
নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলের পাটুল এলাকায় পোনা মাছ নিধন ও অবৈধ জাল ব্যবহার করায় ৬ জেলের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৫৭টি চায়না দুয়ারি জাল ও ৫০০ ফুট বাঁধাই জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। অবৈধ মাছ ধরার কাজে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়েছে।
আজ বুধবার বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, নলডাঙ্গা থানার পুলিশ সদস্য, আনসার সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নলডাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযুক্তদের কাছ থেকে জরিমানা আদায়ের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না থাকার বিষয়ে মুচলেকা নেওয়া হয়েছে। জব্দ করা জালগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ২১ হাজার টাকা।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানিয়েছে, হালতি বিলসহ জলাশয়গুলোতে দেশীয় মাছের প্রজনন, পোনা মাছের সুরক্ষা এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে অবৈধ জালের ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে পোনা মাছ নিধন ও নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

কুমিল্লার দেবিদ্বারে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। অভিযানে পাঁচ মামলায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়। কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক ও নিউমার্কেট এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
১২ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটায় বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে এক তরুণীকে নির্জন ইটভাটায় নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার মামলার পর তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তরুণী গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
১৯ মিনিট আগে
সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েটে ২০ দিন ধরে শাটডাউন ও কর্মবিরতি চলছে। শিক্ষক সমিতির পর স্টাফ অ্যাসোসিয়েশনও আন্দোলন কঠোর করার ঘোষণা দিয়েছে। স্থগিত রয়েছে বিভিন্ন বিভাগের পরীক্ষা, বাড়ছে সেশনজটের আশঙ্কা।
৩৪ মিনিট আগে
কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে আয়োজিত মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ রোববার (১১ অক্টোবর) দুপুরে ক্যাম্পাসের হোস্টেল এলাকায় এ ঘটনা ঘটে। এতে দুই শিক্ষার্থী আহত
৩৭ মিনিট আগে