
শিল্পী সারা জাবীনের দ্বিতীয় একক শিল্প প্রদর্শনী ‘চৌকাঠ’-এর উদ্বোধন হলো আজ শুক্রবার ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে। প্রদর্শনীতে উপস্থাপিত শিল্পকর্মগুলোতে নারী, গৃহস্থালি পরিসর, স্মৃতি, পরিচয়সহ সাংস্কৃতিক ঐতিহ্যের অনুসন্ধান করা হয়েছে।
আলিয়ঁস ফ্রঁসেজ কর্তৃপক্ষ বলছে, গবেষণানির্ভর শিল্পচর্চার মাধ্যমে সারা জাবীন নারীদের সাংস্কৃতিক ঐতিহ্যের নীরব ধারক ও সংরক্ষক হিসেবে দেখেছেন। ‘চৌকাঠ’ প্রদর্শনীতে বিভিন্ন মাধ্যমের শিল্পকর্মের মধ্য দিয়ে বাঙালি পরিবারের প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা জীবনযাপন, ঐতিহ্য ও ইতিহাসের না বলা গল্প উঠে এসেছে।
প্রদর্শনীতে চারটি স্বতন্ত্র শিল্পধারার কাজ রয়েছে। বন ভয়েড সিরিজে লিনোকাট প্রিন্টের মাধ্যমে শৈশব থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত নারীর পরিবর্তনশীল পরিচয়কে অনুসন্ধান করেছেন শিল্পী। বিয়োগ সময় সিরিজে সাবানকে ভাস্কর্যের উপকরণ হিসেবে ব্যবহার করে ১৯৫০ থেকে ১৯৯০-এর দশক পর্যন্ত পুরান ঢাকার বাড়িঘরের স্থাপত্য ও গৃহস্থালি পরিসরের স্মৃতিকে ফিরে দেখার চেষ্টা করা হয়েছে।
টেক্সটাইলনির্ভর শার্শি সিরিজে শিল্পী ঘরের অভ্যন্তরীণ পরিসর এবং সেখানে নারীর দীর্ঘস্থায়ী অথচ প্রায়শই অদৃশ্য উপস্থিতি তুলে ধরেছেন। প্রদর্শনীর আরেকটি অংশে সূক্ষ্ম তামার তারের রেখাচিত্রের মাধ্যমে আচার-অনুষ্ঠান, ঐতিহ্য এবং সময়ের সঙ্গে ক্রমশ ম্লান হয়ে যাওয়া এক সাংস্কৃতিক ভূদৃশ্যের নানা খণ্ডচিত্র ফুটে উঠেছে।
শিল্পীর ভাষায়, প্রদর্শনীর শিরোনাম ‘চৌকাঠ’ শুধু একটি দরজার সীমারেখা বোঝায়নি; বরং এটি স্মৃতি ও ইতিহাস, ব্যক্তিগত অভিজ্ঞতা ও সামষ্টিক উত্তরাধিকারের মাঝের প্রতীকী পরিসর। এই প্রদর্শনীর চৌকাঠ দর্শককে ভাবতে বলছে—কীভাবে কিছু স্মৃতি ও ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে টিকে থাকে, আবার সময়ের প্রবাহে কিছু গল্প ও পরিসর ধীরে ধীরে হারিয়ে যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী ও লেখক মুস্তফা জামান এবং বাংলাদেশের ফ্রান্স দূতাবাসের কালচারাল অ্যাটাশে বাতিস্ত ল্যব্রে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী জাদু প্রশিক্ষণ কর্মশালা ও জাদুসন্ধ্যা। আগামীকাল শনিবার সন্ধ্যায় দেশের জাদুশিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় মুখর হয়ে উঠবে একাডেমির জাতীয় নাট্যশালা। এই আয়োজনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর প্রধান অতিথি থাক
২ দিন আগে
কৈশোরে রাঢ় বাংলার লোকজ সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ লেটোগানের দলে ভিড়েছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। লেটোদলের জীবন ছিল ভবিষ্যতের খ্যাতিমান কবি নজরুলের সৃজনশীলতার অন্যতম দীক্ষার জায়গা। নজরুল বর্ষ উপলক্ষে শিল্পকলা একাডেমির নৃত্যকলা মিলনায়তনে সেই লেটোগানের আসর বসেছিল আজ বৃহস্পতিবার...
৩ দিন আগে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মহাপ্রয়াণ দিবসে উপলক্ষে আজ রাজধানীর ধানমন্ডির বিডিওএসএন কার্যালয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্ত আসর এবং নজরুলচর্চা ও গবেষণা কেন্দ্র ‘আমিই নজরুল’ আয়োজন করে ‘নজরুল স্মরণে’ শীর্ষক একটি অনুষ্ঠানের। অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি...
৮ দিন আগে
চিত্রকলা, ড্রয়িং, কোলাজ, সেলাই, টেক্সটাইল, সংগৃহীত উপকরণ এবং পরীক্ষামূলক বইয়ের নানা রূপের মাধ্যমে শিল্পীরা স্মৃতি, পরিচয়, ঐতিহ্য, হারানো, আকাঙ্ক্ষা ও জীবন-অভিজ্ঞতার মতো বিষয় নিয়ে কাজ করেছেন শিল্পীরা। ব্যক্তিগত অনুভূতি ও স্মৃতিকে তাঁরা রূপ দিয়েছেন দৃশ্যমান ও বস্তুগত শিল্পভাষায়...
৮ দিন আগে