
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম এ রশিদুজ্জামান মিল্লাত।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের সিভিল সার্জন আজিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লব, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাহজাহান শাওন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীমসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম এ রশিদুজ্জামান মিল্লাত বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপনের ফলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে। এতে চিকিৎসাসেবা আরও কার্যকর, মানসম্মত ও নিরবচ্ছিন্নভাবে দেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে, যাতে উপজেলার মানুষ আরও উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা পেতে পারেন।

গাজীপুরের শ্রীপুরে ডিমের ন্যায্য মূল্য ও বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে প্রান্তিক খামারিরা। এ সময় মহাসড়কে ডিম ভেঙে প্রতিবাদ করে খামারিরা।
৩ মিনিট আগে
বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন, শায়েস্তাবাদ ও চরমোনাই ইউনিয়নে নদীভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী। কর্মসূচিতে বিএনপি নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ সরকারের জরুরি উদ্যোগে টেকসই বাঁধ ও প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান।
১২ মিনিট আগে
পিরোজপুরের জিয়ানগর ব্রিজ সংলগ্ন বলেশ্বর নদীতে মাছ ধরার ট্রলার থেকে পড়ে মাহালুম ব্যাপারী নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে। সেই সঙ্গে বরিশাল থেকেও ডুবুরি দল ঘটনাস্থলে যাচ্ছে।
১৫ মিনিট আগে
খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করেন। ঘনবসতিপূর্ণ এবং সরু এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় বলে জানা গেছে।
২২ মিনিট আগে