ঢাকা: ‘ব্ল্যাক অ্যাডাম’ এ বছরের আলোচিত ছবিগুলোর মধ্যে অন্যতম। হলিউড সুপারস্টার ডোয়াইন জনসন, যিনি ‘রক’ নামেই পরিচিত, তাঁর বহুল প্রত্যাশিত ছবি এটি। ‘ব্ল্যাক অ্যাডাম’–এর মূল চরিত্রে অভিনয় করছেন রক। জানিয়েছেন, তাঁর দুই দশকের ক্যারিয়ারে এ চরিত্র ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং।
ওয়ার্নার ব্রাদার্সের সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি শাজামের প্রধান ভিলেন ব্ল্যাক অ্যাডাম। তবে ভিলেন না বলে অ্যান্টিহিরো বললে বেশি ভালো শোনায়। শাজামের সঙ্গে ব্ল্যাক অ্যাডামের অনেক মিল। শাজাম শক্তি পায় বিভিন্ন গ্রিক ও রোমান দেবতার কাছ থেকে। আর ব্ল্যাক অ্যাডামের শক্তির উৎস মিসরীয় দেবতারা। ব্ল্যাক অ্যাডাম তার আবাসভূমি ও প্রাচীন শহর কানদাখের রক্ষাকর্তা। আখতোন নামের এক ভিলেনের আক্রমণে এই শহর ধসে পড়ে। ব্ল্যাক অ্যাডাম হারায় তার পরিবার। এ ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এরপরই সে হয়ে ওঠে অন্যতম শক্তিশালী অ্যান্টিহিরো।
‘ব্ল্যাক অ্যাডাম’–এ অভিনয় করে খুবই উচ্ছ্বসিত ডোয়াইন জনসন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, ‘ব্ল্যাক অ্যাডাম ছবির গুরুত্বপূর্ণ দৃশ্যগুলোর শুটিং চলছে এই সপ্তাহে। শার্ট খুলে পেশি দেখাচ্ছি। কঠিন ডায়েটে আছি, ট্রেনিং আর ব্যায়াম চলছে। পুরো ক্যারিয়ারে এত পরিশ্রম আগে কখনো করিনি।’
ডোয়াইন জনসন বলেন, ‘অনেকেই জানেন টেথ অ্যাডাম এমন এক চরিত্র, যিনি দেবতাদের মাধ্যমে অমর চ্যাম্পিয়ন হয়ে ওঠেন। ক্রোধ তাঁর আত্মাকে অন্ধকার করে দেয়। পরিণত হয় ব্ল্যাক অ্যাডামে।’
এর আগে ডোয়াইন জনসনকে ‘জুমানজি ২: দ্য নেক্সট লেভেল’–এ দেখা গিয়েছিল। ভবিষ্যতে মুক্তি পাবে ‘জঙ্গল ক্রুজ’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৯’, নেটফ্লিক্স-এর ‘রেড নোটিস’, ‘স্যান অ্যান্ড্রিয়াস-২’ সহ বেশ কিছু ছবি।
‘ব্ল্যাক অ্যাডাম’ মুক্তি পাওয়ার কথা ২০২২ সালের ২৯ জুলাই।
আরও পড়ুন:

৮ মার্চ বিশ্ব নারী দিবস। এ উপলক্ষে ৭ মার্চ সন্ধ্যায় বিশেষ আয়োজন সাজিয়েছে নাট্যদল স্বপ্নদল। আয়োজনের প্রথম ভাগে প্রদান করা হবে আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা ২০২৬। এ বছর সম্মাননা পাচ্ছেন নাট্যজন শামীমা শওকত লাভলী। দ্বিতীয় ভাগে থাকছে ‘হেলেন কেলার’ নাটকের প্রদর্শনী।
১৪ ঘণ্টা আগে
শিহাব শাহীনের পরিচালনায় ‘ক্যাকটাস’ নামের ওয়েব সিরিজে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন প্রীতম হাসান ও মেহজাবীন চৌধুরী। আগেই জানা গিয়েছিল এই সিরিজে অ্যাকশন চরিত্রে দেখা যাবে প্রীতমকে। নতুন খবর ক্যাকটাসে প্রথমবার অ্যাকশন নিয়ে হাজির হচ্ছেন মেহজাবীন। গতকাল প্রকাশিত ক্যাকটাস সিরিজের টিজারে এভাবেই দেখা...
১৪ ঘণ্টা আগে
রাজপরিবারের সিংহাসনের লড়াইয়ের গল্প এবার আসছে বড় পর্দায়। ২০১৯ সালে এইচবিওতে ‘গেম অব থ্রোনস’ ফ্যান্টাসি সিরিজের প্রচার শেষ হলেও এর রেশ এখনো রয়ে গেছে। অনেক আগে থেকেই এ গল্প সিনেমায় আনার পরিকল্পনা করছে ওয়ার্নার ব্রস। এত দিনে সে পরিকল্পনা বাস্তবতার মুখ দেখতে চলেছে।
১৪ ঘণ্টা আগে
অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাস্টিস ফর ইকরা নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম। গতকাল দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ফটকের সামনে এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিনেতা আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথিকে বয়কটের
১ দিন আগে