
দিনাজপুরের বিরামপুর সীমান্তে নয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাঁদের মধ্যে দুই নারীসহ তিনজনকে আটক করে ভারতে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অন্য ছয়জনকে বিজিবি খুঁজে পায়নি।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ারমামুদপুর সীমান্তে ২৯১/২০ এস সীমানাপিলারের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রাতে খিয়ারমামুদপুর গ্রামের বাসিন্দা ফেরদৌস আলীর বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সুযোগে ২৯১/২০ এস সীমানাপিলার-সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে নয়জন বাংলাদেশে প্রবেশ করেন। পরে তাঁরা বিয়েবাড়িতে ঢুকে পড়লে স্থানীয় লোকজন বিজিবিকে খবর দেন। বিজিবির সদস্যরা গিয়ে খিয়ারমামুদপুর গ্রামের মিজানুর রহমানের বাড়ি থেকে তিনজনকে আটক করেন। এ সময় মিজানুর বাড়ি থেকে পালিয়ে যান।
খিয়ারমামুদপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শুকুর আলী বলেন, ভারত থেকে আসা নয়জনের মধ্যে ছয়জন খিয়ারমামুদপুর গ্রামের আজিজুল ও মিজানুরের সহযোগিতায় পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে ফেরত পাঠানো ওই তিনজন বর্তমানে সীমান্তের ২৯১/২০ এস সীমানাপিলার থেকে আনুমানিক ৫০০ গজ দূরে ভারতের শ্রীরামপুর গ্রামের একটি বাড়িতে অবস্থান করছেন।
জয়পুরহাট ব্যাটালিয়নের (বিজিবি-২০) ভাইগড় বিওপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিএসএফ দুই নারী ও একজন পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছিল। আমরা তাঁদের ফেরত পাঠিয়েছি। সীমান্তে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।’
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, খিয়ারমামুদপুর সীমান্তের ২৯১/২০ এস সীমানাপিলার-সংলগ্ন এলাকায় পুশ ইনের চেষ্টা করেছিল বিএসএফ। এ সময় তিনজনকে আটক করে ফেরত পাঠিয়েছে বিজিবি।
এর আগে গত ২৫ জুলাই ভোরে খিয়ারমামুদপুর সীমান্তে ২৯১/২০ এস সীমানাপিলার-সংলগ্ন ভারতের শ্রীরামপুর সীমান্ত দিয়ে দেশটির গুজরাটের আমেনাবাদ এলাকা থেকে আসা ৯ নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল বিএসএফ।

মুন্সিগঞ্জের লৌহজংয়ে অটোরিকশার গ্যারেজের পাহারাদারকে বেঁধে ৯৫টি পুরোনো ব্যাটারি ও ২২টি চার্জার লুটের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া ব্যাটারিগুলো উদ্ধার করা হয়েছে।
৬ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ধর্ষণের শিকার ৬ বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৭ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ। শিশুটির মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
২৮ মিনিট আগে
রাজধানীর কদমতলীতে নির্মাণাধীন ভবনের পাঁচ তলার লিফটের ফাঁকা স্থানে পড়ে জোসনা বেগম (৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই সহকর্মীরা মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন...
৩১ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। জব্দ করা সারের আনুমানিক মূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা।
৩৩ মিনিট আগে