আজ শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, মার্কিন সামরিক বাহিনী খারগ দ্বীপের সামরিক স্থাপনাগুলোতে বোমাবর্ষণ শুরু করেছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, এই হামলা মূলত ক্ষেপণাস্ত্র এবং মাইন মজুত করার স্থানগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে, যা দিয়ে ইরান পারস্য উপসাগরের আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালিকে অবরুদ্ধ করার চেষ্টা করছিল।
তবে মার্কিন সামরিক সূত্র দাবি করেছে, তারা দ্বীপের মূল তেল অবকাঠামোতে হামলা এড়িয়ে গেছে। তবে প্রকৃতপক্ষে এই দ্বীপে কী এমন রয়েছে, যা ট্রাম্পকে এই হামলা চালাতে উদ্বুদ্ধ করেছে।
পারস্য উপসাগরের উত্তর দিকে ইরানের উপকূলের কাছে অবস্থিত ক্ষুদ্র এক ভূখণ্ড হলো খারগ দ্বীপ। আকারে এটি নিউইয়র্কের ম্যানহাটানের প্রায় এক-তৃতীয়াংশ। ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে এই দ্বীপ ইরানের অর্থনীতির মূল চালিকাশক্তি। এর প্রধান কারণ হলো, ইরানের মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই এই দ্বীপের টার্মিনালগুলো দিয়ে সম্পন্ন হয়। পারস্য উপসাগরের অন্যান্য উপকূলীয় এলাকার পানি অগভীর হলেও খারগ দ্বীপের চারপাশের পানি বেশ গভীর, যা বিশাল আকৃতির সুপারট্যাংকারগুলোকে ভিড়তে সাহায্য করে।
১৯৬০-এর দশক থেকে ইরান সমুদ্রপথে তেল রপ্তানির জন্য এই দ্বীপের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এখানে ইরানের বৃহত্তম তেল কোম্পানি ‘ফালাত ইরান অয়েল কোম্পানি’সহ তিনটি প্রধান জ্বালানি অবকাঠামো রয়েছে। এই টার্মিনালে একযোগে ১০টি সুপারট্যাংকারে তেল বোঝাই করার সক্ষমতা রয়েছে। এ ছাড়া দ্বীপটি ইরানের বৃহত্তম তেল ও গ্যাসক্ষেত্রগুলোর সঙ্গে পাইপলাইনের মাধ্যমে সরাসরি যুক্ত।
ইরানের তেলের প্রধান ক্রেতা হলো চীন। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে একটি গোপন ট্যাংকার বহরের মাধ্যমে ইরান চীনে তেল পাঠায়, যা ইরানের মোট অর্থনীতির প্রায় ৬ শতাংশ এবং সরকারি ব্যয়ের প্রায় অর্ধেক জোগান দেয়। অন্যদিকে, চীনের মোট তেল আমদানির প্রায় ১৩ শতাংশ আসে ইরান থেকে। ফলে এই দ্বীপের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে শুধু ইরান নয়, বরং বৈশ্বিক জ্বালানি বাজারেও এর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে।
এর আগে ১৯৮০-এর দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় সাদ্দাম হোসেনের বাহিনী এই দ্বীপে ব্যাপক বোমাবর্ষণ করেছিল। সাম্প্রতিক এই হামলার পর ইরানের তেল মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দ্বীপটিতে প্রায় দুই ঘণ্টা ধরে চলা অবিরাম বিস্ফোরণে দ্বীপটি ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। তিনি সতর্ক করেছেন, খারগ দ্বীপের তেল ও গ্যাস অবকাঠামোতে কোনো আঘাত এলে ইরানের তেল রপ্তানি মুহূর্তেই থমকে যাবে।

অক্টোবরে ইসরায়েলের গাজায় গণহত্যা শুরুর তিন বছর পূর্ণ হবে। যেকোনো বিচারে এটি যুদ্ধাপরাধ। এই যুদ্ধাপরাধ ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর, দক্ষিণ লেবানন এবং ইরানেও পুনরাবৃত্তি করেছে। এই তিন বছরের অধিকাংশ সময় তুরস্ক এবং আরব বিশ্ব আতঙ্ক ও ক্ষোভ প্রকাশ করলেও কার্যত কিছুই করেনি। অক্ষমতার সেই সম্মিলিত আর্তনাদ ছিল
১ ঘণ্টা আগে
তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের নেতারা পবিত্র মক্কা নগরীতে বৈঠক করে একটি নতুন প্রতিরক্ষা জোট গঠনে সম্মত হয়েছেন। গত ৭ আগস্ট স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
১৮ ঘণ্টা আগে
২০২৫ সালের ৪ জুলাই ‘অপারেশন সিঁদুরের’ পর ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হওয়া সংঘাত শেষ হওয়ার দুই মাসও পূর্ণ না হতেই, ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং বলেছিলেন, ভারত কার্যত এক সীমান্তেই তিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল।
১ দিন আগে
ইরানে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর ২৩ সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, গত সপ্তাহে যে সামরিক অভিযান আবারও শুরু করার হুমকি তিনি দিয়েছিলেন, তার বদলে তিনি তেহরানের অর্থনীতিকে চাপে রাখার পথেই বেশি ভরসা করতে চান।
১ দিন আগে