবাংলা দৈনিক ২৭০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করে। এতে সারা বছরই গ্যাস-সংকটে ভোগে শিল্পকারখানাগুলো। চলমান শীতে সংকট আরও বেড়েছে। গ্যাসের চাপ কমায় রাজধানীর বড় অংশে সারা দিন বাসাবাড়িতে গ্যাস থাকছে না। এতে জ্বলছে না রান্নার চুলা।

নতুন ১০ সৌরবিদ্যুৎ প্রকল্পেও আ. লীগের সুবিধাপ্রাপ্তরা এগিয়ে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দেশের বিভিন্ন স্থানে ৫৯টি সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রকল্প নিয়েছিল। অন্তর্বর্তী সরকার এই বিদ্যুৎ প্রকল্পগুলো বাতিল করে। এগুলোর মধ্যে ৪০টি কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়া হবে। ১০টি কেন্দ্রের জন্য গত ডিসেম্বরে দরপত্র আহ্বান করেছে বিদ্যুৎ বিভাগ। কিন্তু দরপত্রের শর্তের কারণ

রাষ্ট্রদূতের পদ ছেড়েই কোম্পানির হয়ে ঢাকায় পিটার হাস
বাংলাদেশে প্রায় তিন বছর দায়িত্ব পালন করে যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক রাষ্ট্রদূত পিটার হাস ঢাকা ত্যাগ করেন গত জুলাইয়ে। এর দুই মাসের মাথায় তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন। তার তিন দিনের মাথায় তিনি যোগ দেন যুক্তরাষ্ট্রের বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জিতে। তা

সরকারি বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহে অনীহা, পাচ্ছে বেসরকারি
খুলনার রূপসায় নিউজপ্রিন্ট মিলের জায়গায় ৪০০ মেগাওয়াটের দুই ইউনিটে ৮০০ মেগাওয়াটের একটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ শেষ হয়েছে বেশ কিছুদিন আগে। প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত কেন্দ্রটি আগামী তিন বছরের মধ্যে চালু না হলে যন্ত্রপাতি নষ্ট হতে থাকবে। এ কারণে কেন্দ্রটিতে জরুরি ভিত্তি

এখনো কোন খুঁটির জোরে বিদ্যুতের বিপু–ঘনিষ্ঠ আসারের দাপট
শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের (এনডব্লিউপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগের পরীক্ষায় তৃতীয় হয়েছিলেন কাজী আবসার উদ্দীন আহমেদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ‘ধমকে’ পরীক্ষার সেই ফলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তৃতীয়

আদানিসহ প্রশ্নবিদ্ধ ৬ বিদ্যুৎকেন্দ্রের চুক্তি পর্যালোচনা চলছে
শেখ হাসিনা সরকারের আমলে গত সাড়ে ১৫ বছরে বেসরকারি ও যৌথ অংশীদারত্ব মিলিয়ে ৮৯টি বিদ্যুৎকেন্দ্রের অনুমতি দেওয়া হয়েছে। এসব কেন্দ্রের সঙ্গে করা বেশির ভাগ চুক্তিই নানা কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বড় বড় বিদ্যুৎ উৎপাদন

বিদ্যুতে বছরে ৪০ হাজার কোটি টাকা ভর্তুকি, দল ঘনিষ্ঠদের লুটের সুযোগ
দেশে গত ১৫ বছরে ৮২টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অনুমতি দিয়েছে সরকার। এসব বিদ্যুৎকেন্দ্র শুধু ক্যাপাসিটি চার্জই (কেন্দ্রভাড়া) নিয়েছে ১ লাখ ৬ হাজার কোটি টাকা। এ ছাড়া বিনা দরপত্রে কেন্দ্র দেওয়ায় বিদ্যুতের দামও পড়েছে বেশি। সেই বাড়তি দাম গিয়ে পড়েছে সাধারণ ভোক্তার কাঁধে।

অসম চুক্তি: কয়লার দাম ৩০০০ কোটি টাকা বেশি নিয়েছে আদানি
২০২৩ সালের এপ্রিল থেকে গত জুন পর্যন্ত ১৫ মাসে শুধু কয়লার দাম বাবদ বাংলাদেশ থেকে প্রায় ৩ হাজার কোটি টাকা বাড়তি নিয়েছে ভারতের বৃহৎ শিল্প গ্রুপ আদানি। রামপাল ও পায়রা বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা কেনার সময় সর্বোচ্চ ৪০ শতাংশ ডিসকাউন্ট (মূল্যছাড়) পাওয়া গেলেও আদানি বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে তা পায়নি বিদ্যুৎ

জ্বালানি সংকটে লোডশেডিং
আবার শুরু হয়েছে লোডশেডিং। রাজধানীতেই এলাকাভেদে দিনরাত মিলিয়ে ৬ থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। গভীর রাতেও বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজধানীর বাইরের পরিস্থিতি আরও খারাপ।

ঘুষ-দুর্নীতি: সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী বিপুর ছত্রছায়ায় দানব তিতাসের এমডি হারুন
গ্যাস বিতরণ কোম্পানি তিতাস ঘুষ-দুর্নীতির আখড়া। আর এসব অনিয়মের কেন্দ্রে থাকেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) শীর্ষ কয়েকজন কর্মকর্তা। এই প্রতিষ্ঠান থেকে বিদায় নেওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বড় অংশকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মুখোমুখি হতে হয়েছে।
