
নওগাঁয় ডাবের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খেতে দিয়ে মানুষের মালামাল হাতিয়ে নিত একটি প্রতারক চক্র। এই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অটোরিকশা, মোটরসাইকেল, মোবাইল, নগদ টাকা ও ঘুমের ওষুধ জব্দ করা হয়।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বগুড়া ও গাইবান্ধা জেলায় একটানা ১৮ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার লোহাই মুরি এলাকার ইব্রাহীম ওরফে ইমন (৩৪), বরগুনার খেজুরতলা এলাকার হুমায়ুন কবির (৫০), বগুড়ার শাহজাহানপুর উপজেলার ফুল দীঘি পূর্ব পাড়া এলাকার খাজা মিয়া (৫৬) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জিরাই এলাকার আব্দুল গফুর (৪১)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ সদর হাসপাতালে রোগী দেখার কথা বলে চক্রের এক সদস্য একটি অটোরিকশা রিজার্ভ করেন। পরে হাসপাতালে পৌঁছালে সেখানে আরও দুজন ব্যক্তি নবাগত শিশু জন্মানোর কথা বলে অটোচালককে মিষ্টি খেতে দেন। এর মাধ্যমে তাঁরা অটোচালকের বিশ্বাস অর্জন করেন। পরে অটোচালককে একটা ডাব খেতে দেন তাঁরা। যে ডাবের মধ্যে আগেই বিষাক্ত চেতনানাশক ওষুধ মিশিয়ে রাখা হয়। চেতনানাশক মিশ্রিত সেই ডাবের পানি খেয়ে চালক অচেতন হয়ে পড়লে এই সুযোগে চক্রটি অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজ, বিভিন্ন অপরাধীদের ডেটা বিশ্লেষণ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ও তথ্যপ্রযুক্তির ব্যবহার করে আসামি শনাক্ত করে বগুড়া ও গাইবান্ধা জেলায় একটানা ১৮ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে চুরি হওয়া অটোরিকশা, ঘুমের ওষুধ, একটি মোটরসাইকেল, আটটি মোবাইল ও ১১ হাজার ৪৩০ টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আসামি ইব্রাহীম ও হুমায়ুনের বিরুদ্ধে হত্যা মামলাসহ দেশের বিভিন্ন থানায় বেশ কিছু মামলা আছে। কয়েক বছর ধরে তাঁরা মানুষকে ডাবের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ও মানুষকে ভুলভাল বুঝিয়ে টাকাপয়সা হাতিয়ে নিতেন। অপর দুই আসামি খাজা মিয়া ও আব্দুল গফুর প্রতারকদের সম্পদ কিনে বিক্রি করেন। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় অটোরিকশার ধাক্কায় নওরীন নামে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বেগুনবাড়ি মসজিদ মার্কেটের পাশে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে...
৩ মিনিট আগে
জয়পুরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় পৃথক দুটি ধারায় এক মাদক কারবারিকে যাবজ্জীবন ও ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় ঘোষণা করেন।
৫ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। সেখানে একজন পুরুষকে এক নারীর সঙ্গে ফোনে কথা বলতে শোনা যায়। কথোপকথনের একপর্যায়ে ওই পুরুষ বলেন, ‘এরা (এইচএসসি পরীক্ষার্থী) তো ফার্মের মুরগি...কিন্তু মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে...
১৩ মিনিট আগে
লক্ষ্মীপুরে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণে দুই উপজেলার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। প্রকল্প এলাকায় ভাঙন রোধ হওয়ায় বসতবাড়ি ও ব্যবসা-বাণিজ্য নিয়ে দুশ্চিন্তা দূর হয়েছে নদীপারের বাসিন্দাদের। ইতিমধ্যে বাঁধের প্রায় ৩১ কিলোমিটার কাজ শেষ হয়েছে। পুরো কাজ শেষ হতে আরও বছরখানেক সময় লাগবে বলে জানিয়েছে পানি
১৫ মিনিট আগে