আমি বরাবরই নিজেকে বোঝাতে সমর্থ হয়েছি, আমার আসল পেশা হচ্ছে সাংবাদিকতা। সাংবাদিকতায় আমার যা পছন্দ হয়নি তা হচ্ছে চাকরির শর্তাবলি। তা ছাড়া, পত্রিকার স্বার্থের কথা বিবেচনা করে আমার চিন্তা ও পরিকল্পনাকে সাজাতে হতো। একবার ঔপন্যাসিক হিসেবে কাজ করার পর এবং ঔপন্যাসিক হিসেবে আর্থিক স্বাধীনতা অর্জনের পর আমি এখন আমার কাছে আকর্ষণীয় এবং আমার ভাবনার সঙ্গে সংগতিপূর্ণ বিষয় বেছে নিতে পারি। যেকোনোভাবেই হোক একটি মহত্তর সাংবাদিকতার সুযোগ পাওয়া আমি সব সময়ই উপভোগ করব।
...
আমি মনে করি, উপন্যাস লেখা এবং সাংবাদিকতা করতে গিয়ে দুটির মধ্যে একটুও পার্থক্য নেই। উভয়ের উৎস এক, রসদ এক, সম্পদ ও ভাষা এক। ড্যানিয়েল ডেফোর ‘দ্য জার্নাল অব দ্য প্লেগ ইয়ার’ একটি মহান উপন্যাস আর ‘হিরোশিমা’ সাংবাদিকতার একটি শ্রেষ্ঠ কাজ।
সাংবাদিকতায় একটি ঘটনা যদি মিথ্যে হয়, তাহলে তা পুরো কাজটিকে প্রভাবিত করবে। পক্ষান্তরে উপন্যাসের একটি একক ঘটনা যদি সত্যি হয়, তাহলে তা গোটা কাজটিকে বৈধতা প্রদান করবে। পার্থক্য সেখানেই, তা লেখকের প্রতিশ্রুতিতে নিহিত। যতক্ষণ মানুষকে বিশ্বাস করিয়ে যেতে পারেন একজন ঔপন্যাসিক, ততক্ষণ যা চান লিখে যেতে পারেন।
উপন্যাসই হোক কি সাংবাদিকতা, আগের মতো লিখে যাওয়া আমার জন্য খুব কষ্টকর। আমি যখন সংবাদপত্রে কাজ করতাম, যা লিখেছি তাতে প্রতিটি শব্দ নিয়ে তেমন সচেতন ছিলাম না, কিন্তু এখন সচেতন। আমি যখন বোগোটায় এল স্পেকতাদর পত্রিকায় কাজ করতাম, আমাকে সপ্তাহে অন্তত তিনটা বড় লেখা দিতে হতো। প্রতিদিন দু-তিনটে সম্পাদকীয় নোট, এ ছাড়া আমি চলচ্চিত্র-সমালোচনা লিখতাম। রাতে সবাই যখন চলে যেত, আমি রয়ে যেতাম আর উপন্যাস নিয়ে বসতাম। ছাপাখানার লাইনোটাইপ মেশিনের শব্দ আমার ভালো লাগত, বৃষ্টির শব্দের মতো মনে হতো। মেশিন থেমে গেলে আমি নৈঃশব্দ্যের মধ্যে পড়ে থাকতাম, আমি আর কাজ করতে পারতাম না। ...
তথ্যসূত্র: গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের সাক্ষাৎকার, আন্দালিব রাশদী কর্তৃক অনূদিত; ‘কালি ও কলম’ পত্রিকা, জুন ২০১৪

জুলাইয়ের গণ-অভ্যুত্থানে আমরা নারীদের সাহসী ভূমিকা দেখেছি, কিন্তু পরে রাষ্ট্র সংস্কার বা নীতি নির্ধারণের জায়গায় সেই উপস্থিতি ততটা দেখা যায়নি। এটি আসলে ঐতিহাসিকভাবেই হয়ে আসছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আমাদের অনেক নারীনেত্রী অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। কিন্তু আজ আমরা কয়জন তাঁদের নাম জানি...
৭ দিন আগে
কীর্তন নাচ হলো ভারতীয় উপমহাদেশে উদ্ভূত একটি আধ্যাত্মিক ও ভক্তিমূলক নৃত্য। ৫০০ বছর পুরোনো এই নৃত্যকলাটি সাধারণত হরে কৃষ্ণ মহামন্ত্র বা ঈশ্বরের নামসংকীর্তনের সঙ্গে পরিবেশিত হয়। কথিত আছে—পুরাকালে নারদমুনি স্বয়ং ভগবান বিষ্ণুর নামবন্দনা করতেন কীর্তন নৃত্য পরিবেশন করে।
৮ দিন আগে
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে যে গুটিকয়েক ক্ষেত্রে দেশের গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করায় উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছিল, তার মধ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও মানবাধিকার কমিশন অধ্যাদেশ উল্লেখযোগ্য। এসব বিষয় রাষ্ট্র...
১৪ দিন আগে
সালসা একটি প্রাণবন্ত লাতিন নৃত্য। এর উৎপত্তি কিউবায় হলেও নিউইয়র্কে এসে এটি আধুনিক রূপ লাভ করে। দ্রুত পদচারণ, ছন্দময় শরীরী ভঙ্গি এবং সঙ্গীর সঙ্গে সমন্বিত চলাফেরা সালসার প্রধান বৈশিষ্ট্য। নাচটিতে আফ্রিকান, স্প্যানিশ আর লাতিন আমেরিকান সংস্কৃতির প্রভাব স্পষ্টভাবে দেখা যায়।
১৫ দিন আগে