
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, পুরো বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। দেশের জনগণ ১১ দলীয় জোটকে ভোট দিতে মুখিয়ে রয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে তিতাস উপজেলার গাজীপুর খান মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ১১ দলীয় জোটের আয়োজনে নির্বাচনী জনসভায় হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন। জনসভাটি বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. নাজিম উদ্দিন মোল্লার পক্ষে অনুষ্ঠিত হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের মানুষ বিশ্বাস করে, যারা নারী সমাজের নিরাপত্তার জন্য হুমকি, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। এ কারণেই জনগণ পরিবর্তন চায় এবং ১১ দলীয় জোটের প্রতি তাদের সমর্থন বাড়ছে।
হাসনাত আবদুল্লাহ তরুণ প্রজন্মের উদ্দেশে বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষ আমাদের ভোট দিতে প্রস্তুত রয়েছে। তাঁদের সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে সহযোগিতা করতে হবে, যাতে ১১ দলীয় জোট বিজয়ী হয়ে রাষ্ট্রক্ষমতায় আসতে পারে।
জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা-২ আসনের প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মো. নাজিম উদ্দিন মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার শামীম সরকার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসেন, হোমনা উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মোহা. ছাইদুল হক, তিতাস উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা নূর নবী, তিতাস উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাঈদ সরকার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহাদাত হোসাইন, উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মুহাম্মদ ছবির হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোশাররফ হোসেন মুন্সি, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ডা. শাহাবুদ্দিন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম এবং উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্যসচিব আবু সাঈদসহ অনেকে।

রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত ব্যক্তির দ্রুত বিচারের দাবি জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, ‘আত্মস্বীকৃত ধর্ষণকারী এবং হত্যাকারীদের বিচার লম্বা হওয়া মানেই হলো এদের সহযোগিতা করা, অন্যায়ের পক্ষে...
৭ ঘণ্টা আগে
তারিকুল ইসলাম বলেন, ‘সরকার যত দিন জনগণের পক্ষে কাজ করবে, আমরা বলব—বিএনপি সরকার বারবার দরকার। কিন্তু সরকার যদি জনগণের হাতে হারিকেন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে।’
৭ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রশ্নে এখন দেশের বড় দুই রাজনৈতিক দলের মধ্যে ‘ইনসিকিউরিটি’ বা অনিরাপত্তাবোধ চলছে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, বর্তমান প্রজন্মের যাঁরা আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন...
১৩ ঘণ্টা আগে
দলের সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের পক্ষে ছিলেন না বলে দাবি করেছেন তিনি। জামায়াত জোটের বিপক্ষে থাকায় এই দুই ব্যক্তির একজনকে জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে দলে...
১৪ ঘণ্টা আগে