হলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক ডোয়াইন জনসন। অ্যাকশন নায়ক হিসেবে তাঁর জনপ্রিয়তা সারা পৃথিবী জুড়ে। ভক্তদের কাছে ‘দ্য রক’ নামেই বেশি খ্যাত এই সাবেক রেসলিং তারকা। নেটফ্লিক্সে সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘রেড নোটিস’। মুক্তি পাওয়ার পরপরই ছবিটি বেশ প্রশংসা পায়। এই অ্যাকশন-কমেডি ছবিতে ‘রক’-এর পাশাপাশি অভিনয় করেছেন গল গাদত এবং রায়ান রেনল্ডস। এই ছবি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডোয়াইন জনসন জানান, এখন পর্যন্ত তিনি বলিউড থেকে অভিনয়ের ডাক পাননি। তবে পেলে সানন্দে তিনি অভিনয় করতে রাজি হবেন।
ভারতেও যে অসম্ভব জনপ্রিয় ‘দ্য রক’, সে খবর নতুন নয়। বলিউড তারকা বরুণ ধাওয়ানও তাঁর অন্ধ ভক্ত। চার বছর আগে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘বেওয়াচ’ ছবিতেও দেখা গেছে এই হলিউড তারকাকে। ‘বেওয়াচ’ হলিউডের জনপ্রিয় ছবি।
ফেরা যাক বলিউড প্রসঙ্গে। ওই সংবাদ সম্মেলনে ডোয়াইন বলেন,‘আমি এখন পর্যন্ত বলিউডের পক্ষ থেকে কোনো ডাক পাইনি। কিন্তু পেলে দারুণ লাগবে। তাছাড়া আমি আগেও বলেছি এইমুহূর্তে সারা বিশ্বে বিনোদনের জগতে হলিউড ও বলিউড অন্যতম দু'টি শক্তিশালী নাম। তাই তারা যদি একসঙ্গে হাত মিলিয়ে কাজ করে তাহলে নিঃসন্দেহে দারুণ একটি ব্যাপার হবে! সে ব্যাপারে আমি অন্তত নিশ্চিত’।
‘দ্য রক’ এর কথা শেষ হতে না হতেই পাশে বসা ‘ওয়ান্ডার ওম্যান’ ছবি খ্যাত তারকা গল গাদত বলেন,‘বলিউডে কিন্তু দারুণ মানিয়ে যাবে ডোয়েনকে। দুর্দান্ত নাচতেও পারে ও'। হাসিমুখে পাল্টা জবাবে রক জানান যে নাচের ব্যাপারে তাঁর থেকে কয়েকগুণ এগিয়ে গল।
বলিউডের ব্যাপারে নিজের মতামত প্রকাশ করেন রায়ান রেনল্ডস। তিনি জানান বলিউড নিয়ে তাঁর আগ্রহের কথা। জানান, তাঁর বিখ্যাত ‘ডেডপুল’ চরিত্রটিকে বলিউডে দেখতে চান তিনি। রায়ানের কথায়, ‘আমি একেবারে নিশ্চিত যে বলিউডে এই ধাচের কোনো চরিত্রে আমাকে নিলে বেশ ভালো করবো।’
আরও পড়ুন:

৮ মার্চ বিশ্ব নারী দিবস। এ উপলক্ষে ৭ মার্চ সন্ধ্যায় বিশেষ আয়োজন সাজিয়েছে নাট্যদল স্বপ্নদল। আয়োজনের প্রথম ভাগে প্রদান করা হবে আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা ২০২৬। এ বছর সম্মাননা পাচ্ছেন নাট্যজন শামীমা শওকত লাভলী। দ্বিতীয় ভাগে থাকছে ‘হেলেন কেলার’ নাটকের প্রদর্শনী।
১৪ ঘণ্টা আগে
শিহাব শাহীনের পরিচালনায় ‘ক্যাকটাস’ নামের ওয়েব সিরিজে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন প্রীতম হাসান ও মেহজাবীন চৌধুরী। আগেই জানা গিয়েছিল এই সিরিজে অ্যাকশন চরিত্রে দেখা যাবে প্রীতমকে। নতুন খবর ক্যাকটাসে প্রথমবার অ্যাকশন নিয়ে হাজির হচ্ছেন মেহজাবীন। গতকাল প্রকাশিত ক্যাকটাস সিরিজের টিজারে এভাবেই দেখা...
১৪ ঘণ্টা আগে
রাজপরিবারের সিংহাসনের লড়াইয়ের গল্প এবার আসছে বড় পর্দায়। ২০১৯ সালে এইচবিওতে ‘গেম অব থ্রোনস’ ফ্যান্টাসি সিরিজের প্রচার শেষ হলেও এর রেশ এখনো রয়ে গেছে। অনেক আগে থেকেই এ গল্প সিনেমায় আনার পরিকল্পনা করছে ওয়ার্নার ব্রস। এত দিনে সে পরিকল্পনা বাস্তবতার মুখ দেখতে চলেছে।
১৪ ঘণ্টা আগে
অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাস্টিস ফর ইকরা নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম। গতকাল দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ফটকের সামনে এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিনেতা আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথিকে বয়কটের
১ দিন আগে