শুধু ঢাকা শহরে নয় সারা দেশে বাসে হাফ পাস এবং নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আজও মাঠে নেমেছে। আজ বুধবার সকাল সাড়ে দশটা থেকে রামপুরা ব্রিজ এলাকায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে এসব দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের ওপর সকাল থেকে অবস্থান নিয়ে প্রতিটা গাড়ির কাগজ পত্র ধরে ধরে চেক করছেন। গাড়ির ও চালকের লাইসেন্স আছে নিশ্চিত করে তারপর গাড়ি ছাড়ছেন তাঁরা। যেসব গাড়ির লাইসেন্স নেই সেসব গাড়ির যাত্রী নামিয়ে দিয়ে পুলিশকে মামলা দিতে বলছেন শিক্ষার্থীরা।
রাস্তায় শিক্ষার্থীরা অবস্থান নেওয়ার কারণে সড়কের উভয় পাশে যানজট তৈরি হয়েছে। তবে এ ঘটনায় সাধারণ যাত্রীরা খুশি।
বেসরকারি চাকরিজীবী আব্দুল হাকিম বলেন, 'সরকারের কাছে ভালো ভাবে বলে কোনো কিছু আদায় করা যায় না। শিক্ষার্থীরা রাস্তায় নামায় যাতায়তে আমাদের কিছুটা কষ্ট হচ্ছে। তারপরেও আমরা খুশি, তাদের দাবি আদায় হোক।’
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকেই আন্দোলনরত শিক্ষার্থীদের বোঝাচ্ছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শিক্ষার্থীদের বুঝিয়ে যানজট নিয়ন্ত্রণে কাজ করছে তাঁরা।
আন্দোলনরত এক শিক্ষার্থী নাফিউল হাসান আজকের পত্রিকাকে বলেন, 'আমরা সড়কে আর কোনো মৃত্যু দেখতে চাই না। একই সঙ্গে নিরাপদ সড়ক সুনিশ্চিত করতে হবে। সারা দেশে হাফ ভাড়া কার্যকর করতে হবে। দাবি না মানা হলে সড়কে অবরোধ চলবে।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক স্কুলশিক্ষিকাকে পিস্তল দেখিয়ে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন জিন্নাহর বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষিকা রাতেই কসবা থানায় লিখিত অভিযোগ করেছেন।
১০ মিনিট আগে
নগর পুলিশের মুখপাত্র আমিনুর রশিদ বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাকলিয়ায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় মুরাদ ১ নম্বর এজাহারভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে
১৮ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সার্জেন্টের সঙ্গে এদের উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। একপর্যায়ে মোটরসাইকেলের নারী আরোহী সার্জেন্টের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলেন এবং তাঁকে লক্ষ্য করে তেড়ে যাওয়ার মতো আচরণ করেন।
২২ মিনিট আগে
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ডিএনসিসির ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের অভাব ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি। সেখানে সমন্বয়ের অভাব ছিল বলে প্রাথমিকভাবে জেনেছেন তিনি।
৩০ মিনিট আগে