
মাগুরার বেরইল পলিতায় নবগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট নৌকা বাইচ প্রতিযোগিতা। নৌকার বইঠার ছন্দ আর দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো নদী এলাকা। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের নবগঙ্গা নদীতে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দীর্ঘদিন পর হারিয়ে যেতে বসা এই গ্রামীণ ঐতিহ্য উপভোগ করতে সকাল থেকেই মাগুরা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে সব বয়সী মানুষের আগমন ঘটে। বাঁধভাঙা ভিড় জমায় নদীর ওপর নির্মিত সেতুতেও, যা একপর্যায়ে পরিগণিত হয় গ্যালারিতে।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ছয়টি রঙিন নৌকা অংশ নেয়। কাঁধে কাঁধ মিলিয়ে বইঠার তালে তালে মাঝিদের এগিয়ে যাওয়ার দৃশ্য পুরো পরিবেশকে উত্তাল করে তোলে। এক নৌকা আরেক নৌকাকে পেছনে ফেলার মুহূর্তে দুই পাড়ে থাকা দর্শকদের মুহুর্মুহু উল্লাস ও করতালিতে রূপ নেয় আনন্দঘন মুহূর্তে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মেহেরুনন্নাহার। তিনি বলেন, ‘নৌকা বাইচ বাঙালির আবেগ ও সংস্কৃতির গভীর অংশ। ঐতিহ্য রক্ষায় ও যুবসমাজকে দেশীয় সংস্কৃতিতে উদ্বুদ্ধ করতে প্রতি বছর এমন আয়োজন বজায় রাখার প্রতিশ্রুতি দেন তারা।’
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাগুরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি মুন্সি নাসির আহমেদ, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ শওকত মিয়া ও সাবেক ইউপি সদস্য মুন্সি জসিম উদ্দিন।
সাবেক ইউপি সদস্য ও মেলা কমিটির আয়োজক মো. শওকত মিয়া বলেন, মূলত আমাদের শিকড় ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এবং তাদের মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন দিতেই আমরা নবগঙ্গায় এই নৌকা বাইচের আয়োজন করেছি। মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাস আমাদের অভিভূত করেছে। স্থানীয় দশ গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে প্রতি বছর বড় পরিসরে এই ঐতিহ্যবাহী আয়োজন বজায় রাখার চেষ্টা করব।

দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের ইংরেজি বিভাগের ৯১ শিক্ষার্থীর কাছ থেকে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের জন্য নেওয়া ২ লাখ ৯৬ হাজার টাকা কলেজের হিসাবে জমা না দেওয়ার অভিযোগ উঠেছে মাস্টার রোলে কর্মরত সহায়ক কর্মচারী আনোয়ার হোসেনের বিরুদ্ধে।
২ মিনিট আগে
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু বকর সিদ্দিক পিয়াসের দাফন নোয়াখালীতে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে নামাজে জানাজা ও গার্ড অব অনার শেষে নিজ গ্রামের...
৭ মিনিট আগে
ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেক এলাকা থেকে মোহাম্মদ জিসান (১৯) ও মোহাম্মদ রমজানকে (১৯) গ্রেপ্তার করা হয়। পরে ৮ সেপ্টেম্বর মোহাম্মদ শাহীনকে (৩৪) গ্রেপ্তার করা হয়।
২২ মিনিট আগে
পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব রায় (২২) নামে এক আলু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় শুভ্রদেব রায় (১৭) নামে অপর মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে