
স্বপ্না রেজা
স্বপ্না রেজা
সকল লেখা

শিক্ষকতাই যদি হয় প্রথম পছন্দের পেশা...
৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপিত হলো। এ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পর্যায়ের ‘গুণী শিক্ষক সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষকতা হবে মেধাবীদের প্রথম পছন্দের পেশা। শিক্ষাদীক্ষায় মেধাবীরা যাতে কর্মজীবনে শিক্ষকতাকেই প্রথম

শিশুদের নিরাপত্তাহীনতা
কয়েক দিন আগে কড়াইল বস্তিতে কাজের সুবাদে যেতে হয়েছিল। এলাকার সমস্যা কী, প্রশ্ন করতেই ওখানকার নারী বাসিন্দারা জানালেন, প্রতিদিন মাইকিং হয় বাচ্চা হারানোর সংবাদ প্রচারে। প্রচুর বাচ্চা নিখোঁজ হচ্ছে। আগে এমন ছিল না, ইদানীং বেড়েছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে থাকেন তাঁদের সন্তানদের নিয়ে।

গালিগালাজ, মব আর অপরাজনীতি
আগেও ছিল, তবে বর্তমানে গালিগালাজ বিষয়টির প্রচলন বেশ বেড়েছে। বর্তমানে তা কানে আসে, চোখে পড়ে মাত্রাতিরিক্তভাবে। আগে মানুষজনের মধ্যে গালিগালাজ করতে সংকোচবোধ দেখা গেলেও এখন সেটার কোনো বালাই দেখা যাচ্ছে না। গালিগালাজ করার প্রবণতা কম-বেশি অনেক ব্যক্তির মধ্যে বিরাজমান আছে।

অরক্ষিত সমাজে উন্নত পরিকল্পনার বাস্তবায়ন সম্ভব নয়
অনেকেই হয়তো ভাবছেন, ঘটনাটা এক হিন্দু পরিবারের, যারা সংখ্যালঘু হিসেবে এ দেশে বসবাস করে। তারা একবারও ভাবছেন না যে এই পরিবারের পরিচয় আর দশটা পরিবারের মতোই বাংলাদেশি। যারা বাংলাদেশকে শুধু মুসলমানদের দেশ হিসেবে ভাবতে ভালোবাসে, তারা বাংলাদেশের হিন্দুধর্মাবলম্বী নাগরিকদের গণনায় আনে না, আনতে চায় না।

বিউটি রানী পাল ও শ্রাবণের মেঘ
‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে—ভীষণ ভালো লাগার একটা গান। মন উদাস করে। হারিয়ে যেতে হয় নীরবে অকৃত্রিম এক অনুভূতির মাঝে। যখন এই গানের সৃষ্টি, তখন যেন আকাশে কেবলই শ্রাবণের মেঘের আনাগোনা ছিল। সঙ্গে ছিল আমার মতো হাজারো মনের ভাব। কত দিন যে শুনেছি এই গান, আর উদাসী ভাব নিয়েছি...

সামাজিক অবক্ষয়ের উৎস কোথায়
সামাজিক অবক্ষয় রোধে আমরা কতটুকু ভূমিকা রাখতে পারছি, প্রশ্নটা এখন সামনে এসে দাঁড়িয়েছে। সরকার, সমাজবিজ্ঞানী, সুশীল সমাজইবা এই বিষয়ে কতটা সচেতন, সেই প্রশ্নও উঠছে। অনেকেই কথায় কথায় বলেন, সামাজিক অবক্ষয়ে ছেয়ে গেছে সমাজ, গোটা দেশ। সামাজিক অবক্ষয় রোধ করা না গেলে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হবে।

সাংস্কৃতিক শিক্ষার গুরুত্ব এবং মন্ত্রিসভার অসম্মতি
মন্ত্রিসভার অসম্মতিতে প্রাথমিক শ্রেণিতে সহকারী শিক্ষক (সংগীত) নিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বর্তমান সরকার। বিষয়টি সম্পর্কে শিক্ষামন্ত্রী সংসদকে অবহিত করেছেন। ধারণা করেছিলাম, সংগীত তথা সাংস্কৃতিক শিক্ষার প্রয়োজনীয়তা বর্তমান সরকার ভালো বুঝবে। যদিও দীর্ঘদিন ধরে সংগীত ও শারীরিক শিক্ষায়...

শিশুর নিরাপত্তায় সরকারের অবস্থান কী
বাংলাদেশে শিশু হত্যা, ধর্ষণ, বলাৎকার নতুন কোনো ঘটনা নয়। বহু বছর ধরে শিশুর ওপর সহিংস আচরণ, নির্যাতন, এককথায় শিশুনিধন প্রক্রিয়া চলছে। রাষ্ট্রীয় শাসনব্যবস্থার দুর্বলতার বড় শিকার ঘুরেফিরে হয় শিশুরা। অস্থিতিশীল রাজনৈতিক অবস্থার ভুক্তভোগীও শিশুরা।

চিকিৎসাব্যবস্থা কবে স্বস্তির হবে
একটা ঘটনা দিয়ে লেখা শুরু করব। এ রকম ঘটনা কিন্তু অহরহ ঘটছে। যাঁরা ভুক্তভোগী কেবল তাঁরাই ভালো জানেন, তাঁরা কতটা বিপর্যস্ত হন। বাকিরা হয়তো খবর আকারে বিষয়টি জানতে পারেন, যদি না সংবাদটা মিডিয়ায় আসে। তবে যেহেতু অসুখবিসুখ কমবেশি সবারই হয়, সুতরাং সাধারণ মানুষ বিশেষত যাঁরা আর্থিকভাবে অসচ্ছল কিংবা...

