Ajker Patrika
Add

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি    

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি    

সকল লেখা
বকশীগঞ্জের গুলশান মার্কেটে আগুন, ৮ দোকান পুড়ে ছাই

বকশীগঞ্জের গুলশান মার্কেটে আগুন, ৮ দোকান পুড়ে ছাই

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার মার্কাজ মসজিদসংলগ্ন গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদিদোকানসহ আটটি দোকান ও দোকানে থাকা মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে এক থেকে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে

৩১ আগস্ট ২০২৬
বকশীগঞ্জে জুলাই ঐক্যের র‍্যালি, আলোচনা ও উপহারসামগ্রী বিতরণ

বকশীগঞ্জে জুলাই ঐক্যের র‍্যালি, আলোচনা ও উপহারসামগ্রী বিতরণ

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রজনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থান উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার উলফাতুন্নেছা গার্লস স্কুলের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

০৪ আগস্ট ২০২৬
জামালপুরে ধানখেতে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল কৃষকের

জামালপুরে ধানখেতে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল কৃষকের

প্রতিদিনের মতো আজ বিকেলেও বাড়ির পাশের ধানখেতে সেচ দিতে যান আব্দুস ছাত্তার। এ সময় সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা.....

২৯ জুলাই ২০২৬
বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু

বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু

শাহ আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন এবং চোখেও কম দেখতেন। নিয়মিত সেবনের জন্য তাঁর ঘরে বিভিন্ন ধরনের ওষুধ রাখা ছিল। ঘরে থাকা কীটনাশকের বোতলকে ওষুধের বোতল ভেবে ভুলবশত পান করেন তিনি। এ সময় বাড়িতে তিনি ছাড়া কেউ ছিলেন না।

২৬ জুলাই ২০২৬
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে মো. জিয়াউল হক (৩৩) নামে এক যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবার্ত্তী পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে মাদক সেবনরত অবস্থায়...

২২ জুলাই ২০২৬
বকশীগঞ্জে সিসি রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

বকশীগঞ্জে সিসি রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে সিসি রাস্তা নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে।

০৬ জুলাই ২০২৬
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল উদ্বোধন

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল উদ্বোধন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম এ রশিদুজ্জামান মিল্লাত।

০৪ জুলাই ২০২৬
বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে শ্রমিকের মৃত্যু

বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে শ্রমিকের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার সোমনাথপাড়া এলাকার ডুমুরতলা বিটের বাগিচাটিলা সংরক্ষিত বনভূমি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

২৭ জুন ২০২৬
বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস

বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস

অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও প্রায় ৮০০ ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

২৫ জুন ২০২৬
জামালপুরে সীমান্ত থেকে উদ্ধার ষষ্টি চন্দ্র বর্মণকে পরিবারের কাছে হস্তান্তর

জামালপুরে সীমান্ত থেকে উদ্ধার ষষ্টি চন্দ্র বর্মণকে পরিবারের কাছে হস্তান্তর

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার হওয়া রাজশাহীর বাসিন্দা বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মণকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বকশীগঞ্জ থানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তাঁকে স্বজনদের কাছে তুলে দেওয়া হয়।

১১ জুন ২০২৬
জামালপুর সীমান্তের নো ম্যানস ল্যান্ডে থাকার পর সেই বৃদ্ধ এখন থানায়

জামালপুর সীমান্তের নো ম্যানস ল্যান্ডে থাকার পর সেই বৃদ্ধ এখন থানায়

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে কথিত পুশ ইনের ঘটনায় আলোচনায় আসা বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মণকে নো ম্যানস ল্যান্ড থেকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁর পরিবারের সদস্যরা তাঁকে নিতে আসছেন বলে জানিয়েছে বিজিবি।

১১ জুন ২০২৬
বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড

জামালপুরের বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার সকালে পরিচালিত অভিযানে দুইজনকে পৌর শহর এবং একজনকে ধানুয়াকামালপুর ইউনিয়নের রহিমপুর এলাকা থেকে আটক করা হয়।

০৮ জুন ২০২৬
বিতর্কের মুখে ৪ হাজার ভিজিএফ কার্ড ফেরত দিলেন বিএনপির নেতারা

বিতর্কের মুখে ৪ হাজার ভিজিএফ কার্ড ফেরত দিলেন বিএনপির নেতারা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দ করা সরকারি ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কার্ড বিতরণের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতারা চেয়ারম্যানের কাছে চার হাজারের বেশি কার্ড ফেরত দিয়েছেন বলে জানা গেছে।

২৪ মে ২০২৬
জামালপুরে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

জামালপুরে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পুলিশের বিশেষ অভিযানে ৩০টি ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুম মিয়াকে আটক করা হয়েছে। মাসুম মিয়া উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। এ সময় আরও দুজনকে আটক করে পুলিশ।

২০ মে ২০২৬
বকশীগঞ্জে আ.লীগের পোড়া কার্যালয় ‘উদ্বোধন’ করলেন নেতা-কর্মীরা

বকশীগঞ্জে আ.লীগের পোড়া কার্যালয় ‘উদ্বোধন’ করলেন নেতা-কর্মীরা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের দেড় বছর পর আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে কার্যালয়টির সামনে ব্যানার এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন কয়েকজন নেতা-কর্মী।

২১ ফেব্রুয়ারি ২০২৬
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

বেলা ২টার দিকে বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চবিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে বটতলা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে নেতা-কর্মীরা সড়কের ওপর অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন। দুই ঘণ্টা ধরে সড়ক অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়।

১৩ ডিসেম্বর ২০২৫