
মো. ইকবাল হোসেন
মো. ইকবাল হোসেন
সকল লেখা

কারা কীভাবে মাংস খাবেন
দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। এদিন বাড়িতে গরু বা খাসির মাংসের বাহারি রান্নার ধুম পড়ে যায়। তবে মনে রাখতে হবে, প্রত্যেক মানুষের শরীরের বৈশিষ্ট্য আলাদা; খাবারের চাহিদাও। এর ওপর আছে রোগ। একেক ধরনের রোগে একেক পরিমাণ মাংস খাওয়ার বিধান দেওয়া হয়। চলুন, দেখে নিই কোন রোগে কতটুকু মাংস খেতে পারবেন এই ঈদে।

ঈদের পরে খাদ্যাভ্যাস কেমন হবে
রমজানে আমাদের সবকিছু একটি ভিন্নধারায় চলে। রাতে ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার সময়, খাওয়ার সময়, অফিস টাইম—সবকিছুই বাকি ১১ মাস থেকে ভিন্ন। এই এক মাসে শরীরের কার্যক্রমে বেশ কিছু পরিবর্তন আসে; বিশেষ করে রমজান মাসে দীর্ঘ বিরতিতে খাদ্যাভ্যাসের কারণে শরীরের মেটাবলিজম বা হজমের প্রক্রিয়া বেশ ধীরগতিসম্পন্ন হয়।

কিডনি রোগীরা রোজায় কীভাবে খাবেন
বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ১৭ শতাংশ কিডনি রোগে আক্রান্ত। এ সংখ্যা ২ কোটির বেশি হতে পারে। প্রতিবছর এই সংখ্যা বাড়ছে। পবিত্র রমজান মাসে কিডনি রোগীরা রোজা রাখার সময় সমস্যা অনুভব করলে অবশ্যই তাঁদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

কেমন হবে রমজানের খাবার
দরজায় কড়া নাড়ছে মাহে রমজান, মুসলিম জাতির জন্য শ্রেষ্ঠ মাস। সুন্দরভাবে সিয়াম সাধনা করতে আগে থেকে মাসটি নিয়ে থাকে অনেক পরিকল্পনা। সেই পরিকল্পনার একটা বড় অংশ হচ্ছে মাহে রমজানের খাওয়াদাওয়া। কীভাবে খাবার খেলে কোনো ধরনের জটিলতা ছাড়াই রোজা রাখা যাবে, সেটা বেশ গুরুত্বপূর্ণ।

শরীর সুরক্ষায় প্রাকৃতিক ঢাল ভিটামিন ই
ভিটামিন ই চর্বিতে দ্রবণীয় ভিটামিন। এটি অতি গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট, যা কোষকে ফ্রি-র্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে। এটি কোষের ঝিল্লির অখণ্ডতা বজায় রাখে এবং লিপিড পারঅক্সিডেশন প্রতিরোধ করে। ভিটামিন ই ১৯২২ সালে আবিষ্কার করা হলেও প্রথম সংশ্লেষিত হয়েছিল ১৯৩৮ সালে।

ওজন কমানো মানেই শর্করা বাদ নয়
ওজন কমানোর নামে খাবার তালিকা থেকে শর্করা বা কার্বোহাইড্রেট বাদ দেওয়া এখন একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া ডায়াবেটিস বা রক্তে কোলেস্টরেলের মাত্রা নিয়ন্ত্রণেও সবার আগে খাদ্যতালিকা থেকে কার্বোহাইড্রেট বাদ দেওয়া হয়।

চর্বি খাওয়ার আগে যা জানতে হবে
সুষম খাবারের অন্যতম উপাদান হচ্ছে চর্বি বা ফ্যাট। চর্বিযুক্ত খাবার মানেই খারাপ, বিষয়টি তেমন নয়। তবে সেই চর্বি বাছাই করা শিখতে হবে এবং জানতে হবে, কোন চর্বি ভালো আর কোনটি খারাপ। যেমন মনোআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ও পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড—এই ক্যাটাগরির চর্বি ভালো কিংবা গুড ফ্যাট।

সবজির পুষ্টিগুণ পাওয়ার সঠিক উপায়
সুষম খাবারের ৬টি উপাদানের অন্যতম ভিটামিন ও খনিজ লবণ। এগুলো আমাদের শরীরের চালিকাশক্তির অন্যতম উপাদান হিসেবে বিবেচিত। শরীরের একেকটি অঙ্গের সুরক্ষায় একেক ধরনের ভিটামিন প্রয়োজন হয়। যেমন চুল ও চোখের সুরক্ষায় ভিটামিন ‘এ’, ত্বকের সুরক্ষায় ভিটামিন ‘বি’ ও ‘সি’, হাড় ও দাঁতের সুরক্ষায় ভিটামিন ‘ডি’ প্রয়োজন হয়।

শীতে যেসব খাবার মন শান্ত রাখবে
ডিসেম্বর মানেই হাড়কাঁপানো শীত। আর শীত মানেই খাবারের উৎসব। খেজুরের রস, পিঠা পায়েসের কমতি হয় না এ ঋতুতে। কনকনে ঠান্ডার বিপক্ষে যুদ্ধে আমাদের প্রধান হাতিয়ার খাবার। তবে সঠিক খাবার বাছাই করা না গেলে হিতে বিপরীত হতে পারে।

শিশুর মেধাবিকাশে বাদাম ও খেজুর অপরিহার্য নয়
এখন বেশির ভাগ মা মনে করেন, বাদাম ও খেজুর হচ্ছে শিশুদের জন্য উৎকৃষ্ট খাবার। তাঁদের ধারণা, এগুলো না খেলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হবে। তাই কিছু পরিমাণ খেজুর ও বাদাম শিশুদের প্রতিদিন খাওয়াতেই হবে। তবে বাদাম ও খেজুর খাবার হিসেবে ভালো হলেও এই ভাবনার জোরালো কোনো ভিত্তি নেই।

যেসব তথ্যে বিভ্রান্ত হওয়া যাবে না
ডায়াবেটিস রোগের প্রথম ও প্রধান চিকিৎসা হচ্ছে ডায়েট বা খাবার ব্যবস্থাপনা। এটি একটি লাইফস্টাইল ডিজিজ। তাই এই রোগ হলে লাইফস্টাইলে নানা পরিবর্তন আনতে হয় সুস্থ থাকতে। চিকিৎসকের পরামর্শে ওষুধ ব্যবস্থাপনা এবং পুষ্টিবিদের পরামর্শে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে পারলে সুস্থ থাকা যায় ডায়াবেটিস থেকে।

সেকেন্ড ক্লাস প্রোটিন কোথায় পাবেন
একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন প্রতি কেজি শারীরিক ওজনের জন্য শূন্য দশমিক ৮ থেকে ১ গ্রাম প্রোটিনের দরকার হয়। অর্থাৎ একজন মানুষের ওজন যদি ৭৫ কেজি হয়, তাহলে তাঁকে প্রতিদিন ৬০ থেকে ৭৫ গ্রাম প্রোটিন খেতে হবে। আমরা সেকেন্ড ক্লাস প্রোটিন অর্থাৎ উদ্ভিজ্জ প্রোটিন খেয়ে শরীরের চাহিদা পূরণ করতে পারি।

তরুণদের ডায়াবেটিস এক অশনিসংকেত
জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী ১৫ থেকে ২৯ বছর বয়সীদের তরুণ বলা হয়। বাংলাদেশে তরুণের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ। বর্তমানে এই তরুণদের মধ্যেও বিভিন্ন রকমের নন-কমিউনিকেবল রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে। তার মধ্যে ডায়াবেটিস অন্যতম। আগে মনে করা হতো, ডায়াবেটিস বয়স্ক মানুষের রোগ।

আপনার শরীর ভিটামিন ডি পাচ্ছে তো?
সুষম খাবারের প্রধান ছয়টি উপাদানের অন্যতম হলো ভিটামিন। যেমন ভিটামিন এ, বি, সি, ডি, ই, কে। তবে ভিটামিন শরীরের জন্য এমন একটি উপাদান, যা পরিমাণে কম লাগে; কিন্তু এর কাজ অনেক বেশি। এই ভিটামিনের অভাব হলে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া শরীরে দেখা দেয়। শরীরে প্রতিটি ভিটামিনের আলাদা আলাদা গুরুত্বপূর্ণ ভূমিকা...

উৎসবের খাবার খান বুঝেশুনে
বাঙালির উৎসব মানেই বিশেষ খাওয়াদাওয়ার আয়োজন। দুর্গাপূজায়ও এর ব্যতিক্রম ঘটে না। ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত চলতে থাকে নানান পদের খাবারের আয়োজন।

কেমন হবে বাড়ন্ত শিশুর খাদ্যাভ্যাস
শিশুরাই পরিবার ও দেশের ভবিষ্যৎ। সুস্থ এবং স্বাভাবিকভাবে তাদের বেড়ে ওঠার জন্য চাই রুটিনমাফিক সুষম খাবার। এই খাবার শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ত্বরান্বিত করবে।
