
হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ঠিকানা পরিবহনের একটি বাসে ছাত্রীকে ধর্ষণের হুমকি দিয়েছে চালকের সহকারী। এই হুমকির প্রতিবাদে বকশীবাজারে সড়ক অবরোধ করেছেন বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা।
আজ রোববার সকাল ১০টার দিকে রাজধানীর বকশীবাজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বদরুন্নেসা কলেজের কয়েক শ শিক্ষার্থী। এ সময় তাঁরা ওই বাসচালকের সহকারীর বিচার চান। তাঁরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘হাফ পাস আমাদের অধিকার’ প্রভৃতি বলে স্লোগান দিচ্ছেন।
আন্দোলনের বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থীরা বলেন, শনিবার (২০ নভেম্বর) ঠিকানা পরিবহনের একটি বাসে দ্বিতীয় বর্ষের এক ছাত্রী অর্ধেক ভাড়া দিতে চাইলে তাঁকে ধর্ষণের হুমকি দেন বাসচালকের সহকারী।
এ সময় শোভা নামের আরেক শিক্ষার্থী বলেন, `হাফ ভাড়া ছাড়াও রাস্তায় নারীদের সম্মান করা হয় না। বিশেষ করে আমরা যারা ছাত্রী আছি, আমাদের বাসে তুলতে চায় না বাসের লোকজন। রাস্তায় ছাত্রী দেখলে বাসের দরজা বন্ধ করে দেয়। আমরা চাই গণপরিবহনে নারী হয়রানি বন্ধ ও হাফ ভাড়া বাস্তবায়ন হোক।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক স্কুলশিক্ষিকাকে পিস্তল দেখিয়ে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন জিন্নাহর বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষিকা রাতেই কসবা থানায় লিখিত অভিযোগ করেছেন।
১০ মিনিট আগে
নগর পুলিশের মুখপাত্র আমিনুর রশিদ বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাকলিয়ায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় মুরাদ ১ নম্বর এজাহারভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে
১৮ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সার্জেন্টের সঙ্গে এদের উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। একপর্যায়ে মোটরসাইকেলের নারী আরোহী সার্জেন্টের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলেন এবং তাঁকে লক্ষ্য করে তেড়ে যাওয়ার মতো আচরণ করেন।
২২ মিনিট আগে
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ডিএনসিসির ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের অভাব ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি। সেখানে সমন্বয়ের অভাব ছিল বলে প্রাথমিকভাবে জেনেছেন তিনি।
৩০ মিনিট আগে