
কুষ্টিয়া (দৌলতপুর) প্রতিনিধি
কুষ্টিয়া (দৌলতপুর) প্রতিনিধি
সকল লেখা

নাসীরুদ্দীনের ওপর হামলার অভিযোগের বিষয়ে যা বলছে ছাত্রদল
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়াবাড়ি পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদলের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি। কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী বলেছেন, এ ঘটনার সঙ্গে ছাত্রদল কোনোভাবেই...

কুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
রাজিব দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে উত্ত্যক্ত করতেন এবং বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন। একপর্যায়ে ২০২২ সালের ২ ডিসেম্বর দুপুরে ওই কিশোরীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে রাজিব তাদের বাড়িতে যান এবং তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন রাজিব। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি

চুরির অভিযোগে যুবককে বেঁধে বেধড়ক পিটুনি, শরীরে জখমসহ ভাঙা হলো পা
কুষ্টিয়ার দৌলতপুরে মোবাইল ফোন চুরির অভিযোগে রুহুল হোসেন (২০) নামের এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে বেধরক মারপিট করে একটি পা ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁর মাথার চুলও কেটে দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

পাওনা টাকা তুলে হেঁটে ফিরছিলেন সরবরাহকর্মী, আলগামনের ধাক্কায় প্রাণ গেল
কুষ্টিয়ার দৌলতপুরে দ্রুতগতির কাঁচা মরিচবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত আলগামনের ধাক্কায় জহুরুল ইসলাম (৪৫) নামের এক সরবরাহকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চামনাই এলাকায় কুষ্টিয়া-প্রাগপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে...

কুষ্টিয়ায় জেল ভেঙে পালানো ১২৪ মামলার আসামি ফের গ্রেপ্তার
এনজিওর নামে দ্বিগুণ লাভের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১২৪ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আনিছুর রহমানকে ঢাকার বিমানবন্দর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে কুমারখালী থানা-পুলিশ। আদালতের মাধ্যমে তাঁকে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়েছে।

লোডশেডিং নিয়ে অসন্তোষ, কুষ্টিয়ায় বিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি
বিদ্যুৎ উৎপাদন স্বল্পতার কারণে ব্যাপক লোডশেডিং এবং এ নিয়ে জনমনে অসন্তোষের পরিপ্রেক্ষিতে কুষ্টিয়ার গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের জন্য পুলিশকে অনুরোধ জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)।

কুষ্টিয়ায় পীর হত্যা: বড় ভাই জেলে, গ্রেপ্তার আতঙ্কে স্কুলছাত্রের আত্মহত্যার অভিযোগ
কুষ্টিয়ার দৌলতপুরে আবদুল্লাহ প্রামাণিক লাম (১৭) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। কোরআন অবমাননার অভিযোগে কথিত পীর আবদুর রহমান শামীম (৬৫) হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার আতঙ্কে সে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পরিবারের।

দৌলতপুরে পীর হত্যার ঘটনায় মামলা: জামায়াত কর্মীসহ ৪ জনের নাম
ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন। তিনি জানান, মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা বিপুলসংখ্যক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তিনি আরও জানান, হামলার দিনের বিভিন্ন ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ইতিমধ্যে আরও ২২ থেকে ২৩ জনকে শনাক্ত করা হয়েছে।

দৌলতপুরে ‘পীর’ শামিম হত্যায় মামলা, আসামি অন্তত দুই শতাধিক
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পীর পরিচিতি পাওয়া আব্দুর রহমান শামিম (৬৫) হত্যার ঘটনায় অবশেষে মামলা করেছে পরিবার। সোমবার (১৩ এপ্রিল) রাতে দৌলতপুর থানায় নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে এ মামলা করেন।

কুষ্টিয়া সীমান্তে যুবককে পায়ের রগ কেটে হত্যা
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় জনি ইসলাম (৩৫) নামের এক যুবককে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার (২৯ নভেম্বর) দুপুরে প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া এলাকার একটি গোরস্তানের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় যুবক আটক
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে ওপেনদার (৩০) নামে এক ভারতীয় যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবির ৪৭ ব্যাটালিয়নের আওতাধীন জামালপুর বিওপির টহল দল সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করে।

পদ্মায় নৌকাডুবি, বিজিবির তৎপরতায় সবাইকে নিরাপদে উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের পদ্মা নদীতে স্থানীয় বাসিন্দাদের একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে কুষ্টিয়া বিজিবি-৪৭ ব্যাটালিয়নের দ্রুত তৎপরতায় নৌকার সব আরোহীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কেউ হতাহত বা নিখোঁজ হয়নি।

কুষ্টিয়ার দৌলতপুরে বন্যা পরিস্থিতির অবনতি
কুষ্টিয়ার দৌলতপুরে বন্যা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি আরও ১০ সেন্টিমিটার বেড়েছে। এতে চিলমারি ইউনিয়নের নিম্নাঞ্চলের ৬টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া ইউনিয়নের মোট ১৯টি গ্রাম পানিবন্দী হয়ে প্রায় ৩০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। রামকৃষ্ণপুর ইউনিয়নের ১৬টি গ্রামে আরও

মসজিদভিত্তিক মক্তব বদলে দিচ্ছে গ্রামের চিত্র
ধর্মীয় শিক্ষার পাশাপাশি এখানে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এর ফলে পুরো এলাকায় তৈরি হয়েছে শান্তিপূর্ণ, ইসলামিক শিক্ষাবান্ধব পরিবেশ।

দৌলতপুরে গুলিসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নতুন আমদহ গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গুলিসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক মাহমুদর হাসান পাতা দৌলতপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি ওই গ্রামের এমদাদুল ইসলাম দাউদের ছেলে।

দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, আহত ২ নারী
ভোররাতে সবাই যখন ঘুমিয়েছিলেন, তখন হঠাৎ বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। দ্রুত বাইরে বেরিয়ে এসে দেখতে পান একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পঁচা শেখের ঘরের ভেতরে ঢুকে পড়েছে। এতে ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং আহত হন বাড়ির দুই নারী সদস্য।
