
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী শাহ আলমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্ল্যান-ডিজাইন সিন্ডিকেটের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন জেলা বিল্ডিং ডিজাইন অ্যাসোসিয়েশনের নেতারা।
আজ সোমবার (২৭ এপ্রিল) বিকেলে সংগঠনের উদ্যোগে বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সিরাজগঞ্জ জেলা বিল্ডিং নির্মাণ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ইঞ্জিনিয়ার কবির উদ্দিন, ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদ, ইঞ্জিনিয়ার একরামুল ইসলাম, ইঞ্জিনিয়ার রিয়াদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, পৌরসভার কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী শাহ আলম এলাকার বিভিন্ন বাসাবাড়ির নকশা ও ডিজাইন অনুমোদনের ক্ষেত্রে অনিয়ম, বিলম্ব এবং প্রভাব খাটান। এতে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও ভোগান্তির শিকার হচ্ছেন।
শেরনগর গ্রামের মন্টু মিয়া বলেন, ‘আমি ফয়সাল ইঞ্জিনিয়ারকে বিল্ডিংয়ের প্ল্যান করার জন্য কাজ দিই, কিন্তু পৌরসভা থেকে উপসহকারী প্রকৌশলী শাহ আলম ডেকে নিয়ে গিয়ে বলেন যে—‘‘আপনি যে পৌরসভার ৬৫ হাজার টাকা জমা দিয়েছেন, এই টাকার ভেতর থেকেই ১৫ হাজার টাকা আমাকে দিন। আমি সব কাজ করে দেব। প্ল্যানের ফাইলের ভেতর যে ত্রুটি আছে, তা ঠিক করে দেব।’’’
তবে উপসহকারী প্রকৌশলী শাহ আলম সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ইঞ্জিনিয়ার কবির উদ্দিন ও ফয়সাল আহমেদ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ দিয়েছেন। আমি চাকরির ফাঁকে স্বল্পমূল্যে প্ল্যানের কাজ করে দিই বিধায় আমার পেছনে তাঁরা লেগেছেন।’
এ বিষয়ে বেলকুচি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান বলেন, ‘তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সুনামগঞ্জে রোপণকৃত বেশির ভাগ বৃক্ষের চারা মরে যাচ্ছে। সঠিকভাবে চারা রোপণ না করা এবং পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাবে চারাগুলো মরে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশকর্মীরা। এদিকে, যে পরিমাণ চারা রোপণের কথা, তাও লাগানো হয়নি বলে অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ। হাসপাতালটির সংস্কারকাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছে পয়োনিষ্কাশন ব্যবস্থা। সেপটিক ট্যাংকের ভাঙা অংশ দিয়ে উপচে পড়া মলমূত্রের গন্ধে চারপাশ শুধু বিপর্যস্তই নয়; সেবা নিতে আসা মানুষ সেখানে টিকে থাকাই দায়..
৩ ঘণ্টা আগে
রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে প্রাইভেট কারের চাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীম নিহতের ঘটনায় তাঁর বাবা ও সৎ ভাই মিলে গাড়ির মালিকপক্ষের সঙ্গে ৯ লাখ টাকায় আপস-মীমাংসা করেছেন। মামলার বাদী ও নিহতের সৎ ভাই মো. মোক্তাদীর ইসলাম ওই টাকা গ্রহণ করে মামলাটি প্রত্যাহার এবং আসামিদের জামিনে আপত্তি...
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জের একটি গ্রামে অসুস্থ গরু জবাই, মাংস কাটাকাটি ও বণ্টনের পর অনেকের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৩৭ জন নারী-পুরুষ ও শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।
৪ ঘণ্টা আগে