
নওগাঁ প্রতিনিধি
নওগাঁ প্রতিনিধি
সকল লেখা

রিয়াদে অগ্নিকাণ্ড: শনাক্ত ৯ বাংলাদেশির মরদেহ কাল দেশে আসছে
সন্তানের মৃতদেহ একটু ছুঁয়ে দেখার আকুতি নিয়ে অপেক্ষায় রয়েছেন বাবা-মা। গত ১৭টি দিন যেন ১৭ বছরের সমান দীর্ঘ। তাঁদের সেই ব্যথাভরা অপেক্ষার অবসান হতে চলেছে। সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত নয়জন শ্রমিকের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার বিকেলে দেশে পৌঁছানোর কথা রয়েছে।

৮ মাসে গ্রেপ্তার ৪৬ ডাকাত: নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ সড়কে স্বস্তি
নওগাঁর সাপাহার-চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক সড়কে গত ৬-৭ মাসে নতুন কোনো ডাকাতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। ছয়টি চেকপোস্ট, টহল ও বিশেষ অভিযানে অন্তত ৪৬ জনকে গ্রেপ্তারের পর সড়কটিতে স্বস্তি ফিরেছে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মামলা নেমে এসেছে ৪টিতে।

কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
নওগাঁয় কন্যা সন্তান জন্ম দেওয়ায় গৃহবধূ হালিমা খাতুন হত্যার দায়ে স্বামী শামীম সরদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালত নওগাঁ ও স্পেশাল ট্রাইব্যুনাল-১ এ এই রায় ঘোষণা করা হয়।

হারিয়ে যাওয়া ৮০টি মোবাইল উদ্ধার করে ফেরত দিল পুলিশ
নওগাঁয় গত জুলাইয়ে হারিয়ে যাওয়া ৮০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ক্রাইম ও জেলা গোয়েন্দা শাখা। হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‘পুড়ে যাচ্ছি মা, মরে যাচ্ছি’, দেশে ফিরে বিয়ে করার কথা ছিল মোহনের
‘বড় ছাওয়াল গেছে সাত বছর হচ্ছে, আর মেজো ছাওয়াল গেছে দুই বছর। কোনোদিনও ছুটিতে আসেনি। ছাওয়ালটা বলছিল, মা, কষ্ট করে খেয়ে দেনা শোধ করছি কেবল। বাড়ির কাজটা শুরু করছি, বাড়ি এসে বিল্ডিংয়ের কাজটা শেষ করব। আমার বাবার আর বাড়ি আসা হলো না। কি সর্বনাশ হলো বাবা আমার।’ এভাবেই আহাজারি করে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো...

নওগাঁর আত্রাই: ভবন ঝুঁকিপূর্ণ, ত্রিপল টানিয়ে পাঠদান
নওগাঁর আত্রাইয়ের বৈঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে খোলা জায়গায় ত্রিপল টানিয়ে পাঠদান চলছে। রোদ-বৃষ্টি আর কক্ষসংকটে পড়ালেখা করতে গিয়ে দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা।

ঘুমের ওষুধ মেশানো ডাব খেতে দেন তাঁরা, পরে হাতিয়ে নেন মালামাল-টাকাপয়সা
নওগাঁয় ডাবের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খেতে দিয়ে মানুষের টাকাপয়সা ও মালামাল হাতিয়ে নিত একটি প্রতারক চক্র। এই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিছানায় শুয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন বাবা, সেই ছেলের হাতেই খুন
নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে মহাতাব সরকার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) ভোরে নওগাঁ শহরের বনানীপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলে...

আত্রাইয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার
নওগাঁর আত্রাইয়ে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আতিকুর রহমান সুজা (৩৮) নামে এক স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে রাজশাহীর বাগমারা উপজেলা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় বুধবার মামলা করেছেন ভুক্তভোগীর পরিবার।

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ, পরে ফিরিয়ে নেয় বিএসএফ
নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় নারী, পুরুষ, শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কড়া অবস্থানের কারণে শেষ পর্যন্ত তাঁদের ভারতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ, শিশুসহ মোট নয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে তাঁরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। বর্তমানে তাঁরা দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

জমি দখলের প্রতিবাদে বক্তব্য দেওয়ায় নারীর ওপর নির্যাতন বিএনপি নেতার
নওগাঁর মহাদেবপুরে জমি দখলের প্রতিবাদে মানববন্ধনে বক্তব্য দেওয়ার পর হাসিনা বানু নামে এক নারীর ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডলের নির্দেশে তাঁর সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছেন। অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল মতিন।

নওগাঁর সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ
নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় নারী, পুরুষ, শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। শুক্রবার (৫ জুন) দিবাগত রাত ১টার দিকে বিএসএফ সদস্যরা ওই ১৭ জনকে ভারতের অভ্যন্তরে...

নওগাঁয় বাসচালককে মারধর, ছাত্রদল নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা
নওগাঁয় এক বাসচালকের ওপর হামলা, মারধর এবং বাস কাউন্টারে ভাঙচুরের ঘটনায় ছাত্রদলের এক নেতাসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ছাড়াও অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে মারধরের শিকার বাসচালক আনোয়ার হোসেন বাদল বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় এই মামলা করেন।

নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ
বাসচালককে মারধরের জেরে নওগাঁ থেকে বগুড়া-ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ করে বাস চলাচল বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

নওগাঁয় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ
নওগাঁর চণ্ডীপুর ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা হাবিবুজ্জামান জিয়ার বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য, হয়রানি ও জাল খতিয়ানের মাধ্যমে খারিজ অনুমোদনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, ঘুষ ছাড়া মিলছে না কাঙ্ক্ষিত সেবা। অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