শ্রমিকদের নিরাপত্তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে
এমন প্রশ্নের জবাব খুঁজতে গেলে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার গভীরে প্রবেশ করতে হবে। সেই সঙ্গে বুঝতে হবে রাজনৈতিক সদিচ্ছার বিষয়টি। সব সময় মে দিবসটিতে শ্রমিক শ্রেণির অধিকার, মর্যাদা ও সম্মানসূচক বিষয়াদি নিয়ে আনুষ্ঠানিক তৎপরতা দেখা যায়। তাদের অবদানের কথা স্বীকার করা হয়।

পয়লা বৈশাখ ও কৃষক কার্ড
এবারের পয়লা বৈশাখ উদ্যাপন ছিল লক্ষণীয়। রমনা বটমূলে ছায়ানটের চিরাচরিত সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্রসরোবরে সুরের ধারা ও টিভি চ্যানেলগুলোর অনুষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজিত বৈশাখী উৎসবে সংস্কৃতিমনা বাঙালিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। গত বছরের পয়লা বৈশাখ উদ্যাপন ছিল অনেকটা প্রাণহীন ও শঙ্কায় ভরা।

মঙ্গল শোভাযাত্রার সিদ্ধান্তকে সাধুবাদ
এবারের পয়লা বৈশাখে আনন্দ নয়, মঙ্গল শোভাযাত্রা হবে, বলেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি আরও বলেন, মৌলবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বর্তমান সরকার। মিডিয়ায় এমন একটা গুরুত্বপূর্ণ সংবাদ প্রচারিত ও প্রকাশিত হতে দেখা গেছে। উল্লেখ্য, যুগ যুগ ধরে বাংলাদেশে পয়লা বৈশাখে চারুকলা...

মীমরা হয়ে উঠুক বাবা ও মায়ের ‘চোখের হারাই’
মঞ্চে উঠে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কথা বলা শুরু না করলে বোঝা সম্ভব হতো না যে মানববৈচিত্র্য নিয়ে তিনি এ জগতে ভূমিষ্ঠ হয়েছেন। বয়সে তরুণ। যথেষ্ট স্মার্ট। কথাও বলছিলেন মীম ইসলাম দৃপ্ত স্বরে। প্রথমে কণ্ঠস্বর ছিল কষ্টে মোড়ানো। ধীরে ধীরে একসময় সেই অবস্থা উধাও।

মন্ত্রীদের সতর্কতার সঙ্গে কথা বলা দরকার
মন্ত্রীদের বক্তব্য প্রদানে সতর্ক হওয়া প্রয়োজন। বর্তমান সরকারের মন্ত্রীদের মনে রাখতে হবে যে তাঁরা জনগণের ভোটে নির্বাচিত যদিও, তথাপি অধিকার সচেতনতার দিক দিয়ে এই জনগণ কিন্তু ২০ বছর আগের অবস্থানে এখন আর নেই। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক শাসনব্যবস্থার দলীয় জাঁতাকলে পড়ে জনগণ বৈষম্যের শিকার ও অধিকার....

নির্বাচনে নারীবিষয়ক প্রচারণা ও প্রভাব
ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনের দুই দিন আগে উত্তরবঙ্গে যেতে হয়েছিল কাজে। খেয়াল করলাম, এবারের নির্বাচন নিয়ে মফস্বলের জনগণ বেশ তৎপর, ব্যতিব্যস্ত। চায়ের দোকানে, হোটেলে জটলা করে বসে তারা নির্বাচন নিয়ে আলাপ করছে। ছোট ছোট হোটেলে টেলিভিশন চালু রাখা হয়েছে নির্বাচনসংক্রান্ত সংবাদ শোনার জন্য।

জাতীয় নির্বাচনে নারী প্রার্থীর অংশগ্রহণ কম
বৈষম্যবিরোধী গণ-অভ্যুত্থানের মৌলিক উদ্দেশ্য খুঁজে পাওয়া যাবে কি না, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী অধিকাংশ রাজনৈতিক দলের চিন্তাচেতনায় বড় আকারে প্রশ্নটা এবার থেকেই যাচ্ছে। এই নির্বাচনকে রাষ্ট্র সংস্কারের অন্যতম কৌশল কিংবা পদক্ষেপ হিসেবে বিবেচিত বা দাবি করা হলেও, বাস্তবে তার উল্টোটাই...
