
মুফতি শাব্বির আহমদ
মুফতি শাব্বির আহমদ
সকল লেখা

নির্দোষ মানুষ হত্যার শাস্তি সম্পর্কে কোরআন যা বলেছে
মানবজীবনে জীবনই সবচেয়ে মূল্যবান সম্পদ। এই জীবনকে অন্যায়ভাবে কেড়ে নেওয়া ইসলামের দৃষ্টিতে এক ভয়াবহ ও ক্ষমার অযোগ্য অপরাধ। ইসলাম শান্তির ধর্ম; মানুষের জীবন, সম্পদ ও সম্মান রক্ষাই এর অন্যতম লক্ষ্য। তাই কোনো নির্দোষ প্রাণ হরণ করা ইসলামে কেবল নিষিদ্ধই নয়, বরং একে মানবতার বিরুদ্ধে ঘৃণ্য অপরাধ হিসেবে...

ফরজ গোসলের সঠিক নিয়ম
একজন মুমিনের ইবাদত কবুল হওয়ার প্রাথমিক শর্ত হলো পবিত্রতা। ফরজ গোসলের সঠিক নিয়ম না জানলে আমাদের নামাজসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইবাদত আদায় হবে না। গোসলের সময় যদি এই তিনটি কাজের কোনো একটি বাদ পড়ে, তবে গোসল শুদ্ধ হবে না এবং ব্যক্তি অপবিত্রই থেকে যাবেন: এক. ভালোভাবে মুখ ভরে পানি নিয়ে গড়গড়াসহকারে কুলি করা।

নামাজে হাই এলে কী করবেন, ইসলামের নির্দেশনা কী
নামাজ মহান আল্লাহ তাআলার সঙ্গে বান্দার এক গভীর সংযোগের মাধ্যম। এই ইবাদত আদায়ের সময় আমাদের উচিত সর্বোচ্চ মনোযোগ ও বিনয় বজায় রাখা। তাই নামাজের মধ্যে কোনো কিছু বিঘ্ন ঘটলে তা থেকে সতর্ক থাকা অপরিহার্য। হাই তোলা এমনই একটি বিষয়, যা নামাজে মনোযোগ নষ্ট করতে পারে।

দেনমোহর নির্ধারণে ইসলামের বিধান ও নির্দেশনা
প্রশ্ন: লোকদেখানো বা বংশীয় গৌরব রক্ষার জন্য বিয়েতে বড় অঙ্কের দেনমোহর ধার্য করা কি জায়েজ? আজকাল অনেক বিয়েতে লোকদেখানো বা আভিজাত্য প্রকাশের জন্য ২০-৫০ লাখ টাকা দেনমোহর ধার্য করা হয়, যা পরিশোধের বিষয়ে কোনো গুরুত্ব দেওয়া হয় না। এ দেনমোহর নির্ধারণ বিষয়ে ইসলামের নির্দেশনা কী?

নখ কাটার সুন্নত পদ্ধতি
ইসলামের অন্যতম প্রধান সৌন্দর্য হলো পবিত্রতা ও পরিচ্ছন্নতা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা পরিষ্কার-পরিচ্ছন্ন ব্যক্তিদের ভালোবাসার ঘোষণা দিয়েছেন, আর হাদিসে একে ‘ইমানের অঙ্গ’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মানুষের শরীরের পরিচ্ছন্নতার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো হাত ও পায়ের নখ ছোট রাখা।

ইবাদত-বন্দেগিতে আগ্রহ বাড়াবেন যেভাবে
একজন মুসলমানের পুরো জীবনটাই মূলত ইবাদত-নির্ভর। দৈনন্দিন জীবনের ছোট-বড় যেকোনো বৈধ কাজই ইবাদত হিসেবে গণ্য হতে পারে, যদি তা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ মোতাবেক সম্পাদিত হয়। এর পাশাপাশি ইসলামে স্বতন্ত্র নামাজ, রোজা, জিকির ও তাসবিহ-তাহলিলের মতো অজস্র ইবাদত রয়েছে।

দাড়ি কীভাবে রাখলে সুন্নত পালন হবে
দাড়ি রাখা নবী-রাসুলদের চিরন্তন সুন্নত এবং ইসলামের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন অর্থাৎ শিআরে ইসলাম। মানবজাতির শুরু থেকেই দাড়ি ছিল পুরুষত্বের প্রতীক ও আভিজাত্যের চিহ্ন। সেই ধারাবাহিকতায় ইসলাম ধর্মেও দাড়ি রাখার গুরুত্ব অপরিসীম। দাড়ি আঁচড়ানো, তেল লাগানো এবং পরিচ্ছন্ন রাখা সুন্নত।

যৌথ পরিবারে কোরবানি কীভাবে দিতে হয়, বিধান কী
ইসলামি শরিয়তের বিধান অনুসারে, কোরবানি কোনো পরিবারের ওপর ওয়াজিব হয় না, বরং এটি ব্যক্তির ওপর ওয়াজিব হয়। অর্থাৎ, পরিবারের প্রতিটি প্রাপ্তবয়স্ক সদস্য (নারী বা পুরুষ), যাঁর কাছে নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, তাঁকে আলাদাভাবে কোরবানি দিতে হবে।

তালবিয়া কখন কীভাবে পড়তে হয়
হজ ও ওমরাহর পবিত্র সফরে হাজিদের মুখে সবচেয়ে বেশি যে ধ্বনিটি উচ্চারিত হয়, তা হলো ‘তালবিয়া’। এটি মহান আল্লাহর ডাকে বান্দার সাড়া দেওয়ার এক বিশেষ স্লোগান। ইহরাম বাঁধার পর থেকে হজের বিভিন্ন আমল চলাকালীন তালবিয়ার গুঞ্জরণে মুখরিত থাকে মক্কা ও মিনা প্রান্তর। তবে তালবিয়া পড়ার নির্দিষ্ট কিছু নিয়ম ও সময় রয়েছে।

কোরবানির পশু নির্বাচনে ইসলামের নির্দেশনা কী?
কোরবানি কবুল হওয়ার জন্য অন্যতম পূর্বশর্ত হলো সঠিক ও নিখুঁত পশু নির্বাচন। সামর্থ্য অনুযায়ী সেরা এবং নিখুঁত পশুটি আল্লাহর নামে উৎসর্গ করাই প্রকৃত মুমিনের পরিচয়। কোরবানি দিতে হবে চতুষ্পদ জন্তু বা ‘বাহিমাতুল আনআম’ দিয়ে। এর বাইরে অন্য কোনো প্রাণী দিয়ে কোরবানি বৈধ নয়।

বিদায়বেলায় আল্লাহ হাফেজ বলার বিধান কী
ইসলামি সংস্কৃতিতে একে অপরের সঙ্গে দেখা হলে সালাম দেওয়া সুন্নত। এটি মহান আল্লাহর কাছে একে অপরের শান্তি ও নিরাপত্তা কামনা করা। হাদিস শরিফে রাসুলুল্লাহ (সা.) সালামের ব্যাপক প্রচলনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ‘যতক্ষণ তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হবে না, ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে না।

আপনার জিজ্ঞাসা: হজের সময় ঋতুস্রাব শুরু হলে নারীদের করণীয়
হজে নারীদের ঋতুস্রাব বা হায়েজ শুরু হওয়া একটি স্বাভাবিক বিষয়। এ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া বা নিজেকে ইবাদত থেকে বঞ্চিত মনে করার কোনো কারণ নেই। শরয়ি দৃষ্টিকোণ থেকে এ অবস্থায় করণীয় ও বিধানসমূহ নিচে সবিস্তারে আলোচনা...

হজের পূর্ণাঙ্গ প্রস্তুতি, যা জানা জরুরি
হজ কোনো সাধারণ সফর নয়, এটি মহান আল্লাহর সান্নিধ্যলাভের এক অনন্য মাধ্যম। এই ইবাদত যেমন শরীরের পরিশ্রমে ঋদ্ধ, তেমনি আত্মার প্রশান্তিতে ধন্য। তবে প্রস্তুতির অভাবে অনেক সময় এই পবিত্র সফর কেবল ভ্রমণে পর্যবসিত হয়। তাই হজে যাওয়ার আগে প্রতিটি হাজিকে কিছু মৌলিক বিষয়ে প্রস্তুতি নিতে হয়।

ইস্তেখারার নামাজ কীভাবে আদায় করতে হয়
জীবনের প্রয়োজনে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু অনেক সময় সিদ্ধান্ত নিতে আমরা হিমশিম খাই। দোটানা ও সিদ্ধান্তহীনতা আমাদের ভোগায়। এ ক্ষেত্রে মহানবী (সা.) নামাজের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছেন। এর মাধ্যমে আল্লাহর কাছে সিদ্ধান্তে পৌঁছানোর তৌফিক কামনা করতে বলেছেন তিনি।

ঈদের নামাজের কাজা আদায় করতে হয় কীভাবে?
বছরে মাত্র দুবার ঈদ আসায় অনেক সময় ঈদের নামাজে আমাদের বিভিন্ন ভুল হয়ে যায়। ঈদের নামাজ কীভাবে আদায় করব? এর সঠিক পদ্ধতি কী? এবং কোনো কারণে ঈদের নামাজ ছুটে গেলে কাজা আদায় করতে হয় কীভাবে? এ বিষয়ে ইসলামের বিধান জানালে কৃতজ্ঞ থাকব।

ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?
রমজান মাসে অনেক সময় স্বামী-স্ত্রী সহবাস বা স্বপ্নদোষের কারণে গোসল ফরজ হয়। কিন্তু সময়স্বল্পতার কারণে বা সেহরির শেষ মুহূর্তে ঘুম থেকে ওঠার ফলে অনেক সময় গোসল করা কঠিন হয়ে যায়। এ অবস্থায় গোসল না করে সেহরি খেলে কি রোজা হবে?
