
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
সকল লেখা

ত্রিশালে মডেল মসজিদের ইমামের বাসায় চুরি
ময়মনসিংহের ত্রিশালে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা আফজাল হোসাইনের বাসায় দিনে দুপুরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

ত্রিশালে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো ভাইয়ের
ময়মনসিংহের ত্রিশালে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সতেরোপাড়া উঁচাভিটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো সতেরোপাড়া উঁচাভিটা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে মাশরাফি (৫) ও তারিকুল ইসলামের ছেলে ফারহান (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

মৃত্যুর দেড় মাস পর সৌদিপ্রবাসীর মরদেহ দেশে, স্বজনদের আহাজারি
মৃত্যুর প্রায় দেড় মাস পর সৌদি আরব থেকে দেশে ফিরল ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের মধ্য ভাটিপাড়া গ্রামের বাসিন্দা মো. তুহিনুজ্জামানের (৩৪) মরদেহ। পরিবারের মুখে হাসি ফোটাতে প্রায় দেড় বছর আগে সৌদি আরবে পাড়ি দেওয়া এই প্রবাসীর স্বপ্ন শেষ পর্যন্ত অপূর্ণই থেকে গেল।

পলাতক আসামি চেয়ারম্যানদের থেকে স্বাক্ষর নিচ্ছেন ইউপি সচিব, এমপি বললেন ব্যবস্থা নেব
ময়মনসিংহের ত্রিশালে মাসের পর মাস মামলার পলাতক আসামি চেয়ারম্যানদের কাছ থেকে গোপনে স্বাক্ষর এনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ইউপি সচিবদের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে মাসিক আইনশৃঙ্খলা সভায় কঠোর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন।

চাঁদা আদায়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ত্রিশালে চালকদের বিক্ষোভ
বিক্ষোভকারী চালকদের অভিযোগ, আগে ‘জিপি’ নামে প্রতিদিন ২০ টাকা করে চাঁদা দিতে হলেও বর্তমানে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। অতিরিক্ত চাঁদা আদায় বন্ধের দাবিতে তাঁরা মহাসড়ক অবরোধ করে প্রশাসনের হস্তক্ষেপ চান।

ময়মনসিংহে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহের ত্রিশালে সুশেন চন্দ্র সরকার (৬২) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে উপজেলার বগার বাজার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের মঠবাড়ী গ্রামের এই ভিক্ষুক হলেন আবুল মুনসুর ফকির। আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

ত্রিশালে হত্যাকারীদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
ময়মনসিংহের ত্রিশালে যুবক নূর মোহাম্মদ (২২) হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ত্রিশাল-কানুরামপুর সড়কের বালিপাড়া ছোটপুল মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়।

ত্রিশালে মেলা ও সাংস্কৃতিক আয়োজনে নজরুলের জন্মবার্ষিকী উদ্যাপন
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদ্যাপনে তিন দিনব্যাপী অনুষ্ঠান ও গ্রামীণ মেলা শুরু হয়েছে।

ত্রিশালে ৩ দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী উৎসব
ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। আগামী ২৫, ২৬ ও ২৭ মে কবির জন্মজয়ন্তী উৎসব পালিত হবে।

সওজের জায়গায় গড়ে ওঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ
ময়মনসিংহের ত্রিশালে মহাসড়কের দুপাশে সড়ক ও জনপথ অধিদপ্তরের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ এবং উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালায়।

শিশুকে হত্যার পর অটোরিকশা ছিনতাই, তরুণ আটক
ময়মনসিংহের ত্রিশালে এক চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে মাজহারুল ইসলাম অন্তর (২০) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ।

বাবা-মাকে সাবধানে থাকতে বলে বেরিয়ে গুলিতে প্রাণ গেল তাঁরই
বাবা–মাকে আম, কাঁঠাল ও চাল পৌঁছে দিয়ে বাইরে বের না হতে সতর্ক করে বাড়ি ফিরেছিলেন মো. সোহেল মিয়া (৩৫)। বাড়ির সামনের রাস্তায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এই মোবাইল টেকনিশিয়ান। তিনি ঢাকার রায়েরবাগ কদমতলী থানার দনিয়া এলাকার বাসিন্দা ছিলেন। গত শনিবার (২০ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহে নিরাপদ সড়কের দাবিতে অবরোধ, মহাসড়কেই পড়া হলো জানাজা
ময়মনসিংহের ত্রিশালে নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। আজ সোমবার সকালে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করেন। কয়েক ঘণ্টার অবরোধে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মহাসড়কেই পড়া হয় সড়ক দুর্ঘটনায় নিহত তোফায়েল আকন্দের জানাজা নামাজ

নিরাপদ সড়কের দাবিতে ত্রিশালে মানববন্ধন, অবরোধ
ময়মনসিংহের ত্রিশালে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। পরপর কয়েকটি সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনার প্রতিবাদে আজ শনিবার সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে। তাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে য

ক্রাচে ভর করে ছেলের হাত ধরে ভোটকেন্দ্রে আশি ঊর্ধ্ব আনোয়ারা
৮১ বছরের বৃদ্ধা আনোয়ারা খাতুন। কোমর ভেঙে যাওয়ায় হাঁটা-চলা করতে পারেন না। তাই সাহায্য নিতে হয় ক্রাচের। ছেলের হাত ধরে ক্রাচের ভর করে এসেছেন ভোট দিতে। এ পর্যন্ত প্রায় প্রতিটি নির্বাচনে তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন বলেও জানান।
