
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
সকল লেখা

মৌসুমি রোগের দাপট, বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ভিড়
দিনাজপুরের বিরামপুরে ঋতু পরিবর্তনের সঙ্গে বাড়ছে নানা ধরনের মৌসুমি রোগের প্রকোপ। দিনে প্রচণ্ড গরম ও রাতে হালকা ঠান্ডা আবহাওয়ার কারণে সর্দি-কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট, ডায়রিয়া, পেটব্যথাসহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। রোগীর অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বিরামপুর উপজেলা স্বাস্থ্য..

বাড়ির আঙিনায় খেলছিল দুই শিশু, ডোবায় ডুবে মর্মান্তিক মৃত্যু
দিনাজপুরের বিরামপুরে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

পুশ ইনের পর বিয়েবাড়িতে ঢুকে পড়লেন নয়জন, বিজিবি ফেরত পাঠাল তিনজনকে
দিনাজপুরের বিরামপুর সীমান্তে ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। তাঁদের মধ্যে দুই নারীসহ তিনজনকে আটক করে ভারতে ফেরত পাঠিয়েছে বিজিবি। অন্য ছয়জনকে খুঁজে পায়নি বিজিবি।

বিএনপি জনবান্ধব সরকার: সমাজকল্যাণমন্ত্রী
দিনাজপুরের বিরামপুরে বিএনপির মতবিনিময় সভায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, চার হাজার কোটি টাকা অবসরকালীন ভাতা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী চার বছরের মধ্যে ধর্মীয় উপাসনালয়ের ধর্মগুরুদের ভাতার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

ইউএনওর স্বাক্ষর জাল করে নাগরিকত্ব সনদ দেওয়ার অভিযোগে আটক ২
দিনাজপুরের বিরামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে নাগরিকত্ব সনদ দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পৌরসভার নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক (কম্পিউটার অপারেটর) রিয়াজুল ইসলাম বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা করেছেন।

বিরামপুরে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে, ট্রাকচাপায় নারী নিহত
দিনাজপুরের বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রুমি আক্তার (২৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর এক বছর বয়সী এক শিশুকন্যা গুরুতর আহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর শহরে এ দুর্ঘটনা ঘটে।

বিরামপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত
দিনাজপুরের বিরামপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রশিদুল ইসলাম (৩৪) নামের এক চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের বিরামপুর বিজুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুরে ইজিবাইকচালক নবিরুল হত্যায় জড়িতদের শাস্তি দাবি
দিনাজপুরের বিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের ইজিবাইকচালক মো. নবিরুল ইসলাম (৪০) হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে গ্রামবাসী।

মরদেহ আনতে দাউদকান্দিতে স্বজনেরা, নিহতদের বাড়িতে শোক
পরে নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হলে স্বজনদের খবর দেওয়া হয়। খবর পেয়ে তাঁরা দ্রুত মরদেহ আনতে দাউদকান্দির উদ্দেশে রওনা দেন। বেলা আড়াইটার দিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের নেতৃত্বে তাঁরা দাউদকান্দি থানায় পৌঁছান। আইনি প্রক্রিয়া শেষ হলে মরদেহ নিয়ে দিনাজপুরের উদ্দেশে রওনা হবেন বলে নবাবগঞ্জ উপজেলার

দাঁড়িয়ে থাকা বালুর ট্রাকে চলন্ত বাসের ধাক্কা, নিহত ২
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, পঞ্চগড় থেকে বেশ কিছু যাত্রী নিয়ে হেরিটেজ স্লিপার নামের একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। পথে চন্ডিপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বাসের চালকের সহকারী ও এক যাত্রীর মৃত্যু হয়।

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ট্রাকচাপায় বন্ধুসহ নিহত
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।

দিনাজপুরে ভুট্টাখেত থেকে কিশোরের লাশ উদ্ধার
দিনাজপুরের বিরামপুর উপজেলায় স্বাধীন বাবু (১৬) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার দিওড় ইউনিয়নের ধানঘরা (কাউয়াভাসা) গ্রামের একটি ভুট্টাখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ১২ ফুট উচ্চতার একটি গাঁজার গাছসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে আজ শুক্রবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়। বিরামপুর থানার জ্যেষ্ঠ উপপরিদর্শক (এসআই) সাজিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে জোতবাণী ইউনিয়নের চাকুল গ্রামে অভিযান চালানো হয়।

চোলাই মদ খাওয়ার দায়ে নারীসহ চারজনের কারাদণ্ড
দিনাজপুরে বিরামপুরে নারীসহ চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার পুলিশ দণ্ডপ্রাপ্তদের দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।

ভ্যানের চাকায় শাড়ি পেঁচিয়ে নারীর মৃত্যু
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ভ্যানের চাকায় শাড়ি পেঁচিয়ে ফাঁস লেগে আরতি রাণী (৫৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার হাবিবপুর সড়কে এ ঘটনা ঘটে।

ঘর থেকে টাকা চুরি, জানতে চাওয়ায় যুবককে পিটিয়ে হত্যা
দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ দাউদপুর জোলাপাড়া গ্রামে মাদকাসক্ত দুই যুবক অপর যুবক সাজিদুল ইসলামকে (৩৮) পিটিয়ে হত্যা করেছে অভিযোগ উঠেছে। নিহত সাজিদুল একই গ্রামের মৃত অছির উদ্দিনের ছেলে। আজ শুক্রবার থানা-পুলিশ লাশ উদ্ধার করে দিনাজপুর মর্গে পাঠিয়েছে।
