
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো জাতীয়করণের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন শিক্ষকেরা। দাবি বাস্তবায়নে ৩০ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়ে (আলটিমেটাম) তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচিতে যাবেন।
বুধবার (১৫ এপ্রিল) পটুয়াখালী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট (আন্দোলন বাস্তবায়ন কমিটি) পটুয়াখালী জেলা শাখার নেতারা। এ সময় সংগঠনের জেলা সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতা ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড স্বীকৃত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। ১৯৭৮ সালে মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠনের পর এসব প্রতিষ্ঠানের কার্যক্রম চালু হলেও এখনো জাতীয়করণ হয়নি। ফলে শিক্ষকেরা চরম আর্থিক সংকটে মানবেতর জীবন যাপন করছেন।
শিক্ষকদের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো ইবতেদায়ি মাদ্রাসাগুলো দ্রুত জাতীয়করণ করে শিক্ষকদের বেতন-ভাতা ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।
স্মারকলিপিতে আরও বলা হয়, বিভিন্ন সময়ে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও তা এখনো বাস্তবায়ন করা হয়নি। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে।
শিক্ষক নেতারা জানান, ৩০ এপ্রিলের মধ্যে দাবি পূরণ না হলে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিসহ আরও কঠোর আন্দোলনে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

ভোলায় অভিযান চালিয়ে মাদকসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এই অভিযান চালানো হয়।
১৭ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) ছাত্রাবাসে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ ও রক্তক্ষয়ী হামলার ঘটনায় মমেক শাখা ছাত্রদলের এক নেতাসহ দুজনকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় সংসদ। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে গতকাল শনিবার (১৮ এপ্রিল) এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
২০ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রামে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি প্রায় ২৫ হাজার দরিদ্র মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসা হলেও বর্তমানে তা নামেই স্বাস্থ্যকেন্দ্র। স্থানীয় জনগণ এখান থেকে তেমন কোনো স্বাস্থ্যসেবা পাচ্ছে না।
২৫ মিনিট আগে
চট্টগ্রাম নগরে নির্মাণাধীন একটি আটতলা ভবন থেকে নিচে ফেলে কলেজ শিক্ষার্থী আশফাক কবির সাজিদকে (১৭) হত্যার ঘটনায় আরো দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৯টায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ও রাত ৩ টায় বাগেরহাট জেলায়...
১ ঘণ্টা আগে