
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সকল লেখা

ভারত থেকে এল ১৮টি রেলকোচের প্রথম চালান
ভারত থেকে আমদানি করা ১৮টি রেলকোচ আজ শনিবার ভোর ৪টার দিকে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা সৈয়দপুরে পৌঁছেছে। কোচগুলো খোলার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, কমিশনিং ও ট্রায়াল রান সম্পন্ন করা হবে। এ জন্য লোকোমোটিভ, প্রয়োজনীয় ক্রু, টুলভ্যান ও অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে...

সৈয়দপুর হাসপাতালের এক্সরে মেশিন এক মাস ধরে বিকল, ভোগান্তিতে রোগীরা
হাসপাতালের এক্সরে কক্ষের সামনে মেশিন বিকল থাকার কারণে সাময়িকভাবে সেবা বন্ধ থাকার কথা জানিয়ে বিজ্ঞপ্তি টাঙানো হয়েছে। বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা বিজ্ঞপ্তি দেখে ফিরে যাচ্ছেন। এক্সরে প্রয়োজন এমন রোগীদের হাসপাতালের বাইরে গিয়ে পরীক্ষা করাতে হচ্ছে।

সকালে হাসপাতালে সন্তান প্রসব, দুপুরেই এইচএসসি পরীক্ষায় বসল উম্মি
বছর দেড়েক আগে উম্মির বিয়ে হয়। আজ তার সমাজবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা ছিল। কিন্তু সকালের দিকে তার প্রসবব্যথা শুরু হয়। পরে স্বজনেরা হাসপাতালে নিয়ে যান। সেখানে সে সন্তান প্রসব করে। পরে দুপুরের দিকে সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের কেন্দ্রসচিবকে বিষয়টি জানায় এবং শারীরিক অসুস্থতা নিয়েই সে পরীক্ষায় অংশ নেয়।

সৈয়দপুরে আফাজ উদ্দিন হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
নীলফামারীর সৈয়দপুরে নির্মাণাধীন বাড়িতে অগ্নিসংযোগে দগ্ধ হয়ে আফাজ উদ্দিনের (৬২) মৃত্যুর ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী। আজ শনিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করেন তাঁরা। শোকাহত এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য...

সরকার উন্নয়নের ক্ষেত্রে চরম বৈষম্যমূলক আচরণ করছে: গোলাম পরওয়ার
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘প্রবাদ আছে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এখন বাস্তবেও তা-ই দেখা যাচ্ছে। বিএনপি ক্ষমতায় গিয়ে সেই ভূমিকাতেই অবতীর্ণ হয়েছে। তারা ৭০ ভাগ জনমতকে উপেক্ষা করে প্রতারণার রাজনীতি করছে। নির্বাচনের আগে যাঁরা “হ্যাঁ” ভোটের পক্ষে অবস্থান নিয়েছিলেন, তাঁরাই এখন গণভোটের রায় অস্বীকার করছেন।

বিয়ের সাজে ভোটকেন্দ্রে হাজির বর
নীলফামারীর সৈয়দপুরের মো. সামিউল ইসলামের (৩২) বিয়ে আজ বৃহস্পতিবার। তবে বিয়ের ব্যস্ততার মধ্যে ভোট দিয়ে নিজের নাগরিক দায়িত্ব পালন করেছেন তিনি। আজ দুপুর ১২টায় বিয়ে করতে যাওয়ার আগে সরাসরি ভোটকেন্দ্র সৈয়দপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে হাজির হন সামিউল। তাঁর কথা, ‘আগে ভোট, পরে বিয়ে।’

সৈয়দপুরে ঝড় ও টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
গতকাল রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত সৈয়দপুর ও এর আশপাশের এলাকায় গড়ে ১২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। তিনি আরও জানান, আজ ও আগামীকাল মঙ্গলবারও ঝোড়ো বাতাস ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পুনর্বাসনসহ ৪ দাবি উর্দুভাষী জনগোষ্ঠীর
চার দফা দাবিতে নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী অনশন ধর্মঘট পালন করেছেন ২৩টি ক্যাম্পের কয়েক শ উর্দুভাষী নারী-পুরুষ। আজ রোববার (২৯ ডিসেম্বর) সকালে শহীদ ডা. জিকরুল হক সড়কের শহীদ স্মৃতি অম্লান চত্বরে স্ট্যান্ডার্ড পিপলস জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি (এসপিজিআরসি) সৈয়দপুর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত

সৈয়দপুরে জিপিএ-৫ পেয়েছেন ১০৯৭ জন
এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে নীলফামারী সৈয়দপুরের ১৪টি কলেজের মধ্যে ১২টি থেকে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯৭ জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৯৩৩, ব্যবসায় শিক্ষায় ৪৭ এবং মানবিক বিভাগে ১১৭ জন। আর তিনটি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

সৈয়দপুরে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মহাসড়ক অবরোধ
নীলফমারীর সৈয়দপুরে কামারপুকুর উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে রংপুর-দিনাজপুর মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে অভিভাবক ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে।

সৈয়দপুরে বৃষ্টিতে ভিজেই ৭০০ প্রতিযোগীর ম্যারাথন দৌড়
নীলফামারীর সৈয়দপুরে মিনি ম্যারাথন প্রতিযোগিতা হয়েছে। আজ শুক্রবার সকাল ৬টা এ দৌড় প্রতিযোগিতা শুরু হয়। সৈয়দপুরের চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. মো. কামরুল হাসান সোহেলের উদ্যোগে সৈয়দপুর কমিউনিটি চক্ষু হাসপাতাল ও ফিনিক্স ক্লাবের সহযোগিতায় সৈয়দপুর রানার্স এই আয়োজন করে। বৃষ্টি উপেক্ষা করে প্রায় ৭০০ প্রতিযোগী ১০ কি

সৈয়দপুরের সাবেক মেয়রের করের টাকা আত্মসাতের প্রমাণ পেলেন বিভাগীয় কমিশনার
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র সাবেক রাফিকা আকতার জাহান বেবীর বিরুদ্ধে কর ও টোলের টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের সত্যতা পেয়েছেন রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন। গত ৩০ জুন বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত পরিদর্শন প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সৈয়দপুরে ফেনসিডিলসহ ৩ জনকে পিটুনি দিয়ে পুলিশে দিল জানতা
নীলফামারীর সৈয়দপুরে ফেনসিডিলসহ আটক তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনসাধারণ। গতকাল মঙ্গলবার রাতে শহরের নিমবাগান এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সৈয়দপুরে মানববন্ধন
সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচারের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার সকালে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

সৈয়দপুরে ওড়ার আগে উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি, দেরিতে যাত্রা
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ওড়ার আগে বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। ত্রুটি সারিয়ে প্রায় পৌনে এক ঘণ্টা পর উড়োজাহাজটি সৈয়দপুর ছেড়ে যায়। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

পুকুর থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার
নীলফামারীর সৈয়দপুরে অজ্ঞাতনামা তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সৈয়দপুর রেলওয়ে কারখানা উত্তর পাশের প্রাচীর সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
