Ajker Patrika

নওগাঁ কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতা নবাবের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
নওগাঁ কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতা নবাবের মৃত্যু
জাকির হোসেন নবাব। ছবি: সংগৃহীত

নওগাঁ জেলা কারাগারে অসুস্থ হয়ে জাকির হোসেন নবাব (৫৮) নামের কার্যক্রম নিষিদ্ধ বগুড়া জেলা আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জাকির হোসেন নবাব বগুড়ার সোনাতলা উপজেলার জোরগাছা গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেহনুমা মুনমুন বলেন, জাকির হোসেন নবাব মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে মারা যান। তাঁকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

জাকির হোসেন নবাব বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দী ছিলেন বলে জানিয়েছেন নওগাঁ জেলা কারাগারের সুপার রতনা রায়।

তিনি বলেন, ‘জাকির হোসেনের মৃত্যুর বিষয়ে হাসপাতাল থেকে এখনো আনুষ্ঠানিক কোনো কাগজপত্র বা তথ্য পাওয়া যায়নি। সকালে তিনি অসুস্থ বোধ করলে দ্রুত তাঁকে সদর হাসপাতালে পাঠানো হয়েছিল বলে শুনেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত