
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
সকল লেখা

হোমনায় কবরস্থানের জমি দখলের অভিযোগ, গ্রামবাসীর মানববন্ধন-বিক্ষোভ
সম্প্রতি কামাল হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি ওই জমি নিজের দাবি করছেন বলে অভিযোগ ওঠে। গ্রামবাসীর ভাষ্য, জাহাঙ্গীর আলমের অংশীদারের কাছ থেকে জমিটি কিনেছেন বলে দাবি করছেন কামাল। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদেই বুধবার (৩০ সেপ্টেম্বর) মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজ ৪ জনের ৩ মরদেহ উদ্ধার, জানাজা শেষে দাফন সম্পন্ন
মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের একই পরিবারের চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই দিন পর আজ ভোরে মেঘনা নদী থেকে হেলাল মিয়ার বড় মেয়ে সামিয়া, বড় ছেলে সজীব ও ছোট ছেলে শামীমের মরদেহ উদ্ধার করা হয়।

মেঘনা নদীতে ট্রলারডুবি: নিখোঁজ চারজনের মধ্যে সামিয়ার লাশ উদ্ধার
মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের নিখোঁজ চারজনের মধ্যে সামিয়া আক্তারের লাশ উদ্ধার হয়েছে। আজ ভোরে মেঘনা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

জানাজা থেকে ফিরেই মারা গেলেন যুবক, এক মহল্লায় ২০ ঘণ্টায় ৭ মৃত্যু
পাশের বাড়ির এক নারীর জানাজা শেষে বাড়ি ফিরেই মারা গেলেন মোহাম্মদ জসিম উদ্দিন (৪৪) নামের এক ব্যক্তি। তিনি হোমনা বাজারের মোবাইল মেকার এবং উপজেলার শ্রীমদ্দি গ্রামের মরহুম মালু মিয়ার ছেলে।

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রলারডুবি: নারীর লাশ উদ্ধার, বাবাসহ নিখোঁজ ৩ সন্তান
কুমিল্লার হোমনা থেকে সোনারগাঁয়ের বৈদ্যের বাজারে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে রায়েসা আক্তার (৫০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একই পরিবারের চারজনসহ এখনো অন্তত চারজন নিখোঁজ রয়েছেন।

হোমনা সরকারি কলেজে বহিরাগতদের হামলার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ, অবরুদ্ধ শিক্ষকেরা
হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া এবং কলেজ কর্তৃপক্ষ বাদী হয়ে থানায় মামলা না করার অভিযোগে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। তাঁরা সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজের শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন।

কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
এলাকাবাসীর দাবি, সোমবার রাতে আব্দুল লতিফ বিদেশি অস্ত্র নিয়ে জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে গুলি করার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে গণপিটুনি দেয় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করে।

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন বাবা
কুমিল্লার হোমনায় মাদকাসক্ত ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে পুলিশে ধরিয়ে দিলেন বাবা। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার কলাকান্দি গ্রামের আব্দুল মোতালেব তাঁর মাদকাসক্ত ছেলে হাবিবুল্লাহকে (২৭) স্থানীয়দের সহযোগিতায় আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মোফাচ্ছেরকে খবর দিলে...

কুমিল্লায় সাবেক ব্যাংক কর্মকর্তার বাসায় চুরি
জনতা ব্যাংকের কুমিল্লার হোমনা শাখার সাবেক ব্যবস্থাপক মো. তোফাজ্জল হোসেনের বাসায় চুরি হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে হোমনা সদরের ভাড়া বাসায় এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. তোফাজ্জল হোসেন জানান, তিনি ও তাঁর স্ত্রী সন্ধ্যায় বাসার বাইরে বের হলে সংঘবদ্ধ চোর চক্র তাঁর তিনতলা বাসার তৃতীয় তলার

স্ত্রী-সন্তান-ভাতিজা খুন: ১৫ দিনেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কিত জহিরুল
কুমিল্লার হোমনা উপজেলার মনিপুর গ্রামে স্ত্রী, সন্তান ও ভাতিজা খুনের ঘটনার ১৫ দিন পার হলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রবাসফেরত জহিরুল ইসলাম। খুনিদের ভয়ে নিজের বাড়ি ছেড়ে বর্তমানে অন্যের ঘরে থাকতে বাধ্য হচ্ছেন তিনি।

হোমনায় প্রবাসীর স্ত্রী, ছেলে ও ভাতিজাকে গলা কেটে হত্যা: এক সপ্তাহেও গ্রেপ্তার নেই
কুমিল্লার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের উত্তর মনিপুর গ্রামে এক প্রবাসীর ঘরে ঢুকে তাঁর স্ত্রী, ছেলে ও ভাতিজাকে গলা কেটে হত্যার ঘটনার এক সপ্তাহ পার হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

হোমনায় দুই শিশুসহ এক নারীকে নিজ ঘরে গলা কেটে হত্যা
খুন হওয়া শিশু জুবাইদের মা লিপি আক্তার জানান, তাঁর শিশু ছেলে জুবাইদ গতকাল সোমবার রাতে তার বড় আম্মুর (বড় চাচি) সঙ্গে ঘুমানের বায়না ধরে। সে অনুযায়ী রাতে খাবার খেয়ে সেও তাদের সঙ্গে ছিল। সকালে অনেক বেলা হয়ে যাওয়ায় ছেলেকে খাওয়ানোর জন্য ডাকতে গেলে এমন মর্মান্তিক ঘটনা দেখা যায়।

কুমিল্লায় সৌদিপ্রবাসীর স্ত্রী, ছেলে ও ভাতিজার গলাকাটা লাশ উদ্ধার
কুমিল্লার হোমনায় এক সৌদিপ্রবাসীর স্ত্রী, ছেলে ও ভাতিজার গলাকাটা লাশ মিলেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার উত্তর মনিপুর তরফ আলীর বাড়িতে তাঁদের লাশ পাওয়া যায়।

১১ দলীয় জোটকে ভোট দিতে জনগণ ঐক্যবদ্ধ: হাসনাত আবদুল্লাহ
হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের মানুষ বিশ্বাস করে, যারা নারী সমাজের নিরাপত্তার জন্য হুমকি, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। এ কারণেই জনগণ পরিবর্তন চায় এবং ১১ দলীয় জোটের প্রতি তাদের সমর্থন বাড়ছে।

অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণে দোকানে আগুন
কুমিল্লার হোমনায় অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণ থেকে একটি দোকানে আগুন লেগে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে হোমনা বাজারের চৌরাস্তায় আলামিন এস এস থাই গ্যালারি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খালেদা জিয়ার স্থলে শেখ হাসিনার নাম বলা সেই বিএনপি নেতাকে শোকজ
৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামের স্থলে ‘জননেত্রী শেখ হাসিনা’ বলে ফেলা তিতাস উপজেলা বিএনপির সেক্রেটারি মেহেদী হাসান সেলিম ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
