
জয়নব ওরফে জয়নার (৬৮) চোখে দেখতেন না, এমনকি ঠিকমতো চলাফেরাও করতে পারতেন না। পরিবারের ‘বোঝা’ মনে করে নিজের স্বামী-সন্তানই তাঁকে নৃশংসভাবে শ্বাসরোধে হত্যা করে। ঘটনাটি ঘটে গত শুক্রবার উপজেলার মোকনা ইউনিয়নের পাড় গাজুটিয়া গ্রামে।
এ ঘটনায় পুলিশ বৃদ্ধার স্বামী মো. শওকত আলী (৭০), ছেলে মো. মোশারফ হোসেন মামুন (৪৭) ও পুত্রবধূ মোছা. শাহনাজ আক্তার বেবিকে (৪৫) গ্রেপ্তার করেছে।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যার বিষয়ে পুত্রবধূ মোছা. শাহনাজ আক্তার বেবি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর আসামি মো. শওকত আলী ও মো. মোশারফ হোসেন মামুনকে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে ৯৯৯ থেকে জানানো হয়, মোকনা ইউনিয়নের পাড় গাজুটিয়া গ্রামে একজন অন্ধ বৃদ্ধা আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পেয়ে থানার ওসি মো. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। লাশের সুরতহাল শেষে এটি আত্মহত্যা নয় বলে সন্দেহ হলে প্রাথমিক তদন্ত শুরু করে পুলিশ।
পুত্রবধূ শাহনাজ আক্তার বেবিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর কথায় সন্দেহ জোরালো হয়। পুলিশ আশপাশের জায়গায় তল্লাশি চালায়। একপর্যায়ে শাহনাজ আক্তারের ঘরে পেছনে পরিত্যক্ত কোয়া থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রশি উদ্ধার করা হয় এবং থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেন তিনি। পরদিন (শনিবার) দিবাগত রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ।

হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী ধর্ষণ ও হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত দুজন হলেন নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের খলিল উদ্দিন ও গোলাম হোসেন। আজ রোববার বেলা ৩টায় হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক এবং জেলা ও দায়রা জজ সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন।
২৫ মিনিট আগে
সুনামগঞ্জে হাওর ও ডোবা থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামসংলগ্ন ডোবা থেকে এক নারী ও শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের কুতুবপুর গ্রামসংলগ্ন হাওর থেকে একজন পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩০ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটেশন জালিয়াতির অভিযোগে দলিল লেখকের সহকারী কেএম প্রিন্সকে আটক করেছে পুলিশ। ম্যাকটেন হোল্ডিং লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালকের মৌখিক অভিযোগে উপজেলা ভূমি অফিস থেকে তাঁকে আটক করা হয়।
৩৪ মিনিট আগে
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী তাসলিমা ইসলামের নামে থাকা ৫৭ কোটি ৬১ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের মধ্যে রাজধানীর গুলশান, বারিধারা, উত্তরা, বসুন্ধরা, নিকুঞ্জ ও যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন
৩৭ মিনিট আগে