Ajker Patrika

ঘরের দরজা বন্ধ করে নিজের শরীরে আগুন, মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ২৩: ৪৯
ঘরের দরজা বন্ধ করে নিজের শরীরে আগুন, মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু
ফাইল ছবি

নীলফামারীর সৈয়দপুরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে নিজের শরীরে আগুন দিয়েছেন রহিমা বেগম (৬২) নামের এক নারী। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে সৈয়দপুর থানাসংলগ্ন ডিআরবি রোড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

নিহত রহিমা বেগম ওই এলাকার টুনু মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, রহিমা বেগম আইসক্রিম খেতে চাইলে তাঁর স্বামী তা কিনতে বাইরে যান। এ সময় তিনি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে নিজের শরীরে আগুন দেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও ততক্ষণে তাঁর পুরো শরীর পুড়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, রহিমা বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় এক মাস আগেও তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে তাঁদের দাবি।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত