
ময়মনসিংহের ত্রিশালে সুশেন চন্দ্র সরকার (৬২) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে উপজেলার বগার বাজার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুশেন চন্দ্র সরকার উপজেলার সাউথকান্দা গ্রামের মৃত রাজ বিহারী সরকারের ছেলে এবং বগার বাজার চৌরাস্তা এলাকায় কথিত মেজর মার্কেটের মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক।
নিহতের পরিবার ও ত্রিশাল থানা সূত্রে জানা যায়, গতকাল রাতে বগার বাজার চৌরাস্তা এলাকায় কথিত মেজর মার্কেটে সুশেন চন্দ্র সরকারের ব্যবসায়ী প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে গুরুতর জখম করে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
পরে নিহতের ছেলে সুজন দোকানে এসে শাটার বন্ধ দেখতে পান। তিনি শাটার খুলে ভেতরে ঢুকে সুশেন চন্দ্র সরকারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
জানতে চাইলে সুজন বলেন, ‘আমি দোকানে এসে শাটার বন্ধ দেখতে পাই। দোকান খুলে ভেতরে ঢুকে দেখি বাবা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত হাসপাতালে নিয়ে যাই, কিন্তু চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

স্বাধীনতার স্মৃতিবিজড়িত মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধবিষয়ক স্মৃতিকেন্দ্র এখনো দর্শনার্থীশূন্য। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই একশ্রেণির উচ্ছৃঙ্খল লোকজন সেখানকার মুক্তিযুদ্ধবিষয়ক ভাস্কর্যগুলো ভেঙে গুঁড়িয়ে দেয়।
৪ ঘণ্টা আগে
কৃষকসহ বিলাঞ্চলের মানুষের কষ্টের কথা ভেবে ২৫ বছর আগে বিলের মধ্য দিয়ে তৈরি করা হয় সাবমারসিবল বা ডুবো সড়ক। এখন সেই আশাজাগানিয়া সড়কটি যেন দুর্ভোগের আরেক নাম। সংস্কার না করায় ভাঙাচোরায় সড়কটিতে চলাচল করতে গিয়ে দুর্ভোগ আরও বেড়েছে।
৪ ঘণ্টা আগে
চলতি মাসের শুরুর দিকে রাজধানীর গুলিস্তানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বড় ধরনের উচ্ছেদ অভিযান চালালেও সপ্তাহ না পেরোতেই আবার দোকান বসতে শুরু করেছে। ফুটপাতগুলোতে দেখা গেছে ‘হকার-পুলিশ’ খেলা। একদিকে সুযোগ পেলেই অস্থায়ী পাটাতন দিয়ে দোকান বসাচ্ছেন হকাররা; অন্যদিকে ঘুরে ঘুরে সেসব উঠিয়ে দিচ্ছে পুলিশ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৫১ শিশুর মৃত্যুর পর এই সংক্রামক রোগের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম আট সদস্যের এই বোর্ড গঠনের আদেশ দেন।
৫ ঘণ্টা আগে