সেবা প্রকাশনীর বই বিক্রি শুরু হচ্ছে। আজ বৃহস্পতিবার রাত থেকে অনলাইনে এবং আগামী শনিবার থেকে সেগুনবাগিচা সেবার অফিস থেকে বই কিনতে পারবেন পাঠকেরা। গত মে মাসে অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়ম–দুর্নীতির অভিযোগে সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়।
সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মাইমুর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানান, বৃহস্পতিবার রাত ১০টা থেকে সেবা প্রকাশনীর ওয়েবসাইট থেকে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বই কিনতে পারবেন পাঠকেরা। আর শনিবার সকাল ৮টা থেকে সশরীরে উপস্থিত হয়ে বই কিনতে পারবেন সেগুনবাগিচা সেবা প্রকাশনীর অফিসে এসে।
মাসুমা মাইমুর আরও জানিয়েছেন, বাংলাবাজারে দ্রুত আউটলেট করে সেখানে বই বিক্রি শুরু করবেন তাঁরা। পাশাপাশি বিক্রিতে কর্মচারীরদের কাছ থেকে কোনও প্রকার অসহযোগিতাপূর্ণ আচরণ পেলে সরাসরি জানানোর জন্য বলা হয়েছে।
বই কিনতে ভিজিট করতে হবে এই ওয়েবসাইটে। আর হোয়াটসঅ্যাপে বই কিনতে মেসেজ দেওয়া যাবে ( 01784-840228 ) এই নম্বরে।
গত ১৩ মে ঘোষণা করা হয় দেশের ঐতিহ্যবাহী প্রকাশনা প্রতিষ্ঠান সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত। সেবা প্রকাশনীর অংশীদার কাজী শাহনূর হোসেন স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সেবা প্রকাশনীতে অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়ম–দুর্নীতির বিষয়টি সম্প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এমতাবস্থায় অডিট কার্যক্রম নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে সেবা প্রকাশনীর সমস্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে।’
আজকের পত্রিকাকে উপদেষ্টা মাসুমা মায়মুর বলেন, ‘এখন অডিট চলছে। আশা করা যায়, ১৫ জুনের মধ্যে এটি শেষ হবে। অডিটের পরে পরবর্তী কার্যক্রম ঘোষণা করা হবে। তবে পাঠকের জন্য অনলাইন এবং সেবার মূল অফিস থেকে বই কেনার সুবিধাটি চালু করা হলো।’
২০২২ সালের ১৯ জানুয়ারি সেবা প্রকাশনীর প্রতিষ্ঠাতা কাজী আনোয়ার হোসেনের মৃত্যুর পর থেকেই তাঁর প্রতিষ্ঠিত দেশের অন্যতম পাঠকপ্রিয় প্রকাশনা সংস্থাটির কার্যক্রমে স্থবিরতা নেমে আসে। ষাটের দশকে বাংলাদেশে পেপারব্যাক বই প্রকাশের নতুন দিগন্ত উন্মোচন করেছিল সেবা প্রকাশনী।

পড়েছেন চিত্রকলায়। কিন্তু শিল্পের খুব কমই শাখা আছে, যেখানে মুস্তাফা মনোয়ার হাত দেননি। শুধু হাত দেওয়া নয়, স্বকীয়তার ছাপ রেখেছেন। তবে সবকিছু ছাপিয়ে পাপেট-সংশ্লিষ্টতাই তাঁকে সারা দেশের ঘরে ঘরে পরিচিত মুখ করে তুলেছিল।
৮ ঘণ্টা আগে
মুক্তির সংগ্রামে অনুভবের বৈভব আমার কাছে কোনো নির্দিষ্ট ঘটনা বা রাজনৈতিক বয়ানের সরাসরি চিত্রায়ণ নয়। এখানে মুক্তি বলতে আমি শুধু রাজনৈতিক বা সামাজিক মুক্তিকে বুঝি না, এর সঙ্গে যুক্ত আছে মানুষের মর্যাদা, মানবিক মৌলিক অধিকার, ন্যায়, স্বাধীনতা এবং আত্মমুক্তির গভীর আকাঙ্ক্ষা...
১৭ ঘণ্টা আগে
এবার অন্য ভাষায় আরবি সাহিত্য বিভাগে আরব বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও সবচেয়ে বেশি অর্থমূল্যের সাহিত্য পুরস্কার ‘শেখ জায়েদ বুক অ্যাওয়ার্ড’ পেয়েছে জার্মান আরবি ভাষাবিদ স্টেফান ভাইডনারের একটি সংকলন।
৮ দিন আগে
শিশুসাহিত্যিক ও সম্পাদক আখতার হুসেন মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।
৮ দিন আগে