
‘আমরা একটা সংগঠন করি, আমাদের আদর্শ বঙ্গবন্ধু। জননেত্রী শেখ হাসিনা নৌকার প্রার্থী মনোনীত করে দিয়েছেন। ওনার বাহিরে আমরা কোনো কথা বলতে পারব না। তাই সবাইকে নৌকার ভোট ওপেন দিতে হবে। এর বাহিরে কোনো কথা নাই। আর মেম্বারদের ভোট গোপনে হবে। মাইন্ড ইট, এর বিকল্প কেউ কোনো চিন্তা করবেন না। আমরা আগামী ২৮ তারিখে নৌকার মাঝি জাবেদকে বিজয়ী করেই আনব।’
তৃতীয় ধাপের (২৮ নভেম্বর) ইউপি নির্বাচনে এভাবে দলীয় নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিয়ে কথাগুলো বলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন। গতকাল রোববার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৩ নম্বর ভাদুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ হোসেনের গণসংযোগে যোগ দেন তিনি। গণসংযোগ শেষে ভাদুর ইউনিয়নের পৈতপুর গ্রামের লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সফিকুল ইসলামের বাড়িতে এসব কথা বলেন হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সফিকুল ইসলাম, চেয়ারম্যান প্রার্থী জাবেদ হোসেন ও সব ওয়ার্ডের মেম্বার প্রার্থীসহ দলীয় নেতা-কর্মীরা।
মতবিনিময় সভায় হাবিবুর রহমান আরও বলেন, ‘আমাকে রামগঞ্জে কেউ চিনত না। ছোটবেলা থেকে ঢাকায় থাকি। ওখানে আমার রাজনীতিতে হাতেখড়ি। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সফিকুল ইসলাম রামগঞ্জে আমার আবিষ্কারক। ওনার কারণে আজ রামগঞ্জের ১০টা ইউনিয়নের নেতা-কর্মীদের কাছে পরিচিতি পেয়েছি।’
উল্লেখ্য, জেলার রামগঞ্জ উপজেলার ৩ নম্বর ভাদুর ইউনিয়ন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন জাবেদ হোসেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদ হোসেন ভূঁইয়া। আরেক স্বতন্ত্র প্রার্থী মো. রাসেল হোসেন।
যুবলীগ নেতার এ ধরনের বক্তব্যের ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া বলেন, আমি এ ব্যাপারে উপজেলা ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেব। তাঁর সমর্থকদের একটি মহল হুমকি-ধমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে জানতে আজ সোমবার সন্ধ্যায় হাবিবুর রহমান পবনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটা (ভিডিও) সম্পূর্ণ এডিট করা। আমি এ ধরনের কোনো বক্তব্যই দেইনি।’
যুবলীগ নেতার বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আবু তাহের বলেন, এ ব্যাপারে আমি এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর উত্তরায় সেন্টার পয়েন্ট শপিং মলের পঞ্চম তলায় একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শপিং মলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত। ছয়তলা ভবনটির পঞ্চম তলায় আগুন লাগে।
২ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আত্মহত্যা ও আত্মহত্যার চেষ্টার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ১০ মাসে বিষপান, গলায় ফাঁসসহ বিভিন্ন উপায়ে আত্মহত্যার চেষ্টা করে অন্তত ২৫৪ জন চিকিৎসা নিয়েছেন। একই সময়ে আত্মহত্যা করেছেন আরও ৩১ জন।
৬ মিনিট আগে
রাজধানীর কিছু এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, শাহজাহানপুর রেলক্রসিং অংশে রেললাইনের দুই পাশে ভাল্ভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তরকাজের
১৯ মিনিট আগে
নিহত ইউসুফ আলী শেখ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরঅমরাপুর গ্রামের বাসিন্দা। গত ৩ আগস্ট ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী ডালিয়া বেগম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে চরভদ্রাসন থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ মামলার চার আসাম
২৩ মিনিট আগে