
রানা আব্বাস, ঢাকা
রানা আব্বাস, ঢাকা
সকল লেখা

‘বাংলাদেশ সমর্থকদের দেশ, ফুটবলার তৈরির নয়’
বাংলাদেশ সত্যিই একটি ফুটবলপ্রেমী দেশ। এখানে ফুটবলের সমর্থকগোষ্ঠী বিশাল। বিষয়টি সত্যিই অসাধারণ। তবে অন্য অনেক দেশের সঙ্গে বাংলাদেশের একটা বড় পার্থক্য আছে। বাংলাদেশ মূলত ফুটবল-সমর্থকদের দেশ, ফুটবলার তৈরির নয়। এই দুইয়ের মধ্যে বড় পার্থক্য রয়েছে।

অফিস খুঁজে পাওয়া গেল না মিঠুনদের অফিস নির্মাণ প্রতিষ্ঠানের
এত দিনে আক্ষরিক অর্থে ‘টাইগারদের’ একটা ‘ডেরা’ তৈরি হয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। নাম ‘টাইগার্স ডেন’। টাইগার্স ডেন মূলত বর্তমান ও সাবেক ক্রিকেটারদের আধুনিক ও বিলাসবহুল একটি লাউঞ্জ। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের কার্যালয়ও সেখানে। মোহাম্মদ মিঠুনদের দেওয়া এই ‘উপহারে’ বিসিবির ব্যয় ৮৭ লাখ ৬১ হাজার টাকা।

বাংলাদেশকে যেন সাফের ট্রফি উপহার দিতে পারি
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক

‘দিনটাকে মনের খাতায় লিখে রাখো’
‘হচ্ছে না ভাই, ডাইজেস্ট হচ্ছে না, কী দেখলাম।’ সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ভুল লেখেননি। ডারউইনে কী করে দেখাল বাংলাদেশ! টেস্টে অস্ট্রেলিয়ার মাঠে অজিদের হারানোর পর শুধু মাশরাফির পোস্ট থেকে ধার করে কিশোর কুমারের কালজয়ী গানের কথাটাই বলতে ইচ্ছা করছে, ‘আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো’।

হামজা চৌধুরী: আমি সব খাই
মাথাভর্তি কোঁকড়ানো চুল আর মুখে স্নিগ্ধ হাসি—দেশের ফুটবলে এখন যাঁর ছবি সবার আগে ভেসে ওঠে, তাঁর নাম হামজা চৌধুরী। তিনি শুধুই একজন ফুটবলার নন, দেশে-বিদেশে অযুত-নিযুত বাংলাদেশি তরুণের আশার প্রতীক হয়ে উঠেছেন। তাঁর আগমনে নতুন আশার সঞ্চার হয়েছে দেশের ফুটবলে। যিনি দৌড়াতে পারেন ক্ষিপ্র গতিতে, যাঁর ফুটবলীয়...

‘নির্বাচনের সঙ্গে ক্রিকেট বোর্ডের সম্পর্ক দেখি না’
একটা দেশ যখন সিদ্ধান্ত নেয়, দেশের স্বার্থে সবাই সেই সিদ্ধান্তকে স্বাগত জানায়। ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নেয়, দেশের ক্রিকেটের স্বার্থে মেনে নেওয়া কিংবা সেই লক্ষ্যে এগোনো উচিত। ক্রিকেটের স্বার্থ সবার আগে দেখা দরকার। মনে হচ্ছে, একটা এক্সটার্নাল ফোর্স অহেতুক ডিস্টার্ব করেছে। যেভাবে আমাদের ক্রিকেটের

‘ক্রিকেট ডিপ্লোমেসিতে বাংলাদেশ গোল্ড মেডেল পেয়েছে’
আমিনুল ইসলাম বুলবুল যেন কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন এখন। বড় চ্যালেঞ্জিং সময় কেটেছে তাঁর। টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলতে পারার যন্ত্রণা থাকলেও বুলবুল মনে করেন, ক্রিকেট দূতিয়ালিতে বাংলাদেশের যথেষ্ট প্রাপ্তি আছে। বিশ্বকাপ ইস্যুতে গত কয়েক দিনে কী কী ঘটেছে, আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে

বিশ্বকাপ না খেললে ক্রিকেটারদের জন্য বিকল্পও ভাবছে বিসিবি
একেকজন ক্রিকেটার হোটেল ইন্টারকন্টিনেন্টালে যুব ও ক্রীড়া উপদেষ্টার সভায় যোগ দিতে গাড়ি থেকে নামছেন আর তাঁকে ফোন-ক্যামেরা নিয়ে মৌমাছির মতো ঘিরে ধরছেন সংবাদকর্মীরা। তিন অধিনায়কসহ বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা অধিকাংশ ক্রিকেটারই উপস্থিত ছিলেন।

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অনেক চেষ্টাই করেছিলেন ক্রিকেট কূটনীতিতে জেতার। গত কয়েক দিন তিনি নিয়মিত যোগাযোগ করেছেন বিভিন্ন ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে। সব চেষ্টা বৃথা, বাংলাদেশ বেশির ভাগেরই সমর্থন পায়নি। পারেনি এই লড়াইয়ে জিততে।

‘কোনো অতৃপ্তি নেই মনের ভেতরে, আমি তৃপ্ত’
এ মুহূর্তে সাকিব আল হাসান খেলছেন আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে। দুই দিন আগে ফোনে দুবাই থেকে আজকের পত্রিকাকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে সাকিবের বর্তমান জীবনটা যেন উঠে এল। আজ থাকছে দ্বিতীয় ও শেষ পর্ব। সাক্ষাৎকার নিয়েছেন রানা আব্বাস।

‘সারা জীবনই আফসোসটা থেকে যাবে’
আবারও রানা আব্বাসর মুখে শিরোপার হাসি। ২০২০ যুব বিশ্বকাপজয়ী এই অধিনায়ক ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক হিসেবে যেন নিজেকে প্রতিষ্ঠা করছেন। এনসিএল টি-টোয়েন্টির পর তাঁর নেতৃত্বে রংপুর জিতেছে জাতীয় লিগের শিরোপাও।

সামনে আরও অনেক কিছু আসছে: ভারতকে হারানোর নায়ক মোরসালিন
অপেক্ষাটা ছিল ২২ বছরের। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর ফুটবলে ভারতকে হারাতে পেরেছে বাংলাদেশ। গতকাল যাঁর গোলে জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দীর্ঘ জয়খরা কেটেছে, পুরো দেশ আনন্দে ভেসেছে—সেই শেখ মোরসালিনের সঙ্গে রাতে টিম হোটেলে কথা হলো আজকের পত্রিকার। বাংলাদেশ দলের এই ফরোয়ার্ডের সঙ্গে কথা

‘জাহানারা মুখ খুলেছে, জুনিয়ররা অ্যাবিউজ হলে কি মুখ খুলতে পারবে’
জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগ তুলেছেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। নিজের ক্যারিয়ার শেষ করে দেওয়ার পেছনে কোচিং স্টাফ এবং খেলোয়াড়ের ভূমিকা ছিল বলেও দাবি করেছেন জাহানারা।

‘এক বছরে ক্রীড়াঙ্গনে খুব বেশি পরিবর্তন চোখে পড়েনি’
৫ আগস্টের পর আশা করেছিলাম, নতুন ধারার মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে শতভাগ রাজনীতিকরণ, দলীয়করণ থেকে মুক্ত করে একটি সুন্দর পরিবেশের মাধ্যমে যাঁরা মাঠের ক্রীড়া সংগঠক, যাঁরা দীর্ঘদিন বঞ্চিত ছিলেন, সেই মানুষগুলো ক্রীড়াঙ্গনের দায়িত্ব নিয়ে নতুনভাবে ঢেলে সাজাবেন। স্বৈরাচার সরকার ক্রীড়াঙ্গনের প্রতিটি সেক্টরে

‘সাইকেলটা নিয়ে মারামারি হচ্ছে!’
বাংলাদেশ ক্রিকেটের একমাত্র ‘বিশ্বকাপজয়ী’ অধিনায়ক তিনি। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া আকবর আলী সদ্য সমাপ্ত এনসিএল টি-টোয়েন্টিতে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়ে নতুন বার্তাই যেন দিয়েছেন। সাক্ষাৎকার নিয়েছেন রানা আব্বাস।

বাংলাদেশে প্রবাসী ফুটবলার আরও বেশি আসা উচিত
হামজা চৌধুরী, শমিত শোম, ফাহামিদুল ইসলাম আসার পর গত চার মাস বাংলাদেশি বংশোদ্ভূত যে ফুটবলার তুমুল আলোচিত, সেই কিউবা মিচেল এখন বাংলাদেশে। তিন বছরের চুক্তি করে বসুন্ধরা কিংসে নাম লেখানো ১৯ বছরের অ্যাটাকিং মিডফিল্ডার পরশু সন্ধ্যায় দলীয় অনুশীলন শেষে সময় দিলেন আজকের পত্রিকাকে। কিউবার সাক্ষাৎকার নিয়েছেন...
