
সীতাকুণ্ড (চট্টগ্রাম), প্রতিনিধি
সীতাকুণ্ড (চট্টগ্রাম), প্রতিনিধি
সকল লেখা

নাশকতার পরিকল্পনার খবরে জঙ্গল সলিমপুরে অভিযান, গ্রেপ্তার নেই
গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, দুর্গম পাহাড়ি এলাকায় কিছু অপরাধী ও সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করতে পারে। এর পরিপ্রেক্ষিতে সম্ভাব্য অপরাধ ও নাশকতা প্রতিরোধে দুর্গম পাহাড়ি এলাকায় সমন্বিত টহল জোরদার করা হয়।

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২
চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধসহ দুজন নিহত হয়েছেন। আজ রোববার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ও বাড়বকুণ্ড এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসেম আলী এ তথ্য নিশ্চিত করেন।

চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া শিশুকে বাঁচাতে গিয়ে কাভার্ড ভ্যানে পিষ্ট মা-মেয়ে
চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় মা ও তাঁর ২২ মাস বয়সী মেয়ে নিহত হয়েছে। শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

অক্সিজেন সিলিন্ডার কাটার সময় বিস্ফোরণ, ২০০ ফুট দূরে ছিটকে পড়ে ভ্যানচালক নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাঙারি মালপত্রের (স্ক্র্যাপের) দোকানে পুরোনো অক্সিজেন সিলিন্ডার কাটার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে থাকা মো. আরমান (৩০) নামের একজন ইঞ্জিনচালিত ভ্যানচালক নিহত হয়েছেন। বিস্ফোরণে তিনি ঘটনাস্থল থেকে প্রায় ২০০ ফুট দূরে ছিটকে পড়েন। গুরুতর আহত হয়েছেন দোকানমালিকসহ দুজন।

সীতাকুণ্ডে পাহাড় কাটা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে পাহাড় কাটা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। বুধবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় বিক্ষুব্ধ এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

চট্টলা এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন, খতিয়ে দেখবে চার সদস্যের কমিটি
চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেস ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত দুটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ এই তদন্ত কমিটি গঠন করেছে। দ্রুততম সময়ের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সীতাকুণ্ডে বিপুল ভোটে ধানের শীষের আসলাম চৌধুরী বিজয়ী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী। আজ বৃহস্পতিবার রাত ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. ফখরুল ইসলাম ধানের শীষের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন।

সেই মর্টার শেলটি নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
চট্টগ্রামের সীতাকুণ্ডে কৃষিজমিতে পড়া মর্টার শেলটি অবশেষে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিট। গতকাল বৃহস্পতিবার রাতে মর্টার শেলটি নিষ্ক্রিয় করতে সক্ষম হন তাঁরা। এই সময় মর্টার শেলটি বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে।

সীতাকুণ্ডে কৃষিজমিতে পড়ল মর্টাল শেল, আতঙ্কে স্থানীয়রা
চট্টগ্রামের সীতাকুণ্ডে কৃষিজমিতে মর্টার শেল পড়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের পিএচপি গেটসংলগ্ন সোনালিপাড়া এলাকার কৃষিজমিতে মর্টার শেল পড়ার ঘটনা ঘটে। এ সময় প্রচণ্ড শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।

সীতাকুণ্ডে উল্টো পথের ট্রাককে পাশ কাটাতে গিয়ে বাস খাদে, নিহত ৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে ৫ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও ২০ যাত্রী। আজ রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পন্থিছিলা বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ডে বাসচাপায় পথচারী নারী নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া গতির বাসের চাপায় আফরোজা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার (৫ নভেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসদরস্থ পন্থিছিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ম্যাজিস্ট্রেটকে দেখে কাজ ফেলে পালালেন বেকারির কর্মচারীরা
কারখানার ভেতরে আবর্জনায় ভরা। দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। ছিটিয়ে রাখা হয়েছে তৈরি করা বিভিন্ন খাদ্যপণ্য। এমন অস্বাস্থ্যকর পরিবেশে যখন খাদ্যপণ্য প্রক্রিয়াজাতের কাজ চলছিল তখন পুলিশ নিয়ে উপস্থিত হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সীতাকুণ্ডে ঘরে ঘরে সর্দি-জ্বরের রোগী, হাসপাতালে উপচে পড়া ভিড়
চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা কাজিপাড়ার বাসিন্দা সাংবাদিক জাহাঙ্গীর আলম। তাঁর শিশু কন্যা তোহা (৭)। তোহার গত শনিবার রাতে হঠাৎ জ্বর আসে। জ্বরের সঙ্গে দেখা দেয় সর্দি, কাশি ও প্রচণ্ড গায়ে ব্যথা। পরদিন সকাল হতেই জ্বর বেড়ে ১০৪ ডিগ্রি হয়ে যায় তোহার। স্থানীয় পল্লি চিকিৎসকের পরামর্শে বাড়িতে
