ভারতের মহারাষ্ট্র রাজ্যের আওরঙ্গবাদ শহর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইলোরা। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম শিলাখোদিত গুহার সমষ্টি। ইউনেসকো একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এখানে ১০০টির বেশি গুহা চরনন্দ্রী পাহাড়ের ভেতর থেকে খনন করে উদ্ধার করা হয়েছে। তবে মাত্র ৩৪টি উন্মুক্ত আছে দর্শনার্থীদের জন্য। গুহাগুলোতে হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের মন্দির পাওয়া গেছে। পঞ্চম থেকে দশম শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছে এগুলো; রাষ্ট্রকূট রাজবংশের আমলে। প্রতিটি মন্দিরে খ্রিষ্টীয় প্রথম সহস্রাব্দে প্রচলিত দেবদেবী ও পৌরাণিক কাহিনি পাথরের গায়ে খোদাই করা হয়েছে। পাশাপাশি নির্মিত বিভিন্ন ধর্মের এই স্থাপনাগুলো ভারতের সেই সময়ের ধর্মীয় সম্প্রীতির বার্তা বহন করে। ভাস্কর্য ছাড়াও কিছু গুহায় প্রাচীন চিত্রকলা পাওয়া যায়, যেখানে ধর্মীয় কাহিনি অঙ্কিত হয়েছে। এখানকার সবচেয়ে বিখ্যাত স্থাপনা হচ্ছে কৈলাস মন্দির, যা একটিমাত্র পাথর কেটে তৈরি এবং বিশ্বের বৃহত্তম মনোলিথিক স্থাপত্যগুলোর একটি।
ছবি: কৃষা, উইকিপিডিয়া

প্রাচীনকালে স্লাভিক অঞ্চলের মানুষ একধরনের বুনো উদ্ভিদের ডাঁটা ও পাতা গেঁজিয়ে একটি টক স্যুপ তৈরি করত। প্রাচীন স্লাভিক ভাষায় এই উদ্ভিদকে ‘বোর্শেভিক’ বলা হতো। এটি থেকে পরবর্তীকালে ইউক্রেনের জাতীয় ও অত্যন্ত জনপ্রিয় একটি স্যুপ ‘বোর্শ’-এর উৎপত্তি হয়। ষোড়শ শতাব্দীর দিকে ইউক্রেনীয়রা রোমানদের...
১৩ ঘণ্টা আগে
আফগানিস্তানের সবচেয়ে জনপ্রিয় ও জাতীয় খাবার কাবুলি পোলাওয়ের উৎপত্তি কিন্তু দেশটির রাজধানী কাবুল শহরে হয়নি। ধারণা করা হয়, উত্তর আফগানিস্তান এবং উজবেকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে এই খাবারের উৎপত্তি। তবে সৌদি আরবে বসবাসকারী উত্তর আফগান অভিবাসীরা এই পদটিকে ‘বুখারি চাল’ বলে পরিচয় দেয়...
৮ দিন আগে
গ্লানিটা হলো লিখতে না পারায়। একজন কবি লিখতে পারছেন না, এটাই তাঁর জন্য চরম অসুবিধার। অনেকে জীবিত আছেন, কিন্তু আর লিখতে পারছেন না। এটা গ্লানিকর। দুই নম্বর কথা হলো, আমার মতো যাঁরা দীর্ঘ জীবন পার করে এসেছেন, তাঁদের শারীরিক নানা অসুবিধার সৃষ্টি হয়। যেমন আমার চোখ নেই, অস্পষ্ট দেখি।
১৪ দিন আগে
বাংলাদেশের পার্বত্য অঞ্চলের, বিশেষ করে বম, লুসাই, পাংখোয়া সম্প্রদায়ের অত্যন্ত প্রাচীন এবং জনপ্রিয় ঐতিহ্যবাহী লোকনৃত্য বাঁশের নাচ। ভারতের মিজোরামেও পরিবেশিত হয় বাঁশনৃত্য। মূলত বমদের দ্বারাই নাচটির প্রচলন হয়েছে। বম ভাষায় এই নাচকে বলা হয় রোখা ত্লা। এর অর্থ বাঁশের মাঝে পা ফেলে শোকের নাচ।
১৫ দিন আগে