
মাদক মামলায় ১৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাগর আহমেদ ওরফে সাগরকে (৪০) দীর্ঘদিন পর গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক উদ্যোক্তা।
গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার মণ্ডলগাতি গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাগর আহমেদ উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামের মৃত নুর মহম্মদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৩ সালে পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার চাকরি পান সাগর আহমেদ। ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার কাজের আড়ালে তিনি মাদক কারবারের সঙ্গে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
পরে বিষয়টি পুলিশের নজরে এলে ২০১৮ সালের ১৪ নভেম্বর অভিযান চালিয়ে মাদকসহ সাগরকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরবর্তীতে মামলার বিচার শেষে আদালত তাঁকে ১৫ বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই সাগর দীর্ঘদিন পলাতক ছিলেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ বলেন, ‘মাদক মামলায় সাগর আহমেদের ১৫ বছরের কারাদণ্ড হয়েছে। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’

মানিকগঞ্জের কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দিতে একই ঘর থেকে উদ্ধার হওয়া একরাম হোসেন, তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা আক্তার ও শিশুকন্যা আলিজা নূরের মৃত্যুর ঘটনায় দুটি মামলা হয়েছে। স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগে নিহত একরামকে আসামি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তরের অপেক্ষায় ছিলেন স্বজনেরা।
১৬ মিনিট আগে
চুয়াডাঙ্গায় ৪৫টি সার ডিলারশিপের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬৪৩টি। আবেদন যাচাই-বাছাই শুরু করেছে নিয়োগ কমিটি। কিন্তু আবেদনের পরই ডিলার নিয়োগ নিয়ে অনিয়মের প্রশ্ন উঠেছে। এর মধ্যে চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়নে বিসিআইসি সার ডিলার হিসেবে আবেদন করা শামসুর রশিদের বিরুদ্ধে অভিযোগ...
২১ মিনিট আগে
সিলেটের গোয়াইনঘাটে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি মর্টার শেল উদ্ধার করে তা ধ্বংস করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের নয়াগাঙেরপাড় এলাকায় সিলেট সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা মর্টার শেলটি ধ্বংস করেন।
৩৪ মিনিট আগে
বরিশালের গৌরনদীতে চাঁদা দাবির অভিযোগে হামলার ঘটনায় মামলা করায় এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় ওই মুক্তিযোদ্ধা ও তাঁর ছেলের বউকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে আহত দুজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা...
৩৬ মিনিট আগে