
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
সকল লেখা

নামের আগে ‘ডাক্তার’ লিখে প্রতারণা, পল্লিচিকিৎসকের জরিমানা
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সনদ নেই তাঁর। নেই এমবিবিএস ডিগ্রিও। অথচ দীর্ঘদিন ধরে ব্যবস্থাপত্রে নামের আগে ‘ডাক্তার’ লিখে রোগী দেখে আসছিলেন নাটোরের নলডাঙ্গার পল্লিচিকিৎসক আল আমিন। এই অভিযোগে আজ সোমবার তাঁকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

স্বর্ণালংকার বন্ধক রেখে অবৈধ লেনদেন রোধে পুলিশের প্রচারণা
নাটোরের নলডাঙ্গায় স্বর্ণালংকার বন্ধক রেখে অনুমোদনহীন আর্থিক লেনদেনের বিরুদ্ধে হ্যান্ডবিল ও স্টিকার বিতরণ করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, আইনবহির্ভূতভাবে এ ধরনের লেনদেন দণ্ডনীয় অপরাধ এবং এতে প্রতারণা ও আর্থিক ক্ষতির ঝুঁকি রয়েছে।

নলডাঙ্গায় যৌন উত্তেজক ওষুধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে অর্থদণ্ড
আজ বিকেলে উপজেলার পাটুল বাজারে অভিযান চালানো হয়। এ সময় মেসার্স আলম স্টোরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে দোকানমালিক আশরাফুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অবৈধ যৌন উত্তেজক ওষুধ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দের পর ধ্বংস করা হয়েছে।

বারণই নদে হঠাৎ ভেসে উঠছে মরা মাছ, তদন্তে ৩ সদস্যের কমিটি
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...

বারনই নদে হঠাৎ মরে ভেসে উঠছে মাছ, কারণ নিয়ে রহস্য
নাটোরের নলডাঙ্গা থেকে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পর্যন্ত বারনই নদে হঠাৎ বিপুলসংখ্যক ছোট-বড় মাছ মরে ভেসে উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর থেকে নদের বিভিন্ন স্থানে মরা ও অসুস্থ মাছ ভেসে উঠতে দেখা যায়। শনিবার সকালেও অসংখ্য দেশীয় প্রজাতির মাছ ভেসে উঠতে দেখা গেছে।

হালতি বিলে অবৈধভাবে মাছ শিকার: ৬ জেলের জরিমানা, জাল ধ্বংস
নাটোরের নলডাঙ্গার হালতি বিলে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ জেলের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দ করে ধ্বংস করা হয়েছে ৫৭টি চায়না দুয়ারি জাল ও ৫০০ ফুট বাঁধাই জাল। জব্দ করা হয়েছে একটি নৌকাও।

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর
নাটোরের নলডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে নুহাদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ভোরে ঘুমন্ত অবস্থায় নুহাদকে সাপটি কামড় দেয়। পরে বিষয়টি বুঝতে পারলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ছেলের, বাঁচলেন বাবা
নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড় ও উত্তাল ঢেউয়ে নৌকা থেকে পড়ে যান বাবা-ছেলে। বাবা হবি প্রামাণিক প্রাণে বাঁচলেও দুই ঘণ্টা পর ছেলে সোদু ইসলাম (৩৫) মরদেহ উদ্ধার করা হয়।

সৌদিতে আগুনে নিহত ১৬ বাংলাদেশির ৩ জন নাটোরের
সৌদি আরবের রাজধানী রিয়াদের মুসাসা এলাকায় সোফা তৈরির একটি কারখানায় আগুনে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৩ জনের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলায়। গতকাল রোববার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনেরা...

নলডাঙ্গার হালতি বিলকে পর্যটন নগরী গড়ার ঘোষণা পর্যটনমন্ত্রীর
নাটোরের নলডাঙ্গার হালতি বিলকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার কথা বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। আজ শুক্রবার বিকেলে পাটুল বাজারের এক জনসভায় তিনি এ কথা বলেন।

নলডাঙ্গায় ৪০০ পাখি শিকারের পর হত্যার ঘটনায় থানায় বন বিভাগের অভিযোগ
নাটোরের নলডাঙ্গার হাটবিলা গ্রামে ৪০০ শালিক শিকারের পর হত্যার ঘটনায় বন বিভাগ থানায় অভিযোগ করেছে। ১৯ জুলাই পাখি হত্যার এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে। ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ার পর তদন্ত শেষে অভিযোগ দায়ের করা হয়।

নাটোরে হালতি বিলে অভিযান, ৪ নৌকা-বাদাই জাল জব্দ, ৭৫ হাজার টাকা জরিমানা
নাটোরের নলডাঙ্গার হালতি বিলে অভিযান চালিয়ে চারটি নৌকা এবং ৯০০ ফুট দৈর্ঘ্যের দুটি বাদাই জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জেলেদের কাছ থেকে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা
তীব্র শীত এবং ঘন কুয়াশার কারণে গাইবান্ধা ও নাটোরের নলডাঙ্গা উপজেলায় বোরো ধানের বীজতলায় ব্যাপক ক্ষতি হচ্ছে। অনেক জায়গায় চারা মরে যাচ্ছে, আবার জীবিত চারাগুলো হলদে হয়ে পাতা নষ্ট হচ্ছে। ছত্রাকনাশক ও বালাইনাশক প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় নির্ধারিত সময়ে জমিতে চারা রোপণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকে

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নাটোরের নলডাঙ্গার মাধনগর রেলস্টেশন থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার জিআরপি পুলিশকে সংবাদ দেওয়া হয়।

জনগণ পিআর পদ্ধতি বোঝে না, ফেয়ার নির্বাচন চায়: দুলু
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের জনগণ পছন্দের দল ও প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচন করা বোঝে, পিআর পদ্ধতিতে নির্বাচন বোঝে না। সাধারণ জনগণ ফেয়ার (স্বচ্ছ) নির্বাচন চায়।

হোটেলে ১০ কেজি মরা মুরগি, মালিককে জরিমানা
নাটোরের নলডাঙ্গায় একটি হোটেলে মরা মুরগি রাখার দায়ে হোটেলের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
