
কুষ্টিয়ার দৌলতপুরে দ্রুতগতির কাঁচা মরিচবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত আলগামনের ধাক্কায় জহুরুল ইসলাম (৪৫) নামের এক সরবরাহকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চামনাই এলাকায় কুষ্টিয়া-প্রাগপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহুরুল ইসলাম উপজেলার নতুন আমদহ গ্রামের মৃত ফরা মণ্ডলের ছেলে। তিনি আল্লারদর্গা এলাকার প্রাণ কোম্পানির পরিবেশক কেন্দ্রের সরবরাহকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে কল্যাণপুর বটতলা বাজার থেকে কোম্পানির পাওনা টাকা সংগ্রহ করে পায়ে হেঁটে আল্লারদর্গা বাজারের দিকে যাচ্ছিলেন জহুরুল। চামনাই এলাকায় পৌঁছালে তারাগুনিয়া থেকে ভেড়ামারার দিকে যাওয়া কাঁচা মরিচবোঝাই দ্রুতগতির একটি অলগামন তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য আল্লারদর্গা বাজারের বিসমিল্লাহ ক্লিনিকে নেওয়ার চেষ্টা করেন। তবে ক্লিনিকে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শুক্রবার ভোর সাড়ে ৪টার পর স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে বিষয়টি পাশের লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
৭ মিনিট আগে
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি মায়ের দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ১৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি...
২৬ মিনিট আগে
টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় অর্ধলাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ডুবে গেছে সড়ক ও আবাদি জমি। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় বন্ধ...
২৭ মিনিট আগে
অভিযোগ রয়েছে, চলতি বছরের জুলাই মাসে রাসেল তাঁর সাবেক স্ত্রীর ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে আপত্তিকর ছবি তৈরি করেন। পরে সেসব ছবি দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
১ ঘণ্টা আগে