Ajker Patrika
Add

কেন্দুয়া (নেত্রকোনা )প্রতিনিধি

কেন্দুয়া (নেত্রকোনা )প্রতিনিধি

সকল লেখা
নেত্রকোনায় ২ বছর ১০ মাসের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

নেত্রকোনায় ২ বছর ১০ মাসের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

নেত্রকোনার কেন্দুয়ায় ২ বছর ১০ মাসের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অন্তর মিয়া (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম। এর আগে গতকাল সোমবার রাতে ধর্ষণচেষ্টার অভিযোগে

৪৪ মিনিট আগে
কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধে যুবক নিহত, গুরুতর আহত বাবা হাসপাতালে

কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধে যুবক নিহত, গুরুতর আহত বাবা হাসপাতালে

নেত্রকোনার কেন্দুয়ায় বাড়িতে নতুন ঘর নির্মাণের জায়গা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ইউসুফ হোসেন আবির (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা এনামুল হক (৪৫) গুরুতর আহত হয়েছেন। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১৪ অক্টোবর ২০২৬
পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ, শরীরে আঘাতের চিহ্ন

পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ, শরীরে আঘাতের চিহ্ন

নেত্রকোনার কেন্দুয়ায় নিখোঁজের একদিন পর জুনায়েদ আহমেদ (১২) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার নওপাড়া ইউনিয়নের বহুলীর গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

১৫ জুলাই ২০২৬
আর্জেন্টিনার খেলার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে হামলা

আর্জেন্টিনার খেলার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে হামলা

নেত্রকোনার কেন্দুয়ায় বিশ্বকাপ ফুটবল খেলার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় পল্লী বিদ্যুতের জোনাল অফিসে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ লোকজনের ছোড়া ঢিলে অফিসের দুটি জানালার কাচ ভেঙে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

২৮ জুন ২০২৬
দুপক্ষের সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ১০

দুপক্ষের সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ১০

নেত্রকোনার কেন্দুয়ায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এক গৃহবধূ নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

২২ এপ্রিল ২০২৬
জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনার কেন্দুয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে এক গ্রামের দুই পক্ষের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে অন্তত ১৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামের কাচারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

০৬ জানুয়ারি ২০২৬
কেন্দুয়ায় বখাটেদের ঢিলে ক্লাসে ছাত্রী জখম, প্রতিবাদ করায় শিক্ষকের ওপর হামলা

কেন্দুয়ায় বখাটেদের ঢিলে ক্লাসে ছাত্রী জখম, প্রতিবাদ করায় শিক্ষকের ওপর হামলা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সদরের কেন্দুয়া সাবেরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ে ক্লাস চলাকালে বাইরে থেকে বখাটেদের ছোড়া ঢিলে জানালার কাচ ভেঙে এক ছাত্রী আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদ করলে মহসিন আলম (৪৫) নামের এক শিক্ষকের ওপর হামলা চালানো হয়। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটেছে। পরে থানা-পুলিশ গিয়ে বিদ্যালয়ের

১৩ নভেম্বর ২০২৫
‘দামি মোবাইল ফোন কেনার টাকা না পেয়ে’ কলেজছাত্রের আত্মহত্যা

‘দামি মোবাইল ফোন কেনার টাকা না পেয়ে’ কলেজছাত্রের আত্মহত্যা

নেত্রকোনার কেন্দুয়ায় রাব্বি হাসান অনিক (১৭) নামের কলেজছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, পরিবারের কাছে থেকে দামি মোবাইল ফোন কেনার টাকা চেয়ে না পেয়ে কীটনাশক পান করে অনিক।

১০ নভেম্বর ২০২৫
হাওরে খাবারের সন্ধানে গিয়ে মারা গেল ১২০০ হাঁস

হাওরে খাবারের সন্ধানে গিয়ে মারা গেল ১২০০ হাঁস

নেত্রকোনার কেন্দুয়ায় হাওরে খাবারের সন্ধানে গিয়ে প্রায় ১ হাজার ২০০ হাঁস মারা গেছে। বিষ প্রয়োগের কারণে ছটফট করতে করতে এগুলোর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে কান্দিউড়া ইউনিয়নের বেজগাতি গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

০৮ মে ২০২৫
কেন্দুয়ায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

কেন্দুয়ায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

নেত্রকোনার কেন্দুয়ায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ বুধবার (২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ওই দুটি গ্রামের মধ্যবর্তী হাওরে দফায় দফায় এই সংঘর্ষ হয়। খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

০২ এপ্রিল ২০২৫
কেন্দুয়ায় স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা

কেন্দুয়ায় স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনার কেন্দুয়ায় এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার ভুক্তভোগীর বাবা পাঁচ ব্যক্তির বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা করেন।

১৩ মার্চ ২০২৫
কেন্দুয়ায় নিজের শরীরে আগুন দিলেন নারী

কেন্দুয়ায় নিজের শরীরে আগুন দিলেন নারী

নেত্রকোনার কেন্দুয়ায় এক নারী (২৫) নিজের শরীরে আগুন লাগিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আগুনে তাঁর শরীরের বিভিন্ন অংশের ৩০  ভাগেরও বেশি পুড়ে গেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার উপজেলার সান্দিকোনা ইউনিয়নের আটিগ্রামে।

২৩ সেপ্টেম্বর ২০২১