Ajker Patrika
Add

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

সকল লেখা
মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা

মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা

মাগুরার শালিখায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক গ্রামের কাগজ ও দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক জসীম উদ্দীন। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

১৮ ঘণ্টা আগে
ঋণ করে গড়া কলাবাগানে দুর্বৃত্তের হানা, সর্বস্বান্ত কৃষক

ঋণ করে গড়া কলাবাগানে দুর্বৃত্তের হানা, সর্বস্বান্ত কৃষক

এক রাতেই ধূলিসাৎ হয়ে গেল এক কৃষকের বহুদিনের লালিত স্বপ্ন। গাছে গাছে শোভা পাচ্ছিল ফলন্ত কলার ছড়া—ঠিক তখনই শত্রুতাবশত রাতের আঁধারে কেটে ফেলা হলো প্রায় এক হাজার কলাগাছ। অমানবিক এই তাণ্ডবে সর্বস্বান্ত হয়ে পরিবার নিয়ে পথে বসার উপক্রম হয়েছে কৃষক জয়দার মিয়ার।

৫ দিন আগে
শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর

শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী। মাগুরার মহম্মদপুরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনে তিনি বলেন, এসব নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে বিএনপি সরকার কঠোরভাবে তা মোকাবিলা করবে।

১৪ দিন আগে
মাগুরায় ফের ২০ ইউনিটের বিদ্যুৎ বিল ২৯ হাজার টাকা

মাগুরায় ফের ২০ ইউনিটের বিদ্যুৎ বিল ২৯ হাজার টাকা

মাগুরায় পল্লী বিদ্যুৎ সমিতির ভুতুড়ে বিল নিয়ে ফের তোলপাড় শুরু হয়েছে। মাত্র ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে তৈরি করা হয়েছে ২৯ হাজার ১৩৮ টাকার বিল। ভৌতিক এই বিলে হতবাক ও চরম ভোগান্তিতে পড়েছেন মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের ভুক্তভোগী গ্রাহক বাবু মোল্যা (৫৫)।

১৫ দিন আগে
৫০৬ কোটি টাকার বিদ্যুৎ বিল, ডিজিএমসহ ৪ কর্মচারীকে শোকজ

৫০৬ কোটি টাকার বিদ্যুৎ বিল, ডিজিএমসহ ৪ কর্মচারীকে শোকজ

মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ইস্যু করা ৫০৬ কোটি ৮৩ লাখ টাকার ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল অবশেষে সংশোধন করা হয়েছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। দ্রুত বিল সংশোধন করে ১ হাজার ৯৬৩ টাকার নতুন বিল গ্রাহকের হাতে পৌঁছে দেওয়া হয়।

১৬ দিন আগে
মাগুরায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী আটক

মাগুরায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী আটক

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত থেকেই রাব্বি ও ফারজানার মধ্যে পারিবারিক বিষয়ে বাগ্‌বিতণ্ডা চলছিল। সেই বিরোধের জেরে আজ শুক্রবার ভোরে ঘরের মধ্যে রাব্বি যখন ঘুমিয়ে ছিলেন, তখন তাঁর গলায় ধারালো দা দিয়ে আঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

২১ দিন আগে
শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা

শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা

সরকার নির্ধারিত প্রতি বস্তা ১০৫০ টাকার ডিএপি সার বিক্রি হচ্ছিল ১৪৫০ টাকায়। যা নির্ধারিত মূল্যের চেয়ে বস্তাপ্রতি ৪০০ টাকা বেশি। এ ছাড়া ক্রেতাদের কোনো রসিদ দেওয়া হতো না এবং ক্যাশমেমো বা বিক্রয় রেজিস্টারেও তা লিপিবদ্ধ করা হতো না। অভিযানকালে প্রতিষ্ঠানটিতে প্রচুর মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়া যায়।

২৩ দিন আগে
মহম্মদপুরে মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মহম্মদপুরে মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মাদক মামলায় ১৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাগর আহমেদ ওরফে সাগরকে (৪০) দীর্ঘদিন পর গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক উদ্যোক্তা।

