
সিরাজগঞ্জের এনায়েতপুরে একটি শাড়ি কারখানা আগুনে পুড়ে গেছে। এতে বিপুলসংখ্যক কাপড়, কম্পিউটার, আসবাব ও চারটি মেশিন পুড়ে গেছে।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোরের দিকে এনায়েতপুর থানার গোপালপুর গাবতলা এলাকার সেরাজুল ও বাবু মল্লিকের শাড়ি প্রিন্ট কারখানায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে বেলকুচি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ বাদ ফজর গাবতলায় প্রতিষ্ঠিত বিসমিল্লাহ ডিজিটাল শাড়ি প্রিন্ট কারখানায় হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়তে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
পরে বেলকুচি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানায় রক্ষিত কাপড়, আসবাবপত্র, কম্পিউটার ও মেশিনপত্র পুড়ে যায়।
কারখানার মালিক বাবু মল্লিক জানান, মেশিনের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৫৬ লাখ টাকা হতে পারে।
বেলকুচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শহিদুর রহমান বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।’

মুন্সিগঞ্জের শ্রীনগরে কেসি রোডের পাশের ঝোপ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে, তিন থেকে চার দিন আগে তাঁকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। পরিচয় শনাক্তে পিবিআইকে খবর দেওয়া হয়েছে।
১৪ মিনিট আগে
রাজধানীর ধানমন্ডি লেকে ভাসমান অবস্থায় জাবেদ আহমেদ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জাবেদের স্থায়ী ঠিকানা বনানী। তবে তিনি বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় থাকতেন। গত রোববার সন্ধ্যায় ধানমন্ডি যাবেন বলে বেরিয়েছিলেন জাবেদ আহমেদ...
১৬ মিনিট আগে
রাজধানীর হাজারীবাগ থেকে নিখোঁজের আট দিন পর ১১ বছর বয়সী এক শিশুকে টঙ্গী রেলস্টেশনের পাশ থেকে উদ্ধার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানায়, গতকাল সোমবার সকালে টঙ্গী রেলস্টেশনের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগে
কুষ্টিয়ার কুমারখালীতে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাচাতো ভাই এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার স্থানীয় একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
১৯ মিনিট আগে