
চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেস ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত দুটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ এ তদন্ত কমিটি গঠন করেছে বলে নিশ্চিত করেছেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া।
মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখতে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে (ডিটিও) প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রাথমিক ধারণায় যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে অধিকতর তদন্ত করবে গঠিত কমিটি। তদন্তে অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিতের পর সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেন সীতাকুণ্ডের ভাটিয়ারি বাংলাদেশ মিলিটারি গেটসংলগ্ন রেললাইন এলাকা অতিক্রমকালে ট্রেনের পাওয়ার কার ও তার সঙ্গে লাগোয়া শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে স্কুল থেকে বাড়ি ফেরার পথে থ্রি-হুইলার মাহিন্দ্রা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক নিহত এবং একই বিদ্যালয়ের পাঁচ শিক্ষক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার হৃদয়মেম্বারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
গাইবান্ধার ব্রহ্মপুত্র ও যমুনা নদীর তীরে অষ্টমী স্নানে হাজারও ভক্তের ঢল নেমেছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) গাইবান্ধার ফুলছড়ি, কামারজানি ও সুন্দরগঞ্জের তিস্তা নদীতে দিনভর এই স্নানোৎসব অনুষ্ঠিত হয়। স্নানের সময় ফুল, বেলপাতা, ধান, দূর্বা, হরিতকি, ডাব, আমপাতা ইত্যাদি পিতৃকুলের উদ্দেশে নদের জলে অর্পণ করেন।
১৯ মিনিট আগে
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় প্রাইভেট কারের চারজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
২৫ মিনিট আগে
যথাযোগ্য মর্যাদায় রাজধানীর ভাষানটেক সরকারি কলেজে গণহত্যা এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সময় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ১০টায় কলেজের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
৪৪ মিনিট আগে