
প্রশাসনের একটি অংশ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।
গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের নহাটা রানী পতিত মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে আয়োজিত বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে নয়ন এ অভিযোগ করেন।
কর্মী সভায় সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খান বাচ্চু।
রবিউল ইসলাম নয়ন বলেন, ‘মাগুরা প্রশাসনের বর্তমান বিভিন্ন কর্মকাণ্ডে দেখা যাচ্ছে, বিএনপির নির্যাতিত ও ত্যাগী নেতা-কর্মীদের অবমূল্যায়ন করে ছাত্রলীগ এবং জামায়াত-শিবিরের কর্মীদের নানা সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এমনকি মাগুরা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদককেও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ থেকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে।’
প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নয়ন আরও বলেন, ‘মহম্মদপুর উপজেলায় সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী হিসেবে ৯২ জনের মধ্যে অন্তত ২৫ জন ছাত্রলীগের কর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রমাণসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি।’
প্রশাসনকে হুঁশিয়ার করে নয়ন বলেন, ‘এসব কর্মকাণ্ডের মাধ্যমে প্রশাসনের একটি অংশ গোপনে আমাদের আবেগের জায়গা তারেক রহমানকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। যাঁরা বিএনপি সরকার ও তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রের ছক কষছেন, তাঁদের মাগুরা ও মাগুরা-২ আসনের মাটিতে এক চুলও ছাড় দেওয়া হবে না। প্রয়োজন হলে তাঁদের বিরুদ্ধে আবারও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’
জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে নয়ন বলেন, ‘নির্বাচনের আগেও জনগণের সঙ্গে ছিলাম, জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনাদের সঙ্গেই থাকব।’
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নেতা-কর্মীদের দিকনির্দেশনা দিয়ে নয়ন বলেন, ‘আর কয়েক মাস পরই ইউনিয়ন পরিষদ নির্বাচন। আপনারাই পছন্দ করে সৎ ও যোগ্য প্রার্থী বাছাই করবেন। তাকে নির্বাচিত করার মাধ্যমেই আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।’
কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, সাবেক সদস্যসচিব মো. আক্তারুজ্জামান, সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী হিরো, সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, যুবদলের সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, ছাত্রদলের সদস্যসচিব মো. রজব আলী।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্যরেখায় পড়ে থাকা মরদেহের পরিচয় মিলেছে। তার নাম মো. শাকিল (১৪)। সে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আবুল বাসার ওরফে মালু মিয়ার ছেলে।
১১ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা সৌখিন পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটে...
১৩ মিনিট আগে
ছোট হিমাগার নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) দুটি প্রকল্প কৃষকবান্ধব ও সাশ্রয়ী না হওয়ায় সরকারের গচ্চা গেছে প্রায় ২৬ কোটি টাকা। অতিসম্প্রতি জমা পড়া ডিএইর ফার্মার্স মিনি কোল্ডস্টোরেজ প্রকল্পের প্রভাব মূল্যায়ন প্রতিবেদন সূত্র এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে।
২২ মিনিট আগে
ভয়ভীতি দেখানো, চুরি, ছিনতাই, মারধর ও নারী হেনস্তাসহ নানা অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাঁদের আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। আটক দুই শিক্ষার্থী হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের...
৩০ মিনিট আগে