
নওগাঁ প্রতিনিধি
নওগাঁ প্রতিনিধি
সকল লেখা

নওগাঁয় গণঅধিকার পরিষদের শতাধিক নেতা-কর্মীর পদত্যাগ
লিখিত বক্তব্যে এবাদুল ইসলাম অভিযোগ করেন, সংগঠন শুরুর সময় নীতি-নৈতিকতা ও আদর্শের কথা বলা হলেও বর্তমানে তা থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়েছে। তৃণমূল নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। যারা মাঠে থেকে সংগঠন গড়ে তুলেছেন, তাদের কোনো মূল্য নেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। নেতাকর্মীদের সঙ্গে স্বৈরাচারী

ঘন কুয়াশায় শীতের আগমনী বার্তা
উত্তরের জনপদের জেলা নওগাঁয় সকালের ঘন কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। মধ্যরাত থেকেই কুয়াশা ঝরছে। জেলায় দিনে গরম থাকলেও রাতে ও সকালে হালকা শীত অনুভব হচ্ছে।

বিডিআর বিদ্রোহে সাজাপ্রাপ্তদের পরিবারে হাহাকার
২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং কারাবন্দীদের মুক্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

নওগাঁয় হত্যা মামলায় ২৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
জমি নিয়ে বিরোধের জেরে নওগাঁর মান্দায় কৃষক আজিমুদ্দিন হত্যা মামলায় ২৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মোখলেছুর রহমান এই

নওগাঁয় ফসলের মাঠ থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
নওগাঁর বদলগাছীতে ফসলের মাঠ থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার খলসি বাজার এলাকায় সড়কের পাশে ফসলের মাঠ থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।

যৌতুকের জন্য স্ত্রীর শরীরে আগুন, ৮ দিন পর সেই গৃহবধূর মৃত্যু
যৌতুকের টাকার জন্য নওগাঁয় স্বামীর দেওয়া আগুনে ঝলসে যাওয়া গৃহবধূ ফজিলাতুন নেছা (২৫) মারা গেছেন। আট দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নওগাঁ সীমান্ত দিয়ে পালানোর সময় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সাপাহার সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে উপজেলার আইহাই সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে বিএনপির কার্যালয়ে হামলা–ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ডিসি অফিসে হামলা: মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৭৪ জনের নামে মামলা
নওগাঁয় জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে হামলার ঘটনায় ৯ বছর পর মামলা হয়েছে। এতে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহিদুজ্জামান সরকারসহ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ৭৪ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

নওগাঁয় বিদ্যুতায়িত হয়ে শিক্ষার্থীর মৃত্যু, নেসকোর সামনে বিক্ষোভ এলাকাবাসীর
নওগাঁয় ধান খেতে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে সদর উপজেলার দোগাছী এলাকায় এই ঘটনা ঘটে। বিদ্যুৎ কর্মীদের অনিয়মে এ ঘটনা ঘটেছে এমন অভিযোগ করে নেসকোর সামনে বিক্ষোভ করেন এলাকাবাসী।

নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রীসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা
নওগাঁয় জেলা প্রশাসনের (ডিসি) কার্যালয়ে হামলার ঘটনায় ৯ বছর পর সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহিদুজ্জামান সরকারসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৭৪ জন নেতা-কর্মীর নামে মামলা হয়েছে।

যৌতুক না পেয়ে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন, কারাগারে স্বামী
নওগাঁয় যৌতুকের দাবি ও পরকীয়ার বাধা দেওয়ায় এক গৃহবধূর শরীরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। বর্তমানে ওই গৃহবধূ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে মঙ্গলবার সকালে নওগাঁ সদর উপজেলার ভবানীপুর মধ্যেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নওগাঁয় স্কুলে হঠাৎ অসুস্থ ১২ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি
নওগাঁ সদর উপজেলা হাঁপানিয়া এলাকার একটি স্কুলের ১২ জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। পরে তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নওগাঁয় মাদক মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
নওগাঁয় মাদক মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

নওগাঁয় মা-ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
নওগাঁয় মা ও ছেলেকে হত্যার দায়ে সুমন সরকার নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

নওগাঁয় সনাতন ধর্মাবলম্বীদের পাশে বিজিবি, এলাকায় স্বস্তি
বিজিবির অধিনায়ক বলেন, ‘গুজব ছড়িয়ে সনাতন সম্প্রদায় ও ক্ষুদ্র জাতি-গোষ্ঠীর মানুষের মধ্যে কেউ কেউ আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। বিভিন্ন এলাকায় সামাজিক প্রচারমাধ্যমে অপপ্রচার চালানোর খবর পাওয়া যাচ্ছে। সেসব গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বিশৃঙ্খলা করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না।’ আইনশৃঙ্খলা সমু

স্লোগানে উত্তাল নওগাঁর রাজপথ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগের অংশ হিসেবে আজ রোববার নওগাঁয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। এ সময় সরকারের পদত্যাগের দাবি করে স্লোগানে উত্তাল হয়ে ওঠে নওগাঁর রাজপথ।
