
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সকল লেখা

বেলকুচিতে পিস্তলসহ বাবা-ছেলে আটক
সিরাজগঞ্জের বেলকুচিতে একটি বিদেশি পিস্তলসহ দুজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকালে বেলকুচি উপজেলার রাজাপুর ভূমি অফিসসংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করে থানা-পুলিশ। বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম।

মসজিদ থেকে বেরিয়ে মাদক কারবারি পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ, অগ্নিসংযোগ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর চালা পলাশ মার্কেট এলাকায় মাদক কারবারির অভিযোগে একটি পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ শুক্রবার জুমার নামাজের পর দুই মসজিদের মুসল্লি, ইমাম ও স্থানীয় বাসিন্দারা তাঁদের বাড়িতে গিয়ে মাদক কারবার বন্ধ করতে সতর্ক করেন।

বেলকুচিতে নৌকাবাইচ ঘিরে উৎসবের আমেজ
সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে এবং ঢাকা ব্যাংক পিএলসির অর্থায়নে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় তিন দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বেলকুচিতে সড়কের পাশ থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ
সিরাজগঞ্জের বেলকুচিতে আঞ্চলিক সড়কের পাশ থেকে অবৈধ দোকানপাট ও অস্থায়ী কাঁচামালের বাজার সরিয়ে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ মধ্যবয়সী গ্রেপ্তার
সিরাজগঞ্জের বেলকুচিতে ১০০ টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবদুল বাতেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...

বেলকুচিতে ১০০ টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাতেন (৫২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার সকালে ঘটনাটি ঘটে। বিকেলে ছাত্রীর বাবা বাদী হয়ে বেলকুচি থানায় মামলা করেন বলে পুলিশ জানিয়েছে।

ফেসবুকে একটি পোস্ট, সংগৃহীত অর্থে এতিম জান্নাতির জাঁকজমকপূর্ণ বিয়ে
মাত্র দুই মাস বয়সে বাবাকে হারিয়েছেন জান্নাতি খাতুন। এর কিছুদিন পর মাকে হারান। এরপর থেকে তাঁর জীবন ছিল শুধুই বঞ্চনার গল্প। অর্থাভাবে আটকে ছিল বিয়ে। কিন্তু একটি ফেসবুক পোস্ট বদলে দিয়েছে সবকিছু। দেশ-বিদেশের অসংখ্য মানুষের সহযোগিতায় জাঁকজমকপূর্ণ আয়োজনে গত শুক্রবার সেই মেয়ের বিয়ে হয়েছে।

বেলকুচিতে সুতার রোল তৈরির মোটরে ওড়না পেঁচিয়ে নারী শ্রমিকের মৃত্যু
সিরাজগঞ্জের বেলকুচিতে সুতার রোল তৈরির মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে মারজানা (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মারজানা খাতুন গোপালপুর গ্রামের হাসানের স্ত্রী।

সিরাজগঞ্জ ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
সিরাজগঞ্জ ও গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে সিরাজগঞ্জের বেলকুচিতে বাসের চাপায় তিনজন এবং বৃহস্পতিবার দিবাগত রাতে গোপালগঞ্জের মুকসুদপুরে দুটি বাসের সংঘর্ষে আরও দুজনের মৃত্যু হয়।

বেলকুচি পৌরসভার উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী শাহ আলমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্ল্যান-ডিজাইন সিন্ডিকেটের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন জেলা বিল্ডিং ডিজাইন অ্যাসোসিয়েশনের নেতারা। আজ সোমবার (২৭ এপ্রিল) বিকেলে সংগঠনের উদ্যোগে বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিএনপির সাবেক এমপি এনসিপি থেকে পেলেন মনোনয়ন
২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন মঞ্জুর কাদের। পরে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনেও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়ে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসের কাছে পরাজিত হন তিনি।

সিরাজগঞ্জে শাড়ি কারখানায় আগুন
সিরাজগঞ্জের এনায়েতপুরে একটি শাড়ি কারখানা আগুনে পুড়ে গেছে। এতে বিপুলসংখ্যক কাপড়, কম্পিউটার, আসবাব ও চারটি মেশিন পুড়ে গেছে। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোরের দিকে এনায়েতপুর থানার গোপালপুর গাবতলা এলাকার সেরাজুল ও বাবু মল্লিকের শাড়ি প্রিন্ট কারখানায় এ ঘটনা ঘটে।

তাঁত ফ্যাক্টরিতে আগুন, ৩৫ লাখ টাকার ক্ষতি
সিরাজগঞ্জের বেলকুচিতে কামাল টেক্সটাইল নামের একটি তাঁত ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোররাতে বেলকুচি পৌর এলাকার চালা আদালতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাওয়ারলুম তাঁতসহ তাঁতের কাপড় তৈরির তেনা পুড়ে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় বেলকুচি

হত্যা মামলা আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ
সিরাজগঞ্জের বেলকুচিতে আবু হুরাইরা মিজান (২২) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শনিবার সকালে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কের থানা-সংলগ্ন স্থানে আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। জানা গেছে, ৮ অক্টোবর মাগরিবের পর উত্তর চন্দনগাঁতী গ্রামের একদল

বেলকুচিতে পাচারকালে ১৩৬ বস্তা চালসহ ট্রাক জব্দ
সিরাজগঞ্জের বেলকুচিতে ১৩৬ বস্তা সরকারি (ওএমএস) চালসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকচালক পালিয়ে যায়। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সোহাগপুর কাপড়ের হাটসংলগ্ন এলাকা থেকে চালসহ ট্রাকটি জব্দ করা হয়।

সিরাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
সিরাজগঞ্জের বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল হামিদ (৭০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালকসহ চারজন। গতকাল মঙ্গলবার রাতে বেলকুচি পৌর কামারপাড়া এলাকায় পূর্বানী ফ্যাশন লিমিটেডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