২০ সেপ্টেম্বর ২০২৬
প্রশাসনের একটি অংশ তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে: রবিউল ইসলাম নয়ন

প্রশাসনের একটি অংশ তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে: রবিউল ইসলাম নয়ন

প্রশাসনের একটি অংশ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।

২০ সেপ্টেম্বর ২০২৬
শিশু ওয়ার্ডে ঠাঁই নেই, মেঝেতে বিছানা পেতে চলছে চিকিৎসা

শিশু ওয়ার্ডে ঠাঁই নেই, মেঝেতে বিছানা পেতে চলছে চিকিৎসা

তিন ও চারতলার শিশু ওয়ার্ড ঘুরে দেখা যায়, শয্যা না পেয়ে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছে অনেক শিশু। একদিকে অসুস্থ শিশুদের কান্না, অন্যদিকে স্বজনদের উদ্বেগ—সব মিলিয়ে ওয়ার্ডের পরিস্থিতি নাজুক হয়ে উঠেছে।

১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য চাওয়ায় সাংবাদিককে পা কেটে নেওয়ার হুমকি, থানায় জিডি

তথ্য চাওয়ায় সাংবাদিককে পা কেটে নেওয়ার হুমকি, থানায় জিডি

অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য জানতে চাওয়ায় মাগুরায় এক সাংবাদিককে অশালীন ভাষায় গালিগালাজ, পা কেটে নেওয়া ও মামলা দিয়ে হয়রানির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক মানবকণ্ঠ...

১৭ সেপ্টেম্বর ২০২৬
মাগুরা জেলা কারাগারে থাকা কয়েদির ঢামেকে মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

মাগুরা জেলা কারাগারে থাকা কয়েদির ঢামেকে মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

মাগুরা জেলা কারাগারের জেল সুপার শেখ মো. মহিউদ্দীন হায়দার জানান, ১৩ সেপ্টেম্বর কারাগারে নূর আলম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

১৬ সেপ্টেম্বর ২০২৬
মধুমতী সেতুর সংযোগ সড়কে ভাঙন, দুর্ঘটনার শঙ্কা

মধুমতী সেতুর সংযোগ সড়কে ভাঙন, দুর্ঘটনার শঙ্কা

মাগুরার মহম্মদপুরে মধুমতি সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়কের জাঙ্গালিয়া অংশে সংস্কারকাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই ধস ও ভাঙন দেখা দিয়েছে। সড়কের অন্তত চারটি স্থানে মাটি সরে যাওয়ায় যানবাহন ও পথচারী চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

১৫ সেপ্টেম্বর ২০২৬
খাতা চ্যালেঞ্জের পরও এসএসসিতে ফেল, লজ্জায় ফাঁস নিল ছাত্রী

খাতা চ্যালেঞ্জের পরও এসএসসিতে ফেল, লজ্জায় ফাঁস নিল ছাত্রী

মাগুরায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেও ফল পরিবর্তন না হওয়ায় ফাহমিদা (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ফাহমিদা বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

১০ সেপ্টেম্বর ২০২৬
সওজ কার্যালয়ের সামনে পানির ট্রাকের ধাক্কায় কাউন্টার মাস্টার নিহত

সওজ কার্যালয়ের সামনে পানির ট্রাকের ধাক্কায় কাউন্টার মাস্টার নিহত

মাগুরা শহরের সড়ক ও জনপথ (সওজ) কার্যালয়ের সামনে পানির ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাশারুল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। তিনি মাগুরা বাস টার্মিনালে এসডি পরিবহনের কাউন্টার মাস্টার ছিলেন।

১০ সেপ্টেম্বর ২০২৬
বৈঠার ছন্দে উত্তাল নবগঙ্গা, পাড়জুড়ে উৎসব

বৈঠার ছন্দে উত্তাল নবগঙ্গা, পাড়জুড়ে উৎসব

মাগুরার বেরইল পলিতায় নবগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট নৌকা বাইচ প্রতিযোগিতা। নৌকার বইঠার ছন্দ আর দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো নদী এলাকা। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের নবগঙ্গা নদীতে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

১০ সেপ্টেম্বর ২০২৬