
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সকল লেখা

মাদকাসক্ত ছেলের শিলের আঘাতে ভ্যানচালক বাবা নিহত
টাঙ্গাইলের নাগরপুরে শিল দিয়ে মাথায় আঘাত করে ভ্যানচালক আব্দুর রহিম ভূইয়াকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে মোস্তফা ভূইয়ার বিরুদ্ধে। আজ রোববার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পলাতক বলে জানিয়েছে পুলিশ।

মুক্তিপণ না পেয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তার
মুক্তিপণ না পেয়ে টাঙ্গাইলের নাগরপুরে মো. শামিম (২৩) নামে এক কলেজছাত্রকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের পাঁচ দিন পর মঙ্গলবার সকালে অভিযুক্ত ব্যক্তির বাড়ির পাশে মাটিচাপা দেওয়া অবস্থায় তাঁর বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নাগরপুরে তীব্র লোডশেডিং, দুর্ভোগ
টাঙ্গাইলের নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে নাকাল জনজীবন। প্রচণ্ড গরমের সময়ে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় মানুষ দুর্ভোগে পড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি কষ্টে পড়েছে।

টাঙ্গাইলে নলকূপের পানির বিষক্রিয়ায় ৩৫ শিক্ষার্থী অসুস্থ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চবিদ্যালয়ের নলকূপের পানি পান করে কমপক্ষে ৩৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। নলকূপের পানির বিষক্রিয়ায় এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধে বিএনপি নেতার হামলায় নিহত ১
টাঙ্গাইলের নাগরপুরে জমি নিয়ে বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ সোমবার সকালে উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার ওই গ্রামের মৃত চান মিয়ার ছেলে।

নাগরপুরে সরকারি পাঠ্যবইবোঝাই ট্রাক জব্দ, প্রধান শিক্ষক পলাতক
টাঙ্গাইলের নাগরপুরে একটি স্কুল ক্যাম্পাসে সরকারি পাঠ্যবইবোঝাই ট্রাকসহ তিনজনকে আটক করা হয়েছে। উপজেলার মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়ায় এম বোরহান উদ্দিন উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, স্কুলের প্রধান শিক্ষক মো. মজিবর রহমান বইগুলো কেজি দরে বিক্রি করে দিয়েছেন।

পরিবারের ‘বোঝা’ বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, পুত্রবধূর স্বীকারোক্তি
জয়নব ওরফে জয়নার (৬৮) চোখে দেখতেন না, এমনকি ঠিকমতো চলাফেরাও করতে পারতেন না। পরিবারের ‘বোঝা’ মনে করে নিজের স্বামী-সন্তানই তাঁকে নৃশংসভাবে শ্বাসরোধে হত্যা করেন। ঘটনাটি ঘটে গত শুক্রবার উপজেলার মোকনা ইউনিয়নের পাড় গাজুটিয়া গ্রামে।

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলীকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বন্ধ করে দেওয়া হলো চলাচলের একমাত্র রাস্তা, বিপাকে ৩০ পরিবার
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে একটি পরিবারের বিরুদ্ধে। এতে গ্রামের ৩০ পরিবার যাতায়াতে বিপাকে পড়েছেন। এই ঘটনায় নাগরপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।

নাগরপুরে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
টাঙ্গাইলের নাগরপুরে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলা সদরের নিজ বাড়ি থেকে আসাদুজ্জামান খান কিসলু (৫৮) নামের ওই ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বেকড়া গ্রামের বাসিন্দা।

নাগরপুরে পাল্টাপাল্টি হামলা, পুলিশের লাঠিপেটা, আহত ৬
টাঙ্গাইলের নাগরপুরে দফায় দফায় পাল্টাপাল্টি হামলায় ওসিসহ ছয়জন আহত হয়েছেন। এ সময় ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যাপক লাঠিপেটাসহ তিনটি ফাঁকা গুলি ছোড়ে। আজ বৃহস্পতিবার সকালে নাগরপুর সরকারি কলেজ গেটের সামনে এই সংঘর্ষ হয়।

স্কুলের পুকুরে ড্রেজার, মাটি বিক্রি ইটভাটায়
টাঙ্গাইলের নাগরপুরে পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ (বিসিআরজি) উচ্চ বিদ্যালয়ের পুকুরে অবৈধভাবে খননযন্ত্র বসিয়ে উত্তোলন করা হচ্ছে বালু। এতে হুমকিতে রয়েছে দেলদুয়ার-কালামপুর আঞ্চলিক মহাসড়ক, স্কুল ও খেলার মাঠ।

এমপি আনোয়ারুল হত্যা: তদন্ত সাপেক্ষে শিলাস্তির শাস্তি চান দাদা
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত শিলাস্তি রহমানের সঠিক তদন্ত সাপেক্ষে শাস্তি চেয়েছেন তার দাদা (বাবার চাচা) বীর মুক্তিযোদ্ধা সেলিম মিয়া।

টাঙ্গাইলে ধানখেতের আইলে পড়ে ছিল নারীর মরদেহ
টাঙ্গাইলের নাগরপুরে ধানখেতের আইল থেকে অঞ্জনা বেগম (৪২) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার কাঠুরী গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নাগরপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত
টাঙ্গাইলের নাগরপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মো. হাবিবুর রহমান (৩৫) নামে এক ডেকোরেটর ব্যবসায়ী মারা গেছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে মামুদ নগর নতুন বাজার সংলগ্ন ব্রিজের ওপর একটি চলন্ত ট্রাককে ওভার ট্রেকিং করতে গেলে এ দুর্ঘটনাটি ঘটে।

দোকানে দোকানে টিসিবির পণ্য বিক্রির চিন্তা চলছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘কার্ডধারীদের ভোগান্তি লাঘবে স্থায়ী দোকানে টিসিবির পণ্য সরবরাহের চিন্তা ভাবনা করা হচ্ছে। একজন দিনমজুর টিসিবির পণ্য নিতে এসে তার সারা দিনের কর্মঘণ্টা ব্যয় করেছেন। এতে তার ৭০০ থেকে ৮০০ টাকা আয় থেকে বঞ্চিত হয়।’
