
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
সকল লেখা

জামায়াত আমিরের মানবতাবিরোধী অপরাধেও এনসিপি নীরব কেন—প্রশ্ন রাশেদ খানের
জামায়াতের আমির আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা নীরব ছিলেন কেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি। এনসিপির সমালোচনা করে তিনি বলেন....

শ্রীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক
এটি আত্মহত্যা নয়। সালেহাকে তাঁর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন গলা টিপে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দিতে মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছিল। এমনকি পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মরদেহটি গাছ থেকে নামিয়েছে।

মাগুরায় শিক্ষা অফিসের নাইটগার্ডকে পিটিয়ে ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ
মাগুরায় পূর্বশত্রুতার জেরে মহম্মদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নাইটগার্ড মোমিন মিয়াকে (৪৫) হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর কাছ থেকে নগদ পাঁচ লাখ টাকা এবং তাঁর স্ত্রী ও মেয়ের স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

মাগুরায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত, নারী-শিশু আহত
মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী ও এক শিশু আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ নিয়ে মহম্মদপুরে বিএনপির দুই পক্ষ মুখোমুখি
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী (গণনাকারী) ও সুপারভাইজার পদে নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে মাগুরার মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রীর অপসারণের দাবিতে বিক্ষোভ ও উপজেলা পরিষদ ঘেরাও করেছে বিএনপির একটি অংশ। অন্যদিকে বিএনপির অপর একটি অংশ এ আন্দোলনকে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক দাবি ক

জুলাই হত্যা মামলার আসামি ছিনিয়ে নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা
মাগুরার মহম্মদপুরে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত আহাদ-সুমন হত্যা মামলার অন্যতম আসামি ও সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল আক্তার কাফুরকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টনের নেতৃত্বে একদল নেতা-কর্মী পুলিশের কাছ...

মাগুরায় বদ্ধ ঘরে গ্যাস জ্বালিয়ে আত্মহত্যার অভিযোগ
মাগুরা শহরের ভায়না টিটিসিপাড়া এলাকায় সিলিন্ডারের গ্যাস দিয়ে ঘরে আগুন দিয়ে শিপলু মুন্সী (৪৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। শিপলু ওই এলাকার আকবর মুন্সীর ছেলে।

অর্থাভাবে জমিতেই নষ্ট হচ্ছিল পাট, দরিদ্র কৃষকের পাশে আনসার-ভিডিপি
শ্রমিকের আকাশছোঁয়া মজুরি। পকেটে টাকা না থাকায় জমির পাট কাটতে না পেরে চরম হতাশায় দিন পার করছিলেন মাগুরার শ্রীপুর উপজেলার দরিদ্র কৃষক মো. আলতাফ বিশ্বাস। চোখের সামনেই জমিতে নষ্ট হতে বসেছিল তার কষ্টে ফলানো সোনালি আঁশ। ঠিক এমন সংকটের মুহূর্তে এগিয়ে এল শ্রীপুর উপজেলা আনসার ও ভিডিপি...

ছোট বোনকে বাঁচাতে পুকুরে ঝাঁপ, একসঙ্গে দুই শিশুর মৃত্যু
আজ সকালে রাফিয়া ও রাইসা বাড়ির পাশে পুকুরপাড়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত রাইসা পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে বাঁচাতে বড় বোন রাফিয়া পানিতে ঝাঁপ দেয়। সাঁতার না জানায় একপর্যায়ে দুজনই পানিতে ডুবে যায়।

মাগুরায় গরু ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই
মাগুরার মহম্মদপুরে এক গরু ব্যবসায়ীকে মারধর করে ৪ লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা সদরের মুরাইল পশ্চিমখণ্ড গ্রামের কচাতলা এলাকায় গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। হামলার শিকার জয়নাল শেখ (৪০) ওই গ্রামের মৃত আতিয়ার শেখের ছেলে।

নতুন বউ রেখে রোজগার করতে জাহাজে, ফিরলেন লাশ হয়ে
দাউদ মুন্সী বলেন, ‘আমার মেঝ ছেলে সজিব। ৩ মাস হইছে তারে বিয়ে দিছি। সে কোর্স করছে, পরীক্ষা দিয়ে জাহাজের মাস্টার হবে। তার বেতন বাড়বি। মা-বাবা বউ নিয়ে সুখে থাকবে, কিন্তু তা আর হলো না।’

মধুমতি নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ
প্রতিবারের মতো এবারও শারদীয় দুর্গোৎসের বিজয়া দশমীর পরদিন মধুমতি নদীতে আয়োজন করা হয় নৌকা বাইচ প্রতিযোগিতার। আজ সোমবার মাগুরার মহম্মদপুর ঝামা বাজার মধুমতি নদীতে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারালেন কৃষক
মাগুরার মহম্মদপুর উপজেলায় ধানখেতে সেচ দিতে গিয়ে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার দীঘা ইউনিয়নের পাল্লা দেলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সোহেল রানা (৩২) ওই গ্রামের গফুর মোল্যার ছেলে।

স্কুলে ‘সততা স্টোর’ নামে খোলা হয়েছে ব্যবসায়িক দোকান
বিদ্যালয়ে সততা স্টোরের নামে বড়সড় দোকান খুলেছেন ওই স্কুলের নিরাপত্তাকর্মী জসিম খন্দকার। মহম্মদপুরের বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোরের নামে দীর্ঘদিন ধরে ব্যবসায়িক দোকান খোলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

নির্মাণাধীন স্কুলের জানালার গ্রিলে ঝুলছিল শ্রমিকের মরদেহ
মাগুরার মহম্মদপুরে এক নির্মাণাধীন বিদ্যালয় থেকে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের একটি কক্ষের জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মাগুরায় আন্দোলনে কলেজছাত্র নিহতের ঘটনায় মামলা, আসামি সাবেক এমপিসহ ১৭২ জন
মাগুরার মহম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র সুমন শেখ (১৮) নিহতের ঘটনায় ১৭২ জনের নামে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মহম্মদপুর থানায় নিহত সুমন শেখের বাবা কান্নুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। আজ শুক্রবার সকালে মামলার এজাহারভুক্ত আসামিদের নামের তালিকা পাওয়া যায়।
