রাশিয়ার সঙ্গে তুমুল লড়াই চলছে ইউক্রেনের। সময় যত যাচ্ছে এই যুদ্ধের ভয়াবহতা আরও বাড়ছে। এই যুদ্ধ থামার বেশ কয়েকটি উপায় তুলে ধরেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সেই দিকগুলো হলো
১. সংক্ষিপ্ত যুদ্ধ
বিবিসি বলছে, রাশিয়া বিধ্বংসী হামলার সঙ্গে তার সামরিক অভিযান জোরদার করেছে। এতে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। কিয়েভের পতন হলে যদি ইউক্রেনের প্রেসিডেন্ট নিহত বা পালিয়ে যায় তাহলে রাশিয়া মস্কোপন্থী পুতুল শাসন প্রতিষ্ঠা করবে। এতে দ্রুত শেষ হতে পারে এই যুদ্ধ। তবে এটি একটি অস্থিতিশীল ফলাফল তৈরি করবে। এটি ইউক্রেনের ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ হবে।
২. দীর্ঘ যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধে এমন হওয়ার সম্ভাবনা বেশি। এমন পরিস্থিতিতে নিম্ন মনোবল এবং দুর্বল রসদসহ রাশিয়ান বাহিনী ইউক্রেনে আটকে যেতে পারে। এমনটি হলে তাদের শহর দখলে বিলম্ব হবে। এই সুযোগে পশ্চিমাদের অস্ত্র পেয়ে ইউক্রেনের সেনাবাহিনী আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। হয়তো বেশি দিন যুদ্ধ চললে রাশিয়া এই যুদ্ধ থামিয়ে দেবে।
৩. ইউরোপিয়ান যুদ্ধ
সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ মোল্দোভা এবং জর্জিয়ায় সেনা পাঠাতে পারে রাশিয়া। কারণ এই দেশগুলো ন্যাটোর অংশ নয়। পুতিন ঘোষণা করতে পারেন যে ইউক্রেনীয় বাহিনীকে অস্ত্র সরবরাহ করা একটি পশ্চিমা আগ্রাসনের অংশ। এতে ন্যাটোভুক্ত ইউরোপিয়ান দেশে হামলা চালানোর ঝুঁকি নিতে পারেন পুতিন। এতে ন্যাটোর সঙ্গে রাশিয়ার যুদ্ধ বেধে যেতে পারে।
৪. কূটনৈতিক সমাধান
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শেষ করতে এরই মধ্যে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। যদিও এতে কোনো ফল আসেনি। পুতিন অন্তত আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির সম্ভাবনা মেনে নিয়েছেন বলে মনে হচ্ছে। যদি যুদ্ধ পুতিনের জন্য খারাপ হয় তাহলে এটিকে নেতৃত্বের জন্য বড় হুমকির মনে করতে পারে। আর এতে করে তিনি যুদ্ধ থামিয়ে দিতে পারেন।
৫.পুতিনকে উৎখাত
এটি অসম্ভব বলে মনে হতে পারে। তবে বিশ্ব পরিবর্তন হয়েছে। যদি এই যুদ্ধ রাশিয়ার জন্য ক্ষতির হয় তাহলে রুশ নাগরিকদের অভ্যুত্থান দেখা যেতে পারে। যারা পুতিনের কাছ থেকে এত দিন উপকৃত হয়েছে তারা যদি মনে করে যে তিনি তাদের স্বার্থ রক্ষা করতে পারবেন না, তাহলে এই ধরনের পরিণতি হতেই পারে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু হয়েছে। একই সঙ্গে দেশটির শত শত সামরিক স্থাপনা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এই ঘটনাকে আধুনিক ইতিহাসের এক অন্যতম সন্ধিক্ষণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
৩ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু একটি বড় প্রশ্ন ছুড়ে দিয়েছে: খামেনির অনুপস্থিতি কি ইরানি শাসনব্যবস্থার পতন ঘটাবে? পশ্চিমা শক্তিগুলোর কৌশল দেখে মনে হচ্ছে, তারা লিবিয়ার গাদ্দাফি বা সিরিয়ার আসাদ মডেলের পুনরাবৃত্তি আশা করছে, যেখানে নেতার পতন
৪ ঘণ্টা আগে
ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু হওয়ার পর থেকে আঙ্কারার রাজনৈতিক অঙ্গনে এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে। একদিকে ইরানের সঙ্গে তুরস্কের ৩৩০ মাইলের দীর্ঘ সীমান্ত রয়েছে, অপরদিকে দেশটি ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য। ফলে এই যুদ্ধে এক জটিল অবস্থানে দাঁড়িয়ে আছে তুরস্ক।
৫ ঘণ্টা আগে
১৯৪৪ সালে তৎকালীন সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী ব্যাচেস্লাভ মোলোটভ বলেছিলেন, ‘ইরানের ভাগ্য নিয়ে সোভিয়েত ইউনিয়ন উদাসীন থাকতে পারে না।’ আট দশক পর বর্তমানের পুতিন প্রশাসনের জন্যও এই বাক্য সমানভাবে সত্য। মস্কোর কাছে ইরান শুধু একটি প্রতিবেশী দেশ নয়, বরং রাশিয়ার মধ্য এশীয় অঞ্চলের প্রভাববলয়ের একটি অবিচ্ছেদ্য
৬ ঘণ্টা আগে