
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রজনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থান উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার উলফাতুন্নেছা গার্লস স্কুলের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব বায়েজিদ আলামিন। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরকার রাসেল।
গণ অধিকার পরিষদের সভাপতি শাহরিয়ার সুমনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নওশেদ আলী, পৌর জামায়াতের সভাপতি আব্দুল মতিন, আহত জুলাই যোদ্ধা শহিদুল ইসলাম সানী, নাজমুস সাকিব, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ আহমেদ রাজু, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রেজুয়ানুল হক সিদ্দিক, রাশেদুজ্জামান রাজু, হাসান মাহমুদ, এফ এ জুমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। শেখ হাসিনার একদলীয় দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতা, কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষ ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করেছিল।
পরে আলোচনা শেষে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়।
এর আগে জুলাই ঐক্য বকশীগঞ্জের ব্যানারে একটি বিজয় র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বকেয়া বেতন পরিশোধ এবং ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর উত্তরায় পোশাকশ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় চার ঘণ্টা অবরোধ করেন। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
৩৪ মিনিট আগে
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়াতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান...
৪৪ মিনিট আগে
সাতক্ষীরার শ্যামনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো দায়ের কোপে সুধা রানী মণ্ডল (৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভাতিজা রমেশ মণ্ডলকে (৩৫) আটক করেছে পুলিশ। হামলায় আরও দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
১ ঘণ্টা আগে